রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

উত্তেজিত জনতার হাসপাতাল ভাঙচুর

শাহরাস্তিতে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ৩ আগস্ট, ২০২৫, ১০:৫২ এম
শাহরাস্তিতে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু
শাহরাস্তি  জেনারেল হাসপাতালে সিজারিয়ান অস্ত্রোপচারে গাফিলতির অভিযোগে উম্মে হাসনা রিপা (২৯) নামে চার সন্তানের জননীর মৃত্যুর অভিযোগ উঠেছে। ওই মৃত্যুকান্ডে উত্তেজনা ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ জনতা হাসপাতাল এলাকায় বিক্ষোভ ও ভাঙচুর চালায়।
বর্তমানে ওই প্রতিষ্ঠানটি তালাবদ্ধ রয়েছে এবং বন্ধ রয়েছে চিকিৎসাসেবা।
নিহত রিপা পৌরসভার পূর্ব নিজমেহার মহল্লার কবিরাজ বাড়ির প্রবাসী মো. দিদার হোসেনের স্ত্রী। গত ২৬ জুন উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্সের (অব.) জুনিয়র কনসালটেন্ট  ও শাহরাস্তি জেনারেল হাসপাতালের এমডি, গাইনী চিকিৎসক ডা. তানজিনা সুলতানার অধীনে সিজারিয়ানের মাধ্যমে তিনি সন্তান প্রসব করেন।
৩০ জুন ছাড়পত্র দেওয়া হলেও এরপর থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে।
এরপর ২৬ জুলাই রিপাকে ঢাকার পদ্মা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় এবং ২৭ জুলাই তাকে রিলিজ দেওয়া হয়। পরে আবার অবনতি হলে ২৮ জুলাই ভর্তি করা হয়  শাহরাস্তি উয়ারুক মেডিল্যাব হাসপাতালে। সেখানে তার অবস্থার আরও অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেকে) স্থানান্তর করা হয়।
রোগীর স্বজনদের অভিযোগ, অস্ত্রোপচারের সময় চিকিৎসকের অসাবধানতায় রোগী রিপার জরায়ু ও মূত্রথলি কেটে ইনজুরি হয়, যা পরবর্তীতে অভ্যন্তরীণ রক্তক্ষরণসহ মারাত্মক জটিলতায় রূপ নেয়। ব্যথা ও জটিলতা বাড়তে থাকলে তাঁকে একাধিকবার বিভিন্ন হাসপাতালে ভর্তি করতে হয়। শেষমেশ গত ১ আগস্ট শুক্রবার দিবাগত রাত আড়াইটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সিজারের ৩৮ দিনের মাথায়  তাঁর মৃত্যু হয়।
শনিবার সকালে ওই মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে শতাধিক জনতা শাহরাস্তি জেনারেল হাসপাতাল ঘেরাও করে বিক্ষোভ শুরু করে এবং হাসপাতালের গেইট, জানালা ও আসবাবপত্র ভাঙচুর করে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মোতায়েন করা হয়।
সরজমিনে গেলে দেখা যায়,  রিপার মা, মেয়ের কফিনের পাশে দাঁড়িয়ে তার রেখে যাওয়া ৩৮দিনের অবুঝ শিশুটি কোলে নিয়ে অঝোর ধারায় কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার মেয়ে রিপা চারটা ছোট বাচ্চা রেখে গেলো।
এটা  ডাক্তার না, কসাই! ওই মেয়ে হারা মায়ের  কান্নায় উপস্থিত জনতাকে আরও ক্ষুব্ধ  করে তোলে। এদিকে এলাকার একাধিক পরিবার হাসপাতালের বিরুদ্ধে আগে থেকেই চিকিৎসায় অবহেলার অভিযোগ করে আসছেন।
স্থানীয় বাসিন্দা মো. রফিকুল ইসলাম জানান, আমরা ক্ষতিগ্রস্ত, বাকরুদ্ধ ।
এ বিষয়ে শাহরাস্তি স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডাঃ আকলিমা জাহান বলেন, এই পর্যন্ত আনুষ্ঠানিক কোন অভিযোগ আসেনি। অভিযোগ এলে উর্ধ্বতন কর্মকতাদের সঙ্গে পরামর্শ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
শাহরাস্তি থানার ওসি মো. আবুল বাসার জানান, “ঘটনার পর পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।”
অভিযোগের বিষয়ে ডা. তানজিনার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর ফোন বন্ধ পাওয়া গেছে।
এদিকে, হাসপাতালের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী ও ভুক্তভোগীরা। তারা বলেন, “ভুল চিকিৎসা যেন আর কাউকে প্রাণ হারাতে না হয়। প্রশাসনের এখনই ব্যবস্থা নেওয়া প্রয়োজন।”

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর হাজীগঞ্জের ‘জাউরা’ গ্রুপের রাফি গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৩:১৮ পিএম
প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর হাজীগঞ্জের ‘জাউরা’ গ্রুপের রাফি গ্রেপ্তার

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর গ্রেপ্তার ‘জাউরা’ গ্রুপের সিয়াম হোসেন রাফি!

হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রাজমিস্ত্রী শুকু

চাঁদপুরের হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় মো. শুকুর আলম (২৫) নামে এক রাজমিস্ত্রী গুরুতর আহত হয়ে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর ‘জাউরা’ গ্রুপের সিয়াম হোসেন রাফিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, এসআই মো. জুয়েলের নেতৃত্বে অভিযান চালিয়ে সিয়াম হোসেন রাফিকে আটক করা হয়। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Model Hospital

বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ভাটরা গ্রামের মজুমদার বাড়িতে একটি গায়ে হলুদের অনুষ্ঠানে সাউন্ডবক্সের সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে মারধরের ঘটনায় শুকুর আলম মাথায় গুরুতর আঘাত পান। এ ঘটনায় তারেক (২০) নামে আরও একজন আহত হন।

আহত শুকুর আলমকে প্রথমে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি অচেতন অবস্থায় চিকিৎসাধীন বলে জানা গেছে।

এলাকাবাসীর অভিযোগ, ‘ভাটরার জাউরা’ গ্রুপের সদস্যদের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অপকর্ম ও হামলার অভিযোগ রয়েছে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাওসার আলম ভূঁইয়া জানিয়েছেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর সিয়াম হোসেন রাফি গ্রেপ্তার হওয়ায় এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে।