সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

গন্ধর্ব্যপুর দক্ষিণে নব-নির্বাচিত চেয়ারম্যান গিয়াস উদ্দিন বাচ্চুর দায়িত্বভার গ্রহণ

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২২, ১:৩২ পিএম
গন্ধর্ব্যপুর দক্ষিণে নব-নির্বাচিত চেয়ারম্যান গিয়াস উদ্দিন বাচ্চুর দায়িত্বভার গ্রহণ

নিজস্ব প্রতিনিধি : হাজীগঞ্জের গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান গিয়াস উদ্দিন বাচ্চু দায়িত্বভার গ্রহণ করেছেন। সোমবার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভা, মিলাদ, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে তিনি নতুন করে দায়িত্ব পালন শুরু করেন। তিনি বর্তমানেও ইউপি চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ১৯৯২, ১৯৯৭ ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়ে টানা ১০ বছর দায়িত্ব পালন করেন।

এ দিন বিকালে পবিত্র কোরআন মাজিদ তেলওয়াতের মধ্য দিয়ে আলোচনা সভা শুরু হয়। সভায় বক্তব্য রাখেন, ততৃীয়বারের মতো নির্বাচিত ইউপি সদস্য নূর মোহাম্মদ, ইউপি সদস্য মনির হোসেন, সংরক্ষিত নারী সদস্য মলিনা রানী আইচ ও খুশিদা বেগম, ইউপি সচিব মো. রফিকুল ইসলাম। এর আগে পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত ও বক্তব্য শেষে মিলাদ, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উদ্যোক্তা মো. আব্দুল মান্নান।

এরপর নব-নির্বাচিত সকল ইউপি সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন চেয়ারম্যান গিয়াস উদ্দিন বাচ্চু। পরে সবার পরিহিত পুস্পমাল্য দিয়ে নব-নির্বাচিত চেয়ারম্যান গিয়াস উদ্দিন বাচ্চুকে বরণ করে নেন ইউপি সদস্যরা। এ সময় সংরক্ষিত নারী সদস্য সখিনা বেগম, সদস্য সাখাওয়াত হোসেন, শাহআলম, আকতার হোসেন, আমির হোসেন, শেখ ফরিদ, আব্দুল আজিক ও মুনছুর আহমেদসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

‘মাগো’ বলে আর্তচিৎকার, চোখের সামনেই নিভে গেল বাবার প্রাণ! ফরিদগঞ্জে বি’দ্যুৎস্পৃ’ষ্টে বৃদ্ধের মৃ’ত্যু

এস এম ইকবাল প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৫:৫৭ পিএম
‘মাগো’ বলে আর্তচিৎকার, চোখের সামনেই নিভে গেল বাবার প্রাণ! ফরিদগঞ্জে বি’দ্যুৎস্পৃ’ষ্টে বৃদ্ধের মৃ’ত্যু

চাঁদপুরের ফরিদগঞ্জে নারিকেল গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রফিকুল ইসলাম বেপারি (৬৫) নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (২৬শে অক্টোবর) দুপুরে উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের দক্ষিণ চৌরাঙ্গা বেপারি বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম বেপারি ওই এলাকার মৃত ছলেমান বেপারির ছেলে এবং তিনি দুই ছেলে ও দুই মেয়ের জনক ছিলেন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুর দেড়টার দিকে রফিকুল ইসলাম নিজ বাড়ির একটি নারিকেল গাছের ডাল কাটতে গাছে ওঠেন। গাছে ওঠার কিছুক্ষণ পরই হঠাৎ তাঁর মাগো বলে আর্তচিৎকার শুনতে পান পরিবারের সদস্যরা। এ সময় নিচে থাকা তাঁর মেয়ে নাছিমা আক্তার ও স্বজনরা দ্রুত গাছের দিকে তাকিয়ে দেখতে পান, তাঁর শরীরের বিভিন্ন অংশে বিদ্যুতের আগুন জ্বলছে এবং তিনি নিস্তেজ হয়ে পড়েছেন। মুহূর্তের মধ্যেই গাছের ওপরই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

খবর পেয়ে ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হানিফ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছান এবং স্থানীয়দের সহায়তায় গাছ থেকে মৃতদেহটি নিচে নামিয়ে আনেন। এছাড়া ঘটনাস্থল পরিদর্শন করে শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মহসিন।

Model Hospital

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আল-আমিন তালুকদার জানান, বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে।