শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে পাইকপাড়া দক্ষিণে বিএনপির ঈদ পুনর্মিলনীতে

গণঅভ্যুত্থানে অর্জিত বিজয় ধরে রেখে শহীদ জিয়ার আদর্শে পথ চলতে হবে : হারুনুর রশিদ

এস. এম ইকবাল প্রকাশিত: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫, ৯:০৪ পিএম
গণঅভ্যুত্থানে অর্জিত বিজয় ধরে রেখে শহীদ জিয়ার আদর্শে পথ চলতে হবে : হারুনুর রশিদ
গণঅভ্যুত্থানে যে বিজয় এসেছে তা ধরে রেখে শহীদ জিয়ার আদর্শ ও নীতি মেনে সবাইকে সামনে এগোতে হব বলে উল্লেখ করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মো. হারুনুর রশিদ।
মঙ্গলবার (১৭ জুন) বিকালে ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনগুলোর উদ্যোগে সাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হারুনুর রশিদ আরো বলেন, “আপোসহীন নেতা বেগম খালেদা জিয়া ও তারুণ্যের নেতা তারেক রহমানের সুদক্ষ নেতৃত্বে সকল ষড়যন্ত্র উপেক্ষা করেও বিএনপি সামনে এগোচ্ছে।”
তিনি আরও বলেন, “নানাভাবে আমাদেরকে ঘরোয়া ও বাইরে হেনস্তা করার চেষ্টা হয়েছে। এর পরও ওয়ার্ড ও ইউনিয়ন পর্যন্ত বিএনপির নেতা–কর্মীরা নির্যাতন সহ্য করেও রাজপথে রয়েছে এবং সাধারণ মানুষের পাশে রয়েছে।”
সাবেক সংসদ সদস্য বলেন, “আমরা অনেক ধৈর্য ধরেছি — সুসময়ও এসেছে। মনে রাখতে হবে যে, অপেক্ষার ফল ভালো হয়। ফরিদগঞ্জের সংসদ সদস্য হিসেবে কাজ করার সুযোগে জনগণের ভালোবাসা পেয়েছি বলেই তাদের সাথে ছিলাম, আছি ও থাকিব।”
সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হুমায়ুন কবির কাজীর সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন ভূঁইয়া ও যুগ্ম সাধারণ সম্পাদক মাহিবুবর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটওয়ারীর, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টিপু, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক বিল্লাল হোসেন কোম্পানী, জেলা যুবদলের সদস্য ফজলুর রহমান, সোহেল খান, পৌর বিএনপি নেতা এ এম টুটুল পাটওয়ারী, মো. আলী মৃৃধা, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্মআহ্বায়ক হারুন পাঠান, পৌর যুবদল নেতা শাওন পাঠান, উপজেলা ছাত্রদল নেতা মনির হোসেন।
সভায় আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. সেলিম খান, যুবদলের সাবেক সভাপতি নজরুল ইসলাম মিন্টু, সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আবু তাহের খাঁন, উপজেলা ছাত্রদলের সাবেক নেতা মো. মহসিন হাসান খাঁন রাব্বি, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রুহুল আমিন খাঁন স্বপন, সাধারণ সম্পাদক মো. সৌরভ হোসেন তালুকদার, সাংগঠনিক মো. আবুল হোসেন প্রমুখ।

চাঁদপুরে লঞ্চ থেকে নামার সময় নদীতে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ আটক ২

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
চাঁদপুরে লঞ্চ থেকে নামার সময় নদীতে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ আটক ২

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল লঞ্চ টার্মিনালে লঞ্চ থেকে ঘাটে নামার সময় মেঘনা নদীতে পড়ে এক যুবক নিখোঁজ হয়েছেন। তার বয়স আনুমানিক ৩০ বছর। তবে এখন পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় মুকবিল-২ লঞ্চ ও লঞ্চের ২জন স্টাফকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ষাটনল লঞ্চঘাটে এ ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরগামী মুকবিল-২ লঞ্চ থেকে নামার সময় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরগামী মুকবিল-২ লঞ্চটি ষাটনল লঞ্চঘাটে যাত্রী নামাচ্ছিল। এ সময় ওই যুবক লঞ্চ থেকে নামার পর নিজের ব্যাগ লঞ্চে রেখে যাওয়ার কথা মনে পড়ে আবার লঞ্চে ওঠেন। পরে তিনি ফের লঞ্চ থেকে নামার সময় লঞ্চটি পেছনের দিকে চালিয়ে দেওয়া হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এ সময় ঘাটে লাফ দিয়ে নামার চেষ্টা করলে তিনি মেঘনা নদীতে পড়ে নিখোঁজ হন।

ঘটনার পর মুকবিল-২ লঞ্চ দ্রুত সেখান থেকে মোহনপুর লঞ্চঘাটের দিকে চলে যায়। পরে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা লঞ্চটি এবং ২জন স্টাফকে আটক করেন বলে জানিয়েছেন ফাঁড়ির ইনচার্জ মো. রুহুল আমিন।

Model Hospital

স্থানীয় সৈকত নামের একজন বলেন, লঞ্চ চালকদের ভুলের কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে তারা মনে করছেন। ষাটনল লঞ্চঘাটে আগে এমন ঘটনা ঘটেনি উল্লেখ করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। এদিকে লঞ্চযাত্রীরাও যাত্রী ওঠানামার সময় নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

ষাটনল লঞ্চঘাটের ইজারাদার মো. ইমন জানান, ঘটনার পরপরই বিষয়টি সংশ্লিষ্টদের জানানো হয়েছে এবং নিখোঁজ যুবকের সন্ধানে উদ্ধার তৎপরতা চলছে।

বেলতলী নৌ পুলিশের ইনচার্জ মোজাম্মেল হক পিপিএম জানান, নিখোঁজ যুবকের সন্ধানে নৌ পুলিশ ও স্থানীয়দের সহায়তায় নদীতে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। তবে এখনো নিখোঁজ ব্যক্তির কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ যুবকের সন্ধানে বেলতলী নৌ পুলিশ, মোহনপুর নৌ পুলিশ ও মতলব উত্তর থানা পুলিশের সদস্যরাও স্থানীয়দের সহায়তায় নদীতে তৎপরতা চালাচ্ছেন।

এদিকে দুর্ঘটনা প্রায় ৩ ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএ’র ডুবুরি দল। জানা যায়, বৈরী আবহাওয়ার কারণে সড়কপথে তাদের ঘটনাস্থলে আসতে দেরি হয়েছে।

ঘটনাস্থলে পৌঁছতে দেরী হওয়ার বিষয়ে চাঁদপুর নদী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. রাকিবুল ইসলাম বলেন, সকাল ১১টা ৪৫ মিনিটে ষাটনল লঞ্চঘাটে একজন যাত্রী নদীতে পড়ে যাওয়ার খবর পান তারা। আবহাওয়া প্রতিকূল থাকায় সড়কপথে ঘটনাস্থলে এসে পরিস্থিতি অনুকূলে আসার পর ডুবুরি দলকে দিয়ে উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। বিআইডব্লিউটিএর ডুবুরি দলও একই সঙ্গে উদ্ধার কাজে অংশ নিয়েছে।

চাঁদপুর বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক সঞ্জয় দেবনাথ বলেন, খবর পাওয়ার পর চাঁদপুর থেকে ডুবুরি দল নিয়ে দ্রুত ঘটনাস্থলে আসা হয়েছে।ঘটনাস্থলে ৪ জন ডুবুরি দিয়ে তল্লাশি চালানো হচ্ছে নদীতে স্রোত থাকায় ঘটনাস্থলে না পাওয়া গেলে ভাটির দিকে তল্লাশি চালানো হবে। আবহাওয়া অনুকূলে থাকলে সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চালানোর কথাও জানান তিনি।

এ বিষয়ে কথা হলে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি জানান, বিষয়টি জানার পরপরই নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিটের সঙ্গে কথা বলি। নিখোঁজ যুবকের সন্ধানে প্রয়োজনীয় উদ্ধার তৎপরতা চালানোর জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।