রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

হাজীগঞ্জের বেলচোঁতে হাফেজ তানভীরের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

মোহাম্মদ মোশারফ হোসেন প্রকাশিত: শনিবার, ৯ আগস্ট, ২০২৫, ৮:১৪ পিএম
হাজীগঞ্জের বেলচোঁতে হাফেজ তানভীরের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

“চিকিৎসা শুধু সেবা নয়, বরং এটি একটি নাগরিক ও মানবিক অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরের হাজীগঞ্জে মানবকল্যান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা হাফেজ মাওলানা মো. তানভীর হোসাইন এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ আগস্ট) বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত উপজেলার ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নের বেলচোঁ কারিমাবাদ ফাযিল (ডিগ্রি) মাদরাসায় প্রাইম স্পেশালাইজড হসপিটাল এন্ড নরমাল ডেলিভারি সেন্টারের সার্বিক ব্যবস্থাপনায় এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন ডায়াবেটিস ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. মো. ইব্রাহিম খলিল সোহাগ। এসময় প্রায় তিন শতাধিক রোগী চিকিৎসা পরামর্শ গ্রহণ করেন।

উক্ত ক্যাম্পে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির জন্য রোগীদের মাঝে ডায়াবেটিস এবং সাধারণ স্বাস্থ্য বিষয়ক জরুরি পরামর্শ প্রদান করা হয়।

Model Hospital

স্থানীয় জনগণ এই উদ্যোগের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং ভবিষ্যতেও এরকম কর্মসূচি নিয়মিত আয়োজনের প্রত্যাশা করেছেন।

এ মহতী উদ্যোগ সম্পর্কে আয়োজক হাফেজ মাওলানা মো. তানভীর হোসাইন বলেন, “আমাদের উদ্দেশ্য প্রত্যেকে সুস্থ এবং স্বাভাবিক জীবন যাপন করতে পারে তা নিশ্চিত করা। বিশেষ করে গ্রামীণ ও অবহেলিত এলাকায় এই ধরনের স্বাস্থ্যসেবা আরও বেশি প্রয়োজন। আমরা মানবকল্যাণ ও স্বাস্থ্যসেবায় নিবেদিত হৃদয় নিয়ে কাজ করে যাচ্ছি এবং এই উদ্যোগ অব্যাহত থাকবে।”

মানবকন্যার ফাউন্ডেশন স্থানীয় দরিদ্র ও অসহায় মানুষের জন্য স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে, শিক্ষামূলক ও সামাজিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আগামীতে তারা আরো বিস্তৃতভাবে স্বাস্থ্য ক্যাম্প ও অন্যান্য সামাজিক কল্যাণমূলক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা গ্রহণ করেছে।

উল্লেখ্য যে, ডায়াবেটিস রোগীদের জন্য বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও বই বিতরণ করা হয় ।

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর হাজীগঞ্জের ‘জাউরা’ গ্রুপের রাফি গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৩:১৮ পিএম
প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর হাজীগঞ্জের ‘জাউরা’ গ্রুপের রাফি গ্রেপ্তার

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর গ্রেপ্তার ‘জাউরা’ গ্রুপের সিয়াম হোসেন রাফি!

হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রাজমিস্ত্রী শুকু

চাঁদপুরের হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় মো. শুকুর আলম (২৫) নামে এক রাজমিস্ত্রী গুরুতর আহত হয়ে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর ‘জাউরা’ গ্রুপের সিয়াম হোসেন রাফিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, এসআই মো. জুয়েলের নেতৃত্বে অভিযান চালিয়ে সিয়াম হোসেন রাফিকে আটক করা হয়। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Model Hospital

বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ভাটরা গ্রামের মজুমদার বাড়িতে একটি গায়ে হলুদের অনুষ্ঠানে সাউন্ডবক্সের সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে মারধরের ঘটনায় শুকুর আলম মাথায় গুরুতর আঘাত পান। এ ঘটনায় তারেক (২০) নামে আরও একজন আহত হন।

আহত শুকুর আলমকে প্রথমে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি অচেতন অবস্থায় চিকিৎসাধীন বলে জানা গেছে।

এলাকাবাসীর অভিযোগ, ‘ভাটরার জাউরা’ গ্রুপের সদস্যদের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অপকর্ম ও হামলার অভিযোগ রয়েছে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাওসার আলম ভূঁইয়া জানিয়েছেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর সিয়াম হোসেন রাফি গ্রেপ্তার হওয়ায় এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে।