শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় সর্ববৃহৎ জশনে জুলুসে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) উদযাপন

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৫০ পিএম
কচুয়ায় সর্ববৃহৎ জশনে জুলুসে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) উদযাপন

কচুয়ার নলুয়ার সর্ববৃহৎ ১২ তম পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ)-এর জশনে জুলুস উদযাপন উপলক্ষে র‌্যালি।

বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) এর ১৫শত শুভ জন্মদিন উপলক্ষে কচুয়ায় সর্ববৃহৎ ১২তম (একযুগ) পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ.)-এর জশনে জুলুস উদযাপন করা হয়েছে। জুলুস শুরু হলে হামদ, নাত, তাকবির, দরুদ শরিফ ও জিকিরে মুখরিত হয়ে ওঠে চারপাশ। অংশগ্রহণকারীদের হাতে ও মাথায় ছিল সবুজ রঙের কালিমা লেখা পতাকা।

তাদের কণ্ঠে উচ্চারিত হচ্ছিল “নারায়ে তাকবির, আল্লাহু আকবর”, “নারায়ে রিসালাত, ইয়া রাসুলুল্লাহ। জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটি কড়ইয়া ইউনিয়ন শাখার আয়োজনে শনিবার দুপুর ২টায় নলুয়া বাজার হাসপাতালে মাঠ থেকে বিশাল র‌্যালী বের হয়ে সাহেদাপুর, দৌলতপুর,মনোহরপুর, কচুয়া-রহিমানাগর সড়ক প্রদক্ষিণ শেষে নলুয়া বাজার এসে প্রথম অধিবেশন সমাপ্তি ঘটে।

র‌্যালীতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের খতিব,শিক্ষক, পেশাজীবী, সমাজসেবক, সামাজিক সংগঠন ও রাজনীতিবিদসহ এলাকার সর্বস্তারের হাজার হাজার নবী (দ:) প্রেমিক মানুষ স্বত:স্ফূর্তভাবে অংশগ্রহ করেন।

দ্বিতীয় অধিবেশনে পরবর্তীতে বাদ আসর পর নলুয়া বাজারে বিশিষ্ট শিক্ষানুরাগী মোহাম্মদ আমির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, হাজীগঞ্জ ইমামে রাব্বানী দরবার শরীফের পীর আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দেদী (মা.জি.আ)।

Model Hospital

প্রধান বক্তার বয়ান রাখেন, মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি সাবেক লেকচারার ড.মাওলানা মোঃ সাইফুল ইসলাম আযহারী। জশনে জুলুস উদ্বোধন করেন,মনোরপুর ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুফতি মোঃ জহিরুল ইসলাম পাটোয়ারী।

বিশেষ আকর্ষণ হিসেবে বয়ান রাখেন, প্রিন্সিপাল হাফেজ ক্বারী মুফতি সৈয়দ আলাউদ্দিন আযহারী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন,কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম, উদযাপন কমিটির সভাপতি ও উপাধ্যক্ষ হযরত মাওলানা মুফতি আবুল হাশেম শাহ মিয়াজী, সাধারন সম্পাদক ফয়সাল আহমেদ পাটওয়ারী।

এসময় দেশ বরন্যে আলেমেদীন,কড়ইয়া ইউনিয়ন জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

চাঁদপুরে লঞ্চ থেকে নামার সময় নদীতে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ আটক ২

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
চাঁদপুরে লঞ্চ থেকে নামার সময় নদীতে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ আটক ২

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল লঞ্চ টার্মিনালে লঞ্চ থেকে ঘাটে নামার সময় মেঘনা নদীতে পড়ে এক যুবক নিখোঁজ হয়েছেন। তার বয়স আনুমানিক ৩০ বছর। তবে এখন পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় মুকবিল-২ লঞ্চ ও লঞ্চের ২জন স্টাফকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ষাটনল লঞ্চঘাটে এ ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরগামী মুকবিল-২ লঞ্চ থেকে নামার সময় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরগামী মুকবিল-২ লঞ্চটি ষাটনল লঞ্চঘাটে যাত্রী নামাচ্ছিল। এ সময় ওই যুবক লঞ্চ থেকে নামার পর নিজের ব্যাগ লঞ্চে রেখে যাওয়ার কথা মনে পড়ে আবার লঞ্চে ওঠেন। পরে তিনি ফের লঞ্চ থেকে নামার সময় লঞ্চটি পেছনের দিকে চালিয়ে দেওয়া হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এ সময় ঘাটে লাফ দিয়ে নামার চেষ্টা করলে তিনি মেঘনা নদীতে পড়ে নিখোঁজ হন।

ঘটনার পর মুকবিল-২ লঞ্চ দ্রুত সেখান থেকে মোহনপুর লঞ্চঘাটের দিকে চলে যায়। পরে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা লঞ্চটি এবং ২জন স্টাফকে আটক করেন বলে জানিয়েছেন ফাঁড়ির ইনচার্জ মো. রুহুল আমিন।

Model Hospital

স্থানীয় সৈকত নামের একজন বলেন, লঞ্চ চালকদের ভুলের কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে তারা মনে করছেন। ষাটনল লঞ্চঘাটে আগে এমন ঘটনা ঘটেনি উল্লেখ করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। এদিকে লঞ্চযাত্রীরাও যাত্রী ওঠানামার সময় নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

ষাটনল লঞ্চঘাটের ইজারাদার মো. ইমন জানান, ঘটনার পরপরই বিষয়টি সংশ্লিষ্টদের জানানো হয়েছে এবং নিখোঁজ যুবকের সন্ধানে উদ্ধার তৎপরতা চলছে।

বেলতলী নৌ পুলিশের ইনচার্জ মোজাম্মেল হক পিপিএম জানান, নিখোঁজ যুবকের সন্ধানে নৌ পুলিশ ও স্থানীয়দের সহায়তায় নদীতে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। তবে এখনো নিখোঁজ ব্যক্তির কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ যুবকের সন্ধানে বেলতলী নৌ পুলিশ, মোহনপুর নৌ পুলিশ ও মতলব উত্তর থানা পুলিশের সদস্যরাও স্থানীয়দের সহায়তায় নদীতে তৎপরতা চালাচ্ছেন।

এদিকে দুর্ঘটনা প্রায় ৩ ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএ’র ডুবুরি দল। জানা যায়, বৈরী আবহাওয়ার কারণে সড়কপথে তাদের ঘটনাস্থলে আসতে দেরি হয়েছে।

ঘটনাস্থলে পৌঁছতে দেরী হওয়ার বিষয়ে চাঁদপুর নদী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. রাকিবুল ইসলাম বলেন, সকাল ১১টা ৪৫ মিনিটে ষাটনল লঞ্চঘাটে একজন যাত্রী নদীতে পড়ে যাওয়ার খবর পান তারা। আবহাওয়া প্রতিকূল থাকায় সড়কপথে ঘটনাস্থলে এসে পরিস্থিতি অনুকূলে আসার পর ডুবুরি দলকে দিয়ে উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। বিআইডব্লিউটিএর ডুবুরি দলও একই সঙ্গে উদ্ধার কাজে অংশ নিয়েছে।

চাঁদপুর বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক সঞ্জয় দেবনাথ বলেন, খবর পাওয়ার পর চাঁদপুর থেকে ডুবুরি দল নিয়ে দ্রুত ঘটনাস্থলে আসা হয়েছে।ঘটনাস্থলে ৪ জন ডুবুরি দিয়ে তল্লাশি চালানো হচ্ছে নদীতে স্রোত থাকায় ঘটনাস্থলে না পাওয়া গেলে ভাটির দিকে তল্লাশি চালানো হবে। আবহাওয়া অনুকূলে থাকলে সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চালানোর কথাও জানান তিনি।

এ বিষয়ে কথা হলে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি জানান, বিষয়টি জানার পরপরই নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিটের সঙ্গে কথা বলি। নিখোঁজ যুবকের সন্ধানে প্রয়োজনীয় উদ্ধার তৎপরতা চালানোর জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।