ওমান থেকে দেশে ফিরেই নিখোঁজ ফয়সাল, অপেক্ষায় পরিবার
চাঁদপুর সদর উপজেলার ১৪ নম্বর রাজরাজেশ্বর ইউনিয়নের চোকদার কান্দি গ্রামের মানুষের মুখে এখন একটাই নাম ফয়সাল হোসেন। দীর্ঘ প্রবাসজীবন শেষে দেশে ফেরা এক যুবকের নিখোঁজের খবরে শোকাচ্ছন্ন হয়ে আছে পুরো গ্রাম।

স্থানীয় দুলাল দর্জির বড় ছেলে ওমান প্রবাসী মো. ফয়সাল হোসেন (৩২) গত ১৫ জুন ২০২৫ তারিখে ওমান থেকে দেশে ফেরেন। পরিবারের সবাই আনন্দ-উৎসবে তাকে বরণ করে নেয়। কিন্তু সেই আনন্দ মাত্র দুদিনই স্থায়ী হলো।

১৭ জুন মঙ্গলবার দুপুর ১২টার দিকে তিনি চাঁদপুর শহরে বের হয়ে আর ফিরে আসেননি। এরপর থেকে পরিবারের কেউ তার সঙ্গে আর যোগাযোগ করতে পারেনি। ফোন বন্ধ, কোথাও কোনো সন্ধান নেই।

ফয়সালের বাবা-মা, ভাই-বোনেরা এখন চোখের জলে বুক ভাসাচ্ছেন। মায়ের কণ্ঠে কেবল একটাই প্রশ্ন “বাচ্চাটা তো একটু বিশ্রাম নিতে এসেছিল… কোথায় গেল আমার ছেলে?”

নিখোঁজের ঘটনায় চাঁদপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। তবে পরিবার বিষয়টি নিয়ে চরম উৎকণ্ঠায় রয়েছে এবং তাদের দাবি, “ফয়সালের কোনো শত্রু ছিল না, সে সদালাপী, পরিশ্রমী এবং দায়িত্বশীল ছেলে ছিল।”
তারা জানিয়েছেন, কেউ যদি ফয়সালের কোনো খোঁজ পেয়ে থাকেন বা দেখেছেন বলে মনে করেন, তাহলে নিচের যে কোনো নম্বরে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন:
01816-810170
01831-992423
আসুন, আমরা সকলে মিলে তার খোঁজ পেতে পরিবারের পাশে দাঁড়াই।
আপনার একটি তথ্যই হয়তো তার পরিবারের মুখে আবারো হাসি ফিরিয়ে দিতে পারে।
ফয়সালের পরিবারের জন্য আমরা সবাই দোয়া করি আল্লাহ যেন তাকে সুস্থ ও নিরাপদ অবস্থায় পরিবারের কাছে ফিরিয়ে দেন।





