রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের বিদায় ও 

ফরিদগঞ্জ ইসলামপুর শাহ ইয়াছিন ফাজিল মাদ্রাসায় শিক্ষার্থীদের পুণর্মিলনী

এস. এম ইকবাল প্রকাশিত: মঙ্গলবার, ১০ জুন, ২০২৫, ৮:৫৪ পিএম
ফরিদগঞ্জ ইসলামপুর শাহ ইয়াছিন ফাজিল মাদ্রাসায় শিক্ষার্থীদের পুণর্মিলনী

ফরিদগঞ্জ ইসলামপুর শাহ ইয়াছিন ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের বিদায় ও শিক্ষার্থীদের পুণর্মিলনী অনুষ্ঠিত হয়।

বিদায় মানেই বেদনা—তবুও এই বেদনার দিনকেও স্মৃতিময় করে রাখার জন্যই বর্তমান সমাজে নানান আয়োজন দেখা যায়। তেমনই এক ব্যতিক্রমধর্মী আয়োজন করেন চাঁদপুর ফরিদগঞ্জ ইসলামপুর শাহ ইয়াছিন ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা।
সোমবার (৯ জুন) সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত মাদ্রাসার প্রাঙ্গণে প্রিয় শিক্ষক-কর্মচারীদের বিদায় সংবর্ধনা ও প্রাক্তন-বর্তমান ছাত্র-ছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষকবৃন্দকে স্মৃতিচারণমূলক বক্তব্য, কবিতা আবৃত্তি, ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদানের মাধ্যমে বিদায় জানানো হয়।
অত্র মাদ্রাসার প্রাক্তন ছাত্র ইসলামী ব্যাংক চক বাজার শাখা, ঢাকার সিনিয়র অফিসার মাও. শাহজালাল তালুকদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মুহাম্মদ রুহুল্লাহ।
এ সময় তিনি বলেন, একটি মাদ্রাসা একটি এলাকার লাইট হাউজ, এখান থেকেই জ্ঞানের আলো ছড়ায়। আমাদের নবী হযরত মুহাম্মদ (সা:) এর বানী ও আল্লাহর বানী মাদ্রাসা থেকে পড়াশোনা করে সারাবিশ্বে ছড়িয়ে ছিটিয়ে দেয়। এটাই হচ্ছে ইসলামের মূল শক্তি। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাদ্রাসা প্রতিষ্ঠার মাধ্যমে যে জ্ঞান ছড়িয়ে দেবার চেষ্টা করে তা স্বার্থক হয়েছে। মাদ্রাসা শিক্ষক ও শিক্ষার্থীদের তিনি ধন্যবাদ জানান।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য ছিলেন- বিশিষ্ট রাজনীতিবিদ ও মিডিয়া ব্যক্তিত্ব ড. ফয়জুল হক। এ সময় তিনি বলেন, আওয়ামী লীগের মতো মানুষকে গুম করবেন, খুন করবেন, অত্যাচার করবেন, অবিচার করবেন এ রকম বাংলাদেশ আমরা চাই না। কেউ যদি কারো মতের না হয় বা কারো উপর যদি আপনার অভিযোগ থাকে তাহলে আপনি তাকে আইনের আওতায় সোপর্দ করবেন কিন্তু নিজে আইন হাতে তুলে নিবেন না। এটা অপরাধ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান এবং ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ আলম (পিপিএম) এর পক্ষে এস.আই পিয়াস চন্দ্র।
এ সময় আরো উপস্থিত ছিলেন- যুগ্ম আহ্বায়ক মোঃ ওয়াসিক বিল্লাহ, ফয়সাল আহামেদ সহ, আ‌য়োজক ক‌মি‌টির সদস্যবৃন্দ, প্রাক্তন-বর্তমান ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিভাবকবৃন্দ ও এলাকার সুধীজন।
আয়োজক কমিটির আহ্বায়ক মাদরাসার প্রাক্তন ছাত্র মো: মাহবুবুর রহমান এর সার্বিক তত্ত্বাবধানে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়- সহকারী অধ্যাপক মো: মিজানুর রহমান, প্রভাষক মুহাম্মদ শহীদ উল্লাহ, সহকারী মৌলভী মাও. মো: আমানুল্লাহ, সহকারী শিক্ষক আখতার হোসেন মজুমদার, সহকারী শিক্ষক সিরাজুল ইসলাম, সহকারী শিক্ষক বিল্লাল হোসেন, জুনিয়র শিক্ষক শাহ আলম, জুনিয়র শিক্ষক শাহাদাত হোসেন খান, ইব‌তেদায়ী প্রধান মো: সালেহ আহমেদ, জুনিয়র শিক্ষক শাহজাহান মজুমদার। এছাড়াও অফিস সহকারী শাহজাহান মিয়াজী, অফিস সহকারী মরহুম তরিকুল ইসলাম, পিয়ন জুলফিকার আলী, দপ্তরী হাবিব উল্লাহ, নৈশ্য প্রহরী দেলোয়ার কাজী-কে ফুল দিয়ে বরণ, ব্যাজ পড়ানো, ক্রেস্ট প্রদান, উপহার প্রদান ও আ‌র্থিক সম্মানী দেওয়া হয়।
এ সময় আবেগঘন মুহূর্ত সৃষ্টি হয়।
জনৈক শিক্ষক আবেগভরা বক্তব্যে বলেন, “আকাশে চন্দ্র-সূর্য না থাকলেও যদি একঝাঁক তারা থাকে, তবে আলো ছড়াতেই থাকে। এই মাদ্রাসায় এত গুলো উজ্জ্বল নক্ষত্র থাকলে এলাকার অন্ধকার দূর হবে, তবে তাদের বিকাশের জন্য আমাদের উপযুক্ত পরিবেশ তৈরি করে দিতে হবে। আজ আমি অত্যন্ত আবেগাপ্লুত। আমার প্রাক্তন ছাত্ররা যে গুণগান গেয়েছেন, তা আমি হয়তো দিতে পারিনি। অনেক ছাত্র অর্থাভাবে পড়াশোনা চালিয়ে যেতে পারেনি, উপযুক্ত পরিবেশ দিতে না পারার কষ্ট আমার বিবেককে নাড়া দেয়। আমি মহান রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করছি।”
নান্দনিক সঞ্চালনায় ছিলেন আ‌য়োজক ক‌মি‌টির আহ্বায়ক মোঃ মাহবুবুর রহমান ও যুগ্ম আহ্বায়ক মোঃ ওয়া‌সেক বিল্লাহ, ফয়সাল আ‌হমেদ। স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীরা। কুরআন তেলাওয়াত করেন মোঃ মাইনুদ্দিন পাঠান এবং তার অনুবাদ পাঠ করেন নাঈম। হামদ ও নাতে রাসুল (সা.) পরিবেশন করেন সু‌নিপুন শিল্পী‌গোষ্ঠীর সা‌বেক প‌রিচালক নু‌রে আলম সাইফ।
বিদায় শিক্ষক-কর্মচারী ও অতিথিদের ফুল দিয়ে বরণ করেন প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীবৃন্দ।

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর হাজীগঞ্জের ‘জাউরা’ গ্রুপের রাফি গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৩:১৮ পিএম
প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর হাজীগঞ্জের ‘জাউরা’ গ্রুপের রাফি গ্রেপ্তার

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর গ্রেপ্তার ‘জাউরা’ গ্রুপের সিয়াম হোসেন রাফি!

হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রাজমিস্ত্রী শুকু

চাঁদপুরের হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় মো. শুকুর আলম (২৫) নামে এক রাজমিস্ত্রী গুরুতর আহত হয়ে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর ‘জাউরা’ গ্রুপের সিয়াম হোসেন রাফিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, এসআই মো. জুয়েলের নেতৃত্বে অভিযান চালিয়ে সিয়াম হোসেন রাফিকে আটক করা হয়। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Model Hospital

বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ভাটরা গ্রামের মজুমদার বাড়িতে একটি গায়ে হলুদের অনুষ্ঠানে সাউন্ডবক্সের সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে মারধরের ঘটনায় শুকুর আলম মাথায় গুরুতর আঘাত পান। এ ঘটনায় তারেক (২০) নামে আরও একজন আহত হন।

আহত শুকুর আলমকে প্রথমে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি অচেতন অবস্থায় চিকিৎসাধীন বলে জানা গেছে।

এলাকাবাসীর অভিযোগ, ‘ভাটরার জাউরা’ গ্রুপের সদস্যদের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অপকর্ম ও হামলার অভিযোগ রয়েছে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাওসার আলম ভূঁইয়া জানিয়েছেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর সিয়াম হোসেন রাফি গ্রেপ্তার হওয়ায় এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে।