শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অংশীজনদের সাথে মতিবিনিমিয় সভায়

দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে সকলে এগিয়ে আসতে হবে : ডিসি মোহসীন উদ্দিন

এস. এম ইকবাল প্রকাশিত: বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ১২:০৪ এম
দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে সকলে এগিয়ে আসতে হবে : ডিসি মোহসীন উদ্দিন

নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে ফরিদগঞ্জে অংশীজনদের সাথে মতিবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়।

নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে ফরিদগঞ্জে অংশীজনদের সাথে মতিবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও সুলতানা রাজিয়া’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
তিনি বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আমাদের সকলের নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। এখানে যারা রয়েছেন, তারা ব্যবসায়ী হওয়ার পাশাপাশি ভোক্তাও। ব্যবসায়ী হিসেবে আপনি যে পণ্যটি ক্রয় করছেন, অবশ্যই পাইকারী ব্যবসায়ী থেকে পাকা রসিদ নিবেন। আবার পাইকারী ব্যবসায়ীও মোকাম থেকে পাকা রসিদ গ্রহণ করবেন। ভোক্তা হিসেবে আমার দামের বিষয়ে অসামঞ্জস্যপূর্ণ মনে হলে ক্রয়ের রসিদ দেখার অধিকার রয়েছে। আমাদের মনে রাখতে হবে, দেশটা আমাদের।
তাই নিজ নিজ অবস্থান থেকে প্রত্যেকের দায়িত্বপূর্ণ আচরণ করতে হবে। ছাত্ররা যদি তাদের দাবির প্রতি পুরো দেশের মানুষকে সম্মোহিত করতে পারে, একত্রিত করতে পারে, তাহলে আপনারা কেন পারবেন না? শুধুমাত্র সবকিছু প্রশাসন করবে, সেদিকে বসে না থেকে নিজেদের উদ্যোগে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে এগিয়ে আসতে হবে। প্রশাসন আপনাদের সর্বাত্মক সহযোগিতা করবে।
ব্যবসায়ীদের মনে রাখতে হবে, ব্যবসার একটা লিমিট রয়েছে। মনে করেন, বাজারে লবণের কিছুটা সংকট রয়েছে, তা শুনে আপনি যদি বাজার থেকে ৫ প্যাকেট লবণ কিনেন, তা কি উচিত হবে? ভোক্তাদের মনে রাখতে হবে, বাজারে যেন আমাদের কারণে কৃত্রিম সংকট সৃষ্টি না হয়।
তিনি উপজেলা প্রশাসনকে নির্দেশ তাহলে আপনারা অ্যাকশনে যাবেন। আমি চাঁদপুরের বড় ব্যবসায়ীদের সাথে কথা বলেছি। তারা মালামাল ক্রয়ের সময়ে পাকা স্লিপ নেয়, আবার বিক্রির সময়ও পাকা স্লিপ দেয় ক্ষুদ্র ব্যবসায়ীদের।
সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক এ আর এম জাহিদ হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা কল্লোল কিশোর সরকার, ওসি হানিফ সরকার, সাবেক এমপি বিএনপির কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক লায়ন হারুনুর রশিদ, সাবেক মেয়র ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মঞ্জিল হোসেন, প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান শাহআলম শেখ, মোহাম্মদ শাহজাহান, মো. মহসিন হোসেন, শাহাজা পাটওয়ারী, জসিম উদ্দিন স্বপন মিয়াজি, হারুনুর রশিদ, কাউছার উল আলম কামরুল, বুলবুল আহাম্মেদ, উপজেলা জামায়াতের সাবেক আমীর ইউনুছ হেলাল, ব্যবসায়ী ফজলুল রহমান, ফরিদগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital