রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

আগামী সরকারের মাধ্যমে শিক্ষার ব্যাপক পরিবর্তন হবে : এহছানুল হক মিলন

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: শনিবার, ৯ আগস্ট, ২০২৫, ৭:৪১ পিএম
আগামী সরকারের মাধ্যমে শিক্ষার ব্যাপক পরিবর্তন হবে : এহছানুল হক মিলন

কচুয়ায় ওবায়দুল হক উচ্চ বিদ্যালয়ে শিক্ষা সংস্কার উদ্যোগ GEN-Z কনফারেন্স অনুষ্ঠানে বক্তব্য রাখছেন, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড.আনম এহছানুল হক মিলন।

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড.আনম এহছানুল হক মিলন বলেছেন, আগামী সরকারের মাধ্যমে শিক্ষার ব্যাপক পরিবর্তন হবে। শিক্ষা ব্যবস্থাকে কিভাবে আরো উজ্জীবিত করা যায় এবং উন্নত বিশ্বে শিক্ষার্থীরা কিভাবে কর্মমুখী হতে পারে উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

শিক্ষার্থীদের যুগোপযোগী জ্ঞান, দক্ষতা ও মূল্যবোধ প্রদান করা, যাতে তারা সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারে।

শনিবার সকালে কচুয়া উপজেলার অন্যতম বিদ্যাপীঠ ওবায়দুল হক উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষা সংস্কার উদ্যোগ GEN-Z  কনফারেন্স ২০২৫ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরক্তো কথা বলেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবু তাহের পাটোয়ারী সভাপতিত্বে ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও স্বপ্নপূরণ প্রবাসী সংগঠনের চেয়ারম্যান মোঃ শাহীন পাটোয়ারী ও বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মামুনুর রশিদের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মামুনুর রশিদ মোল্লা,সিআইপি এমএম সেলিম,রামগঞ্জ সরকারি কলেজের প্রভাষক মাহফুজুর রহমান ভূঁইয়া,বিশিষ্ট সমাজসেবক আব্দুল্লাহ আল বাকী,বাংলাদেশ টেলিকমিউনিকেশন এর অবসরপ্রাপ্ত প্রকৌশলী আব্দুল মতিন পাটোয়ারী,সাচার উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক আব্দুল লতিফ প্রমুখ।

Model Hospital

শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন, নিন্দপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান,বিতারা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মনির হোসেন,মাঝিগাছা মাওলানা মবিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদ,বাইছারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন।

অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থী স্কাউট শিক্ষার্থীরা প্রধান অতিথি কে গার্ড অব অনার দেন এবং ফুল দিয়ে স্বাগত জানান পরে বিতারা ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা প্রধান অতিথি কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর হাজীগঞ্জের ‘জাউরা’ গ্রুপের রাফি গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৩:১৮ পিএম
প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর হাজীগঞ্জের ‘জাউরা’ গ্রুপের রাফি গ্রেপ্তার

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর গ্রেপ্তার ‘জাউরা’ গ্রুপের সিয়াম হোসেন রাফি!

হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রাজমিস্ত্রী শুকু

চাঁদপুরের হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় মো. শুকুর আলম (২৫) নামে এক রাজমিস্ত্রী গুরুতর আহত হয়ে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর ‘জাউরা’ গ্রুপের সিয়াম হোসেন রাফিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, এসআই মো. জুয়েলের নেতৃত্বে অভিযান চালিয়ে সিয়াম হোসেন রাফিকে আটক করা হয়। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Model Hospital

বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ভাটরা গ্রামের মজুমদার বাড়িতে একটি গায়ে হলুদের অনুষ্ঠানে সাউন্ডবক্সের সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে মারধরের ঘটনায় শুকুর আলম মাথায় গুরুতর আঘাত পান। এ ঘটনায় তারেক (২০) নামে আরও একজন আহত হন।

আহত শুকুর আলমকে প্রথমে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি অচেতন অবস্থায় চিকিৎসাধীন বলে জানা গেছে।

এলাকাবাসীর অভিযোগ, ‘ভাটরার জাউরা’ গ্রুপের সদস্যদের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অপকর্ম ও হামলার অভিযোগ রয়েছে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাওসার আলম ভূঁইয়া জানিয়েছেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর সিয়াম হোসেন রাফি গ্রেপ্তার হওয়ায় এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে।