শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ঢাকায় মহাসমাবেশ সফলের লক্ষ্যে ইসলামী আন্দোলনের লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫, ৮:২৯ পিএম
ঢাকায় মহাসমাবেশ সফলের লক্ষ্যে ইসলামী আন্দোলনের লিফলেট বিতরণ
আগামী ২৮জুন শনিবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলনের মহাসমাবেশ সফল করতে চাঁদপুরে লিফলেট বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে শহরের হাসান আলী হাই স্কুল মাঠ থেকে সমাবেশের দাওয়াত ও লিফলেট বিতরণ শুরু হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর পীর সাহেব চরমোনাই’র আহবানে প্রয়োজনীয় রাষ্ট্রসংস্কার, গণহত্যার বিচার ও সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিত এবং দেশ ও ইসলামবিরোধী সকল ষড়যন্ত্রের প্রতিবাদে ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশ সফলের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচির মধ্যে আজ লিফলেট বিতরণ কর্মসূচি পালিত হয়।
লিফলেট বিতরণ কার্যক্রমে নেতৃত্ব দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী জননেতা শেখ মোহাম্মদ জয়নাল আবেদীন।
তিনি বলেন এই মহাসমাবেশ রাজনৈতিক এক ট্রানিং পয়েন্টে অনুষ্ঠিত হতে যাচ্ছে। তাই এ মহাসমাবেশের গুরুত্ব অনেক বেশি বিগত ৫৪ বছরের রাজনৈতিক দুর্বিতায়ন থেকে জাতিকে রক্ষা করার জন্য এই মহাসমাবেশে দেশবাসী উপস্থিত হয়ে এক কন্ঠে আওয়াজ তুলবে যে আমরা আর বিগত দিনের রাজনীতিতে ফিরে যেতে চাই না আগামী দিনে কাঙ্ক্ষিত মানুষের স্বপ্ন পূরণে একটি সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ চাই,একটি নিরাপদ মানবিক বাংলাদেশ গঠন করতে চাই। একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সকল নাগরিকদের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে চাই।যেখানে সকল মতের মানুষের তার অধিকার নিয়ে কথা বলতে পারবে।
তিনি আরো বলেন, রাজনীতিতে সব সময় সুযোগ আসে না ইসলাম এবং দেশপ্রেমিক সকল শক্তি যদি ঐক্যবদ্ধ হয়ে এ মূহুর্তে আমরা সঠিক সিদ্ধান্ত নিতে না পারি তাহলে এ জাতিকে আরো বহু যুগ ধরে খেসারত দিতে হতে পারে। তাই নির্বাচনের সকল অনিয়ম ও অব্যবস্থাপনার মূল উৎপাটন করে সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচনের দাবিকে জোরালো করতে হবে।
ঢাকায় ইসলামী আন্দোলনের মহাসমাবেশ সফলের লক্ষ্যে লিফলেট বিতরণ করেন ইসলামী আন্দোলনের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শেখ মুহাম্মাদ জয়নাল আবেদীন।
তাই আগামী ২৮ জুন শনিবারের এই মহাসমাবেশে দল-মত নির্বিশেষে আপামর দেশবাসীকে উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
চাঁদপুর থেকে বড় বাস,মাইক্রো,হায়েস ও লঞ্চযোগে হাজার হাজার নেতাকর্মী মহাসমাবেশে উপস্থিত হবেন। যারা লঞ্চযোগে যেতে চান সকাল ৭:৩০ মিনিটে চাঁদপুর লঞ্চঘাট উপস্থিত থাকার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হলো।
উক্ত লিফলেট বিতরণ অনুষ্ঠানে চাঁদপুর জেলা,সদর উপজেলা ও চাঁদপুর শহর শাখার নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

চাঁদপুরে লঞ্চ থেকে নামার সময় নদীতে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ আটক ২

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
চাঁদপুরে লঞ্চ থেকে নামার সময় নদীতে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ আটক ২

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল লঞ্চ টার্মিনালে লঞ্চ থেকে ঘাটে নামার সময় মেঘনা নদীতে পড়ে এক যুবক নিখোঁজ হয়েছেন। তার বয়স আনুমানিক ৩০ বছর। তবে এখন পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় মুকবিল-২ লঞ্চ ও লঞ্চের ২জন স্টাফকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ষাটনল লঞ্চঘাটে এ ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরগামী মুকবিল-২ লঞ্চ থেকে নামার সময় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরগামী মুকবিল-২ লঞ্চটি ষাটনল লঞ্চঘাটে যাত্রী নামাচ্ছিল। এ সময় ওই যুবক লঞ্চ থেকে নামার পর নিজের ব্যাগ লঞ্চে রেখে যাওয়ার কথা মনে পড়ে আবার লঞ্চে ওঠেন। পরে তিনি ফের লঞ্চ থেকে নামার সময় লঞ্চটি পেছনের দিকে চালিয়ে দেওয়া হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এ সময় ঘাটে লাফ দিয়ে নামার চেষ্টা করলে তিনি মেঘনা নদীতে পড়ে নিখোঁজ হন।

ঘটনার পর মুকবিল-২ লঞ্চ দ্রুত সেখান থেকে মোহনপুর লঞ্চঘাটের দিকে চলে যায়। পরে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা লঞ্চটি এবং ২জন স্টাফকে আটক করেন বলে জানিয়েছেন ফাঁড়ির ইনচার্জ মো. রুহুল আমিন।

Model Hospital

স্থানীয় সৈকত নামের একজন বলেন, লঞ্চ চালকদের ভুলের কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে তারা মনে করছেন। ষাটনল লঞ্চঘাটে আগে এমন ঘটনা ঘটেনি উল্লেখ করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। এদিকে লঞ্চযাত্রীরাও যাত্রী ওঠানামার সময় নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

ষাটনল লঞ্চঘাটের ইজারাদার মো. ইমন জানান, ঘটনার পরপরই বিষয়টি সংশ্লিষ্টদের জানানো হয়েছে এবং নিখোঁজ যুবকের সন্ধানে উদ্ধার তৎপরতা চলছে।

বেলতলী নৌ পুলিশের ইনচার্জ মোজাম্মেল হক পিপিএম জানান, নিখোঁজ যুবকের সন্ধানে নৌ পুলিশ ও স্থানীয়দের সহায়তায় নদীতে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। তবে এখনো নিখোঁজ ব্যক্তির কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ যুবকের সন্ধানে বেলতলী নৌ পুলিশ, মোহনপুর নৌ পুলিশ ও মতলব উত্তর থানা পুলিশের সদস্যরাও স্থানীয়দের সহায়তায় নদীতে তৎপরতা চালাচ্ছেন।

এদিকে দুর্ঘটনা প্রায় ৩ ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএ’র ডুবুরি দল। জানা যায়, বৈরী আবহাওয়ার কারণে সড়কপথে তাদের ঘটনাস্থলে আসতে দেরি হয়েছে।

ঘটনাস্থলে পৌঁছতে দেরী হওয়ার বিষয়ে চাঁদপুর নদী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. রাকিবুল ইসলাম বলেন, সকাল ১১টা ৪৫ মিনিটে ষাটনল লঞ্চঘাটে একজন যাত্রী নদীতে পড়ে যাওয়ার খবর পান তারা। আবহাওয়া প্রতিকূল থাকায় সড়কপথে ঘটনাস্থলে এসে পরিস্থিতি অনুকূলে আসার পর ডুবুরি দলকে দিয়ে উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। বিআইডব্লিউটিএর ডুবুরি দলও একই সঙ্গে উদ্ধার কাজে অংশ নিয়েছে।

চাঁদপুর বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক সঞ্জয় দেবনাথ বলেন, খবর পাওয়ার পর চাঁদপুর থেকে ডুবুরি দল নিয়ে দ্রুত ঘটনাস্থলে আসা হয়েছে।ঘটনাস্থলে ৪ জন ডুবুরি দিয়ে তল্লাশি চালানো হচ্ছে নদীতে স্রোত থাকায় ঘটনাস্থলে না পাওয়া গেলে ভাটির দিকে তল্লাশি চালানো হবে। আবহাওয়া অনুকূলে থাকলে সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চালানোর কথাও জানান তিনি।

এ বিষয়ে কথা হলে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি জানান, বিষয়টি জানার পরপরই নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিটের সঙ্গে কথা বলি। নিখোঁজ যুবকের সন্ধানে প্রয়োজনীয় উদ্ধার তৎপরতা চালানোর জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।