বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

কর্মময় জীবনে আলী আহম্মেদ পাটওয়ারী ভালো মানুষ ছিলেন; জানাজায় বক্তরা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২ ফেব্রুয়ারি, ২০২২, ১১:৪৬ এম
কর্মময় জীবনে আলী আহম্মেদ পাটওয়ারী ভালো মানুষ ছিলেন; জানাজায় বক্তরা

এস এম ইকবাল : ফরিদগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মঞ্জিল হোসেনের পিতা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক হাজী আব্দুল আলী পাটওয়ারী জানাজা ও দাপন সম্পন্ন হয়েছে।

২ ফেব্রুয়ারী বুধবার বাদ যোহর ফরিদগঞ্জ বাসস্ট্যান্ডে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাপন করা হয়। জানাজার নামাজে ইমামতি করেন, আওলাদে রাসুল তাহেরি জাবেরি আল মাদানী আল্লামা আনোয়ার হোসাইন।

এ সময় উপস্থিত ছিলেন, কেন্দ্রিয় বিএনপির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক সাবেক এমপি লায়ন মো. হারুন অর-রশিদ, উপজেলা পরিষদের চেয়াম্যান এডভোকেট জাহিদুল ইসলাম রোমান, উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক, শিল্পপতি ও সমাজ সেবাক এম এ হান্নান, ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড.এ.কে.এম মাহবুবুর রহমান, পৌর আ’লীগের সাধারন সম্পাদক সাবেক মেয়র মাহ্ফুজুল হক, উপজেলা বিএনপির সভাপতি মো. শরীফ মোহাম্মদ ইউনুস, সাধারন সম্পাদক মুজিবুর রহমান দুলাল, সাংগঠনিক সম্পাদক ডা. আবুল কালাম আজাদ, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান, সাধারন সম্পাদক আবদুস ছোবহান লিটন, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাফেজ মকবুল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কাজী ইব্রাহীম জুয়েল, উপজেলা যুবলীগের আহবায়ক আবু সুফিয়ান শাহীন, সিনিয়র যুগ্ম-আহবায়ক হেলাল উদ্দিন আহাম্মেদ, উপজেলা যুবদলের আহবায়ক মহসিন মোল্লা ও সদ্যস সচিব আব্দুল মতিনসহ প্রায় ৫ সহস্রাধিক ধর্মপ্রান মুসল্লী উপস্থিত ছিলেন ।

জানাজার পূর্বে স্মৃতি চারন কালে বক্তারা বলেন, আলী আহম্মেদ কন্টাকটর একজন ভালো মানুষ ছিলেন। কর্মময় জীবনে তিনি সুনামের সহিত কাজকরেছেন, এছাড়াও তিনি তার ব্যক্তিগত অর্থায়নে একাধিক মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠার পাশাপাশি সমাজের কল্যানে কাজ করে গেছেন।তাহার প্রয়ানে সমাজ একজন ভালো মানুষকে হারালো।

Model Hospital

উল্লেখ্যঃ গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটে ঢাকা পিজি হাসপাতালে ইন্তেকাল করেন।

হাজীগঞ্জে অবৈধ মাটিকাটার বিরুদ্ধে অভিযান, বিকল ৩ ড্রেজার, ধ্বংস ১৫০ পাইপ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ৮:৩১ পিএম
হাজীগঞ্জে অবৈধ মাটিকাটার বিরুদ্ধে অভিযান, বিকল ৩ ড্রেজার, ধ্বংস ১৫০ পাইপ

চাঁদপুরের হাজীগঞ্জে কৃষিজমির উর্বর মাটি অবৈধভাবে কেটে বিভিন্ন জলাশয় ভরাটের কাজে ব্যবহারের অভিযোগে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) উপজেলার দুটি ইউনিয়নে দিনব্যাপী পরিচালিত এ অভিযানে প্রায় ১৫০টি ড্রেজার পাইপ ধ্বংস করা হয়েছে। এ ছাড়া তিনটি ড্রেজার মেশিন বিকল করে দেওয়া হয়।

উপজেলা প্রশাসন ও হাজীগঞ্জ থানা পুলিশের যৌথ সহযোগিতায় অভিযানটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন।

অভিযানসংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলার ২ নম্বর বাকিলা ইউনিয়নের মহেশপুর গ্রাম এবং দ্বাদশগ্রাম ইউনিয়নের চারিয়ানি গ্রামের তালুকদার বাড়ি ব্রিজের কাছে নাসিরকোট মৌজার বেতাগি বিলে অবৈধভাবে মাটি কাটার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম রাখা হয়েছে—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।

Model Hospital

অভিযান পরিচালনার সময় সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। তবে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দিনের বেলায় কৃষিজমির আশপাশে ড্রেজার মেশিন ও পাইপ স্থাপন করে রাখা হয়। পরে রাতের বেলায় এসব যন্ত্র চালু করে পাইপের সাহায্যে জমির উপরিভাগের মাটি অন্যত্র সরিয়ে নেওয়া হয়। এসব মাটি দিয়ে পুকুরসহ বিভিন্ন জলাশয় ভরাট করা হচ্ছে বলে স্থানীয়রা জানান।

কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি অপসারণের কারণে আশপাশের জমিতে ভাঙন দেখা দেওয়ার পাশাপাশি জমির স্বাভাবিক গঠন ও উর্বরতা নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। এতে কৃষিজমির দীর্ঘমেয়াদি উৎপাদনক্ষমতা ক্ষতিগ্রস্ত হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ অবস্থায় অবৈধভাবে মাটি কাটার কাজে ব্যবহৃত সরঞ্জামগুলো অকেজো করার উদ্যোগ নেয় প্রশাসন। অভিযানের অংশ হিসেবে দুটি পৃথক স্থানে থাকা প্রায় ১৫০টি ড্রেজার পাইপ সম্পূর্ণ বিনষ্ট করা হয়। পাশাপাশি তিনটি ড্রেজার মেশিন বিকল করে দেওয়া হয়, যাতে সেগুলো ব্যবহার করে পুনরায় মাটি কাটা ও পরিবহন করা না যায়।

ঘটনাস্থলে অভিযুক্ত ব্যক্তিদের কাউকে পাওয়া না যাওয়ায় তাৎক্ষণিকভাবে কাউকে দণ্ড দেওয়া সম্ভব হয়নি। তবে কৃষিজমির উর্বরতা রক্ষা এবং অবৈধভাবে টপসয়েল কাটা প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন।