শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

গ্রেফতার এড়াতে পানিতে ঝাঁপ দিয়ে প্রাণগেল শাহরাস্তির মাদক মামলার আসামি ছুবুর 

মোঃ মাসুদ রানা প্রকাশিত: বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ১১:৪৬ এম
গ্রেফতার এড়াতে পানিতে ঝাঁপ দিয়ে প্রাণগেল শাহরাস্তির মাদক মামলার আসামি ছুবুর 

শাহরাস্তিতে গ্রেফতার এড়াতে পানিতে ঝাঁপ দিয়ে ডুবে একমাদক মামলার আসামি ছফিউল্লাহ ছুবু (৫৫) মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় পৌর শহরে ৬ নং ওয়ার্ডের শ্রীপুর মহল্লার কুঁড়ি বাড়ি সংলগ্ন এলাকার শাহরাস্তি মাজার দীঘিতে এ মৃত্যুর ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা,পুলিশ সূত্র জানায়, ওই এলাকার কুঁড়ি বাড়ির মৃত তৈয়ব আলীর পুত্র ছফিউল্লাহ ছুবু (ছয় মাসের সাজাপ্রাপ্ত, অনাদায়ে ১ হাজার টাকা দন্ডপ্রাপ্ত একজন আসামি ছিল। ওই সময় শাহরাস্তি মডেল থানার এসআই সাদ্দাম হোসেন ও সঙ্গীয় ফোর্স অভিযুক্ত আসামি ছুবুকে আটক করতে তার এলাকায় অবস্থান নিয়ে অভিযানে যায়।

ওই সময় পুলিশের উপস্থিতি টেরপেয়ে ছুবু শাহরাস্তি মাজার সংলগ্ন দিঘিতে দৌড়ে গিয়ে পানিতে ঝাঁপ দিয়ে তলিয়ে যায়। পরে পুলিশ অভিযান কাজ সংক্ষিপ্ত করে তাকে খুঁজতে উদ্ধার শুরু করে। পরবর্তীতে ওই উদ্ধার অভিযানে শাহরাস্তি ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স ও কয়েক দল জেলে ভেড়জাল দিয়ে তাকে উদ্ধারের চেষ্টা চালায়।

Model Hospital

পরে নিখোঁজের এক থেকে দেড় ঘন্টা পরে তাকে অচেতন ও মৃত  অবস্থায় উদ্ধার করা হয়।

পরে প্রশাসনের উপস্থিতিতে তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করে স্থানীয়রা। ওই সংবাদ চারদিকে চাউর হলে, শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার ও  বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ইয়াসির আরাফাত ঘটনাস্থল  পরিদর্শন করেন।

এছাড়া এ সময় আরো উপস্থিত ছিলেন, সিনিয়র এএসপি (কচুয়া সার্কেল) রেজওয়ান সাঈদ জিকু, শাহরাস্তি মডেল থানার ওসি মোহাম্মদ আবদুল বাসার, জনপ্রতিনিধি ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital