সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

যুবকরা দেশ ও সমাজকে বদলে দিতে পারে : ডিসি মোহসীন উদ্দিন

মাসুদ হোসেন প্রকাশিত: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ৮:০৭ পিএম
যুবকরা দেশ ও সমাজকে বদলে দিতে পারে : ডিসি মোহসীন উদ্দিন
প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’- এ শ্লোগানে চাঁদপুরে উদযাপন করা হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস।
জেলা প্রশাসন ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার (১২ আগস্ট) সকালে চাঁদপুর সদর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
এসময় তিনি তার বক্তব্যে বলেন, প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। তিনি বলেন, যুবকরা দেশ ও সমাজকে বদলে দিতে পারে। সারাবছরের কর্মের মাধ্যমে সমাজ পরিবর্তন করতে হবে। মিছিল মিটিং করে এর পরিবর্তন করা যায় না। করোনার সময় যখন ঘরবন্দী মানুষ ছিল, তখন এই যুবকরাই ভূমিকা রেখেছে। গত বছরের বন্যায় যুবকরা ভূমিকা রেখেছে। জুলাই আন্দোলনে সড়কে যুবকদের ভূমিকা ছিল চোখে পড়ার মতো। অপরাধের সাথে সম্পৃক্ত যুবকদের আমরা চাই না। আমরা চাই সেই যুবক, যে যুবক সমাজ দেশ ও জাতীর কল্যাণে আসবে। তিনি আরো বলেন, যৌবন থাকতে আপনার ভাগ্য আপনাকেই বদলাতে হবে। সারাদেশের সাথে প্রতিযোগিতা করার যোগ্যতা অর্জন করতে হবে।
চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ এরশাদ উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) লুৎফুর রহমান, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক সাইফুদ্দিন মোহাম্মদ হাছান আলী।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব ইখতেয়ার উদ্দিন শিশুর সঞ্চালনায় এসময় চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল ইমরান খান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফাহিম, যুব উন্নয়ন অধিদপ্তরের কো-অর্ডিনেটর মোঃ কপিল উদ্দিন, চাঁদপুর সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম সহ জেলা ও উপজেলা  যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সভা শেষে প্রশিক্ষিত যুবদের মাঝে ঋণের চেক বিতরণ করা হয়। এছাড়া প্রশিক্ষিত ও সফল যুব উদোক্তাদের ক্রেস্ট ও সনদ দেওয়া হয়।
এছাড়াও প্রভাত যুব সমাজকল্যাণ সংস্থা নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনকে নিবন্ধন সনদ তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন সহ অন্যান্য অতিথিবৃন্দ। পরে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন এবং জেলা যুব উন্নয়ন অধিদপ্তর প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এর আগে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি র‍্যালি বের করে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক পদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়।

‘মাগো’ বলে আর্তচিৎকার, চোখের সামনেই নিভে গেল বাবার প্রাণ! ফরিদগঞ্জে বি’দ্যুৎস্পৃ’ষ্টে বৃদ্ধের মৃ’ত্যু

এস এম ইকবাল প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৫:৫৭ পিএম
‘মাগো’ বলে আর্তচিৎকার, চোখের সামনেই নিভে গেল বাবার প্রাণ! ফরিদগঞ্জে বি’দ্যুৎস্পৃ’ষ্টে বৃদ্ধের মৃ’ত্যু

চাঁদপুরের ফরিদগঞ্জে নারিকেল গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রফিকুল ইসলাম বেপারি (৬৫) নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (২৬শে অক্টোবর) দুপুরে উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের দক্ষিণ চৌরাঙ্গা বেপারি বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম বেপারি ওই এলাকার মৃত ছলেমান বেপারির ছেলে এবং তিনি দুই ছেলে ও দুই মেয়ের জনক ছিলেন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুর দেড়টার দিকে রফিকুল ইসলাম নিজ বাড়ির একটি নারিকেল গাছের ডাল কাটতে গাছে ওঠেন। গাছে ওঠার কিছুক্ষণ পরই হঠাৎ তাঁর মাগো বলে আর্তচিৎকার শুনতে পান পরিবারের সদস্যরা। এ সময় নিচে থাকা তাঁর মেয়ে নাছিমা আক্তার ও স্বজনরা দ্রুত গাছের দিকে তাকিয়ে দেখতে পান, তাঁর শরীরের বিভিন্ন অংশে বিদ্যুতের আগুন জ্বলছে এবং তিনি নিস্তেজ হয়ে পড়েছেন। মুহূর্তের মধ্যেই গাছের ওপরই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

খবর পেয়ে ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হানিফ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছান এবং স্থানীয়দের সহায়তায় গাছ থেকে মৃতদেহটি নিচে নামিয়ে আনেন। এছাড়া ঘটনাস্থল পরিদর্শন করে শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মহসিন।

Model Hospital

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আল-আমিন তালুকদার জানান, বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে।