বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

জনপ্রতিনিধিদের সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠায় কাজ করতে হবে; ডিসি অঞ্জনা খান মজলিশ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৯ ফেব্রুয়ারি, ২০২২, ৩:১৬ পিএম
জনপ্রতিনিধিদের সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠায় কাজ করতে হবে; ডিসি অঞ্জনা খান মজলিশ

নোমান হোসেন আখন্দ : ৪র্থ ধাপে অনুষ্ঠিত শাহরাস্তি উপজেলার ১০টি ইউনিয়নের নব- নির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহন সম্পন্ন হয়েছে।

৯ ই ফেব্রুয়ারী বুধবার সকাল ১১ টায় চাঁদপুর জেলা প্রশাসকের সন্মেলন কর্ক্ষে শপথ বাক্য করান চাঁদপুর জেলা প্রসাশক ও জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জনা খান মজলিশ।

চাঁদপুর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, জনগনের প্রতি নিবেদিত কল্যানকর সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠায় কাজ করতে হবে। নির্বাচনে কে ভোট দিয়েছে, কে ভোট দেয়নি, সেটা বিচার না করে, সবাইকে সমান চোখে দেখে নিজেদের উপর অর্পিত দায়িত্ব পালন করুন। সাধারন মানুষ আদালতের দ্বারস্থ হয়ে ক্ষতিগ্রস্থ না হয়, সেজন্য আপনারা গ্রাম আদালতকে সক্রিয় করে সঠিক বিচারিক সেবা প্রদান করবেন।

নির্বাচিত জনপ্রতিনিধির উপর জনগনের আশা আকাঙ্খার প্রতিফলন বাস্তবায়নে কাজ করতে হবে। সমাজের অসহায় বঞ্চিত ও নিপীড়িত মানুষের ন্যায্য হক প্রতিফলন বাস্তবায়নে কাজ করতে হবে। তিনি আরো বলেন, ৪র্থ ধাপে অনুষ্ঠিত শাহরাস্তি ও হাজীগজ্ঞের ইউপি নির্বাচন সারাদেশে সুষ্ঠ ও শান্তিপূর্ন নির্বাচনের প্রসংশা কুড়িয়েছে।

Model Hospital

এ সময় উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার, হাজীগজ্ঞ উপজেলা নির্বার্হী কর্মকর্তা মোমেনা আক্তার, শাহরাস্তি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ ইরান।

শপথ বাক্য পাঠকৃত নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যানরা হচ্ছেন: সূচীপাড়া উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মো: মোস্তফা কামাল মজুমদার, মেহার দক্ষিন ইউনিয়ন চেয়ারম্যান মো: রুহুল আমিন, রায়শ্রী উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মো: মোশাররফ হোসেন মুশু, রায়শ্রী দক্ষিন ইউনিয়নের চেয়ারম্যান ডা: আবদুর রাজ্জাক, টামটা দক্ষিন ইউনিয়নের চেয়ারম্যান জহিরুল আলম ভুইঁয়া , টামটা উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মো: ওমর ফারুক দর্জি, মেহার উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মো: জহিরুল ইসলাম মজুমদার , চিতোষী পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান জোবায়েদ কবির বাহাদুর, চিতোষী পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জি. মো: আলম বেলাল, সুচীপাড়া দক্ষিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহতাব উদ্দিন আহম্মেদ হেলাল।

শপথ বাক্য পাঠ শেষে চাঁদপুর জেলা প্রশাসক নব- নির্বাচিত ইউপি চেয়ারম্যানদের ফুলের তোড়া দিয়ে বরন করে নেন ও চেয়ারম্যান বৃন্দ জেলা প্রশাসকের সাথে ফটোসেশনে অংশ নেন।

একই অনুষ্ঠানে হাজীগজ্ঞ উপজেলার নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান চাঁদপুর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।

উল্লেখ্য, শাহরাস্তি উপজেলার ১০টি ইউনিয়নে গত ২৬ ডিসেম্বর ভোটগ্রহন সম্পন্ন হয়। এতে রায়শ্রী উত্তর ও রায়শ্রী দক্ষিন ইউনিয়নে (ইভিএম) এ ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।

কচুয়ায় হত্যা মামলায় নিরপেক্ষ তদন্ত নিয়ে প্রশ্ন, ঘুষ দাবি ও পক্ষপাতের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৯:৫৬ পিএম
কচুয়ায় হত্যা মামলায় নিরপেক্ষ তদন্ত নিয়ে প্রশ্ন, ঘুষ দাবি ও পক্ষপাতের অভিযোগ
কচুয়ায় একটি হত্যা মামলার তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে ১ লাখ টাকা ঘুষ দাবি, ভয়ভীতি প্রদর্শন এবং একপেশে প্রতিবেদন দাখিলের গুরুতর অভিযোগ উঠেছে অভিযোগের তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে।
এ ঘটনায় ন্যায়বিচার ও পুনরায় নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এবং সিআইডির অতিরিক্ত আইজিপিসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন মামলার বাদী মোছা. আছমা।
অভিযোগ সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২৪ মার্চ কচুয়া আমলি আদালতে ২৫৩/২০২৫ নম্বর মামলা হিসেবে হত্যা মামলাটি দায়ের করেন আছমা। পরে মামলাটির তদন্তের দায়িত্ব পান সিআইডি চাঁদপুরের উপ-পরিদর্শক (এসআই) মো. গোলাম আজম।
বাদীর অভিযোগ, তদন্তের দায়িত্ব পাওয়ার পর থেকেই ওই কর্মকর্তা ১ লাখ টাকা ঘুষ দাবি করেন। এর মধ্যে ৩০ হাজার টাকা পরিশোধ করা হলেও বাকি টাকা দেওয়ার জন্য তাকে চাপ ও ভয়ভীতি দেখানো হয়। মামলার গুরুত্বপূর্ণ সাক্ষ্য-প্রমাণ যথাযথভাবে যাচাই না করেই একপেশে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
গত ২৩ অক্টোবর ২০২৬ আইজিপির দপ্তরে লিখিত অভিযোগ জমা দেন বাদী। এতে ঘটনার নিরপেক্ষ তদন্ত, অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা এবং অন্য কোনো নিরপেক্ষ কর্মকর্তার মাধ্যমে মামলাটির পুনঃতদন্তের দাবি জানানো হয়েছে।
বিবাদী আসমা আক্তার বলেন, আমার ছেলেকে হত্যা করা হয়েছে। আমার সন্তানের হত্যাকারীর বিচারের জন্য মামলা দায়ের করলে, সরজমিনে তদন্ত জন্য আদালত নির্দেশ দেয়। পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. গোলাম আজম মামলা তদন্ত করতে আসলে আমাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করে। আমরা টাকা দেওয়ার পরও বিবাদীর কাছ থেকে আরো অধিক সুবিধা নিয়ে  একতরফা তদন্ত রিপোর্ট দেয়। আমি ন্যায় বিচারের জন্য আদালত, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে জোর দাবি জানাচ্ছি।
এ বিষয়ে অভিযুক্ত পুলিশ কর্মকর্তার বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তার মন্তব্য পাওয়া যায়নি।