বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে যৌথবাহিনীর অভিযানে দেড় লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২ আগস্ট, ২০২৫, ৮:৫১ পিএম
হাজীগঞ্জে যৌথবাহিনীর অভিযানে দেড় লাখ টাকা জরিমানা

চাঁদপুরের হাজীগঞ্জে যৌথবাহিনীর অভিযানে বিভিন্ন যানবাহন থেকে প্রায় দেড় লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। শনিবার (২ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত হাজীগঞ্জ-রামগঞ্জ আঞ্চলিক সড়কের বিশ্বরোড চৌরাস্তা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে সড়কে চেকপোস্ট বসিয়ে ১৭৫টি যানবাহন পরীক্ষা করা হয়। এসময় মোটরযান অধ্যাদেশ লঙ্ঘনের দায়ে ১১টি মোটরসাইকেল জব্দ এবং ৮টি মামলায় ১ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে অংশ নেয় হাজীগঞ্জ সেনা ক্যাম্পের সদস্য, ট্রাফিক পুলিশ এবং হাজীগঞ্জ থানা পুলিশের একটি দল। অভিযানটি তদারকি করেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিউদ্দিন ফারুক।

তিনি চাঁদপুর খবরকে বলেন, “সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতেই যৌথভাবে এই অভিযান চালানো হয়েছে। নিয়মিত এ ধরনের অভিযান চলবে।”

Model Hospital

স্থানীয়দের অনেকে অভিযানকে স্বাগত জানিয়ে জানান, দীর্ঘদিন ধরে যানজট ও ট্রাফিক শৃঙ্খলার অভাবে ভোগান্তিতে পড়তে হচ্ছিল। এই উদ্যোগে কিছুটা হলেও স্বস্তি মিলেছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital