সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

রাজনীতি ও সমাজসেবায় তিন দশকের নিরলস পথচলা

মনোনয়ন বঞ্চিত হয়েও থেমে থাকেননি এম এ হান্নান

এস. এম ইকবাল প্রকাশিত: শনিবার, ১২ জুলাই, ২০২৫, ৯:৩৭ পিএম
মনোনয়ন বঞ্চিত হয়েও থেমে থাকেননি এম এ হান্নান

ফরিদগঞ্জের রাজনীতি ও জনসেবার মাঠে এক পরিচিত মুখ আলহাজ্ব এম এ হান্নান। দীর্ঘ প্রায় তিন দশক ধরে রাজনীতির পাশাপাশি সমাজসেবায় নিয়োজিত এই গুণী মানুষটি ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করছেন। ২০০৮ ও ২০১৮ সালে বিএনপির পক্ষ থেকে মনোনয়নপ্রাপ্ত হয়েও প্রতারিত হয়েছেন বলে অভিযোগ করেন তিনি। এরপরও রাজনীতি ও মানুষের কল্যাণে থেমে যাননি তিনি।

জনপ্রতিনিধি না হয়েও এলাকার অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠান এবং কর্মসংস্থান তৈরিতে রেখেছেন দৃশ্যমান ভূমিকা। নিজের অর্থায়নে উপজেলার বিভিন্ন স্থানে রাস্তা পাকাকরণ, মসজিদ-মাদ্রাসা নির্মাণ ও সংস্কার, গরিব-অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ, কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ, শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রদানসহ নানা সামাজিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন নিরবচ্ছিন্নভাবে।

এম এ হান্নান বর্তমানে মার্কেন্টাইল ব্যাংকের ভাইস চেয়ারম্যান। ব্যবসা ও সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে দেশের অর্থনৈতিক অগ্রগতিতে যেমন রাখছেন ভূমিকা, তেমনি নিজ এলাকা ফরিদগঞ্জের উন্নয়নেও হয়ে উঠেছেন একটি নির্ভরতার নাম।

এলাকার এক প্রবীণ শিক্ষক বলেন, “তিনি জনপ্রতিনিধি না হয়েও যে পরিমাণ কাজ করেছেন, তা অনেক এমপিও করতে পারেননি।”

Model Hospital

দলের জন্য তাঁর অবদানও অনস্বীকার্য। বিএনপির রাজনৈতিক দুর্দিনে তিনি মাঠে থেকেছেন, ত্যাগ করেছেন, সংগঠনকে সক্রিয় রেখেছেন। তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত নেতাকর্মীদের পাশে থেকে দীর্ঘদিন ধরে দলকে সংগঠিত করার কাজ করে যাচ্ছেন।

ফরিদগঞ্জবাসীর প্রত্যাশা, এবারের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়ে তিনি যেন এলাকার উন্নয়ন ও জনগণের সেবায় আরও বড় পরিসরে ভূমিকা রাখতে পারেন।

মনোনয়ন প্রাপ্তির বিষয়ে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক প্রখ্যাত চিকিৎসক ডাক্তার আবুল কালাম আজাদ বলেন, দলের কর্মকাণ্ড ও তৃণমূলের মানুষের চাহিদা বিবেচনা এবং জরিপের ভিত্তিতে ২০০৮ ও ২০১৮ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আলহাজ্ব এম এ হান্নানকে মনোনয়ন দিয়েছেন। কিন্তু একটি মহল দলের স্বীদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে স্বৈরাচারের দোসরদের সাথে আঁতাত করে এম এ হান্নান এর মনোনয়ন ছিনিয়ে নিয়েছে।

আমাদের প্রত্যাশা আগামী ২০২৬ সালের নির্বাচনে দল তাকে মনোনয়ন দিবেন ইনশাআল্লাহ। আমরা তৃনমূল শক্তিকে সাথে নিয়ে বিপুল ভোটে ধানের শীষের বিজয় নিশ্চিত করবো

লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১১:১৬ পিএম
লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : প্রধানমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগে সরকারদলীয় এমপিদের সভায় শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গটি সংক্ষেপে আলোচনা হয়েছে বলে জানা গেছে। এ সময় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি।

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। আজ সোমবার জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের সভায় এই আলোচনা হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগে সরকারদলীয় সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

সভার সূত্রগুলো বলছে, শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গটি সভায় সংক্ষেপে আলোচনায় আসে। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে। এ ক্ষেত্রে বিধি, আইন ও প্রচলিত প্রথা অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার।

Model Hospital

সভায় দলীয় সংসদ সদস্যদের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি, রাজপথে আমাদের থাকতে হবে, রাজপথেই সব ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে।

আজ সোমবার রয়টার্স এক প্রতিবেদনে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যু করার অনুরোধ জানিয়ে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে চিঠি দিয়েছেন তার আইনজীবী। যুক্তরাজ্যভিত্তিক আইনজীবী স্টিভেন পাওলস কেসি সোমবার (৯ নভেম্বর) ভারতের নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে এ চিঠি পাঠান।

বিষয়টি নিয়ে আজ সোমবার কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ফিরে পেতে দিল্লি হাইকমিশনে আবেদন করেছেন—এমন খবরের সত্যতা এখনো যাচাই করা হয়নি।

বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় খতিয়ে দেখছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আবেদন করার আইনগত ভিত্তি ও তার আবেদন করার অধিকার আছে কি না, তা সংশ্লিষ্ট আইন পর্যালোচনা করে দেখা হবে।

এদিকে পলাতক অপরাধীদের ক্ষেত্রে কোনো সাধারণ পাসপোর্টের আবেদন কার্যকর হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, ‘আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ায় বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেয় না।’