সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

জিলানী চিশতী কলেজের ফলাফল সাফল্যজনক; ৮জন জিপিএ-৫সহ পাশের হার ৮৮.৯৫%

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২২, ৩:১৮ পিএম
জিলানী চিশতী কলেজের ফলাফল সাফল্যজনক; ৮জন জিপিএ-৫সহ পাশের হার ৮৮.৯৫%

স্টাফ রিপোর্টার : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড কুমিল্লা’র অধীন চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী জিলানী চিশতী কলেজে ২০২১ইং সালের এইচ.এস.সি পরীক্ষায় ৮জন জিপিএ ৫ (এ+) সহ সাফল্যজনক ফলাফল অর্জন করেছে।

১৩ফেব্রুয়ারী (রবিবার) সারাদেশে একযোগে এইচ.এস.সি পরীক্ষার প্রকাশিত ফলাফল অনুযায়ী শাহতলী জিলানী চিশতী কলেজ থেকে এইচ.এস.সি পরীক্ষা মোট ১শত ৭২জন পরীক্ষার্থী অংশগ্রহন করে ১শত ৫৩জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়। পাশের হার শতকরা ৮৮.৯৫ ভাগ। এর মধ্যে এ+ গ্রেড পেয়েছে ৮জন, এ গেড পেয়েছে-৪৯জন, এ- গ্রেড পেয়েছে-৪৯জন, বি গ্রেড পেয়েছে-৩২জন, সি গ্রেড পেয়েছে-১৫জন।

এইচ.এস.সি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে এ+ প্রাপ্ত শিক্ষার্থী ০১। মো: হারুন অর রশিদ, পিতার নাম-আবু নওসুদ মুন্সি, মাতার নাম: হালিমা আক্তার, গ্রাম-বড় শাহতলী, পো-শাহতলী, উপজেলা-চাঁদপুর সদর, জেলা-চাঁদপুর, তার বোর্ড রোলনং-১৬১৩৯৯, ০২। মো: নাঈম আহমেদ, পিতার নাম-আবু নওসুদ মুন্সি, মাতার নাম: হালিমা আক্তার, গ্রাম-বড় শাহতলী, পো-শাহতলী, উপজেলা-চাঁদপুর সদর, জেলা-চাঁদপুর, তার বোর্ড রোলনং-১৬১৪০৫, ০৩। উর্মি জাহান তৃষা, পিতা-মো: জাকির হোসেন চৌধুরী, মাতার নাম-সীমা আক্তার, গ্রাম-বড় শাহতলী, পো-শাহতলী, উপজেলা-চাঁদপুর সদর, জেলা-চাঁদপুর, তার বোর্ড রোলনং-১৬১৩৯৫, ০৪। হোমায়রা আক্তার নিহা, পিতার নাম-কামাল হোসেন, মাতার নাম-তাহমিনা বেগম, গ্রাম-বড় শাহতলী, পো-শাহতলী, উপজেলা-চাঁদপুর সদর, জেলা-চাঁদপুর, তার বোর্ড রোলনং-১৬১৩৯৬।

মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা হলো: ০৫। হোসনেয়ারা আক্তার, পিতার নাম-ফখরুল ইসলাম পাটওয়ারী, মাতার নাম-মনোয়ারা বেগম, গ্রাম-পাইকদি, পো-শাহতলী, উপজেলা-চাঁদপুর সদর, জেলা-চাঁদপুর, তার বোর্ড রোলনং- ৩৭০০৬৭, ০৬। মাহমুদা আক্তার, পিতার নাম-ফখরুল ইসলাম পাটওয়ারী, মাতার নাম-মনোয়ারা বেগম, গ্রাম-পাইকদি, পো-শাহতলী, উপজেলা-চাঁদপুর সদর, জেলা-চাঁদপুর, তার বোর্ড রোলনং-৩৭০০৬৬।

Model Hospital

ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা হলো: ০৭। অমিয় আক্তার, পিতার নাম-মো: আক্তার হোসেন পাটওয়ারী, মাতার নাম-সাহিদা বেগম, গ্রাম-বড় শাহতলী, পো-শাহতলী, উপজেলা-চাঁদপুর সদর, জেলা-চাঁদপুর, তার বোর্ড রোলনং-৫৬১৯০৮ ও ০৮। ইসরাত জাহান, পিতার নাম-সৈয়দ ফজলে গফুর, মাতার নাম-ফাতেমা বেগম, গ্রাম-আজগরা, পোÑউয়ারুক বাজার, উপজেলা-শাহরাস্তি, জেলা-চাঁদপুর, তার বোর্ড রোলনং- ৫৬১৮৯৮।

এদিকে, ২০২১ সালের এইচ.এস.সি পরীক্ষায় জিপিএ-৫ (এ+) প্রাপ্ত শিক্ষার্থী ও উত্তীর্ণ শিক্ষার্থীদের প্রানঢালা অভিনন্দন জানিয়েছেন জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, কলেজ অধ্যক্ষ মো: হারুন-অর রশিদসহ সকল শিক্ষকবৃন্দ ও গভনির্ং বডির সদস্যবৃন্দ সেই সাথে জিপিএ-৫ (এ+) প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিবেন বলে জানান কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান সোহেল রুশদী ।

শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

মাঈনুল ইসলাম প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ পিএম
শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের অভিযানে বিকল্প চিকিৎসাপদ্ধতির এক প্র্যাকটিশনারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ডায়াগনস্টিক সেন্টারে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন না থাকায় অপর একটি মেডিকেল সেন্টারের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

সোমবার (২৬ অক্টোবর) শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে অভিযান চালিয়ে বিকল্প চিকিৎসাপদ্ধতির একজন প্র্যাকটিশনারকে মূলধারার চিকিৎসাপদ্ধতিতে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। এ ঘটনায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত অ্যাপোলো মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

Model Hospital

প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার মান নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।