চাঁদপুরে ৬টি চোরাই মোটরসাইকেলসহ ৩ জন আটক
চাঁদপুরে সক্রিয় মোটরসাইকেল চোরচক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ। এ সময় চক্রের মূলহোতাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত বাইকগুলোর বেশিরভাগই ছিল রেজিস্ট্রেশনবিহীন ও অবৈধ পথে ভারত থেকে আনা।

গত ৩০ জুলাই ২০২৫, বিকেল ৫টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে কালো রঙের রেজিস্ট্রেশনবিহীন Suzuki zixxer মোটরসাইকেল (চেসিস নং: RMBL-NG4VW-20429) সহ দুই মোটরসাইকেল চোরকে হাতেনাতে আটক করে সদর থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন— ১। রাফসান ইসলাম নিলয় (২০), পিতা- হারুন অর রশিদ, মাতা- সালমা আক্তার সুমি; সাং- কাচারিয়া (পশ্চিম পাঠান বাড়ি), ৭নং ওয়ার্ড, ফরিদগঞ্জ পৌরসভা, চাঁদপুর।
২। মো. ইয়ামিন (২১), পিতা- মো. সেলিম, মাতা- মোবাশ্বেরা; সাং- বারো পাইকা, ৮নং ওয়ার্ড, ১৫নং রূপসা ইউনিয়ন, ফরিদগঞ্জ, চাঁদপুর।

জিজ্ঞাসাবাদে তারা জানায়, ২০/২১ দিন আগে চাঁদপুরের নিজগাছতলা এলাকার ‘সালাম মটরস্’ গ্যারেজে একটি রেজিস্ট্রেশনবিহীন Apache 4V (চেসিস নং: PS6378377M6K61540) মোটরসাইকেল বিক্রি করে। এরপর পুলিশের অভিযানে ওই গ্যারেজ থেকে মোটরসাইকেলসহ মালিক আব্দুস সালাম (২৬)-কে আটক করা হয়। তিনি আব্দুল মান্নান খানের পুত্র এবং খানবাড়ী, ৮নং বাগাদী ইউনিয়নের বাসিন্দা।

আব্দুস সালামের গ্যারেজ থেকে উদ্ধার হয় আরও ৪টি চোরাই মোটরসাইকেল— নীল রঙের Fazer বাইক, রেজি নং: ঢাকা মেট্রো-ল-১৪-৪০২৮, চেসিস নং: ME145S027A2015356।
রেজিবিহীন নীল রঙের Bajaj Platina, চেসিস নং: 00ZZRN98883। কালো রঙের Apache RTR, রেজি নং: ঢাকা মেট্রো-ল-১৪-৮৯৯৬ (চেসিস নং অস্পষ্ট)। লাল রঙের Honda CDI, রেজি নং: ঢাকা মেট্রো A06-1519, চেসিস নং: AHBH100SL33688
এছাড়া, রাফসান পূর্বে আরো একটি Apache 4V মোটরসাইকেল সালামের কাছে সরবরাহ করেছে বলে স্বীকার করে। চক্রটি ভারতের সীমান্ত এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে বা অবৈধভাবে এনে চাঁদপুরের বিভিন্ন গ্যারেজে রেখে বিক্রি করত। এসব মোটরসাইকেলের কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারেনি কেউই।
উল্লেখযোগ্য বিষয় হলো, গ্রেফতারকৃত রাফসান ইসলাম নিলয়ের বিরুদ্ধে লক্ষ্মীপুর জেলার রায়পুর থানায় একটি চলমান মোটরসাইকেল চুরির মামলা রয়েছে— মামলা নং: ৯, তারিখ: ০৬/০২/২০২৫, জিআর-৪০/২০২৫, ধারা- ৪৫৭/৩৮০/৩৪ পেনাল কোড।
মোট উদ্ধারকৃত চোরাই মোটরসাইকেল (৬টি):
১। Suzuki zixxer — রেজিবিহীন, কালো রঙ, চেসিস নং: RMBL-NG4VW-204293
২। Apache 4V — রেজিবিহীন, কালো রঙ, চেসিস নং: PS6378377M6K61540
৩। Fazer বাইক — নীল রঙ, রেজি: ঢাকা মেট্রো-ল-১৪-৪০২৮
৪। Bajaj Platina — নীল রঙ, রেজিবিহীন
৫। Apache RTR — কালো রঙ, রেজি: ঢাকা মেট্রো-ল-১৪-৮৯৯৬
৬। Honda CDI — লাল রঙ, রেজি: ঢাকা মেট্রো A06-1519
গ্রেফতারকৃত তিনজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে জানায় সদর মডেল থানা পুলিশ। এই অভিযান চাঁদপুরে চলমান মোটরসাইকেল চুরির ঘটনায় উল্লেখযোগ্য অগ্রগতি বলেও মন্তব্য করেছেন সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা।





