রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

মতলব উত্তর সাদুল্লাপুর ও বাগানবাড়ি ইউনিয়নে জাকের পার্টির জনসভা

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ৮:০৫ পিএম
মতলব উত্তর সাদুল্লাপুর ও বাগানবাড়ি ইউনিয়নে জাকের পার্টির জনসভা

মতলব উত্তরে সাদুল্লাপুর ও বাগানবাড়ি ইউনিয়নে জাকের পার্টির জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন জাকের পার্টি সাহিত্য ও সাংস্কৃতিক ফ্রন্ট এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও চাঁদপুর উত্তর সাংগঠনিক জেলার সভাপতি ওবায়েদ মোল্লা।

জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সলের নির্দেশে কেন্দ্রীয় কর্মসূচীর ধারাবাহিকতার অংশ হিসেবে জাকের পার্টি ও সকল সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর ও বাগানবাড়ি ইউনিয়নে জনসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকালে মতলব উত্তর উপজেলার ভান্ডারী বাজার, মুক্তির কান্দী গ্রামে
এ জনসভা অনুষ্ঠিত হয়। এতে প্রায় সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন জাকের পার্টি সাহিত্য ও সাংস্কৃতিক ফ্রন্ট এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও চাঁদপুর উত্তর সাংগঠনিক জেলার সভাপতি ওবায়েদ মোল্লা।

প্রধান অতিথির তার বক্তব্যে বলেন ” বাংলাদেশের একটি নির্বাচনও নিরপেক্ষ হয় নাই। নির্বাচনের নামে খেলা হয়েছে। চক্রান্তকারীরা তাদের পক্ষে ভোটের ফলাফল নিয়ে গেছে।’ দিনের ভোট আর রাতে নিতে দেওয়া যাবে না। স্বচ্ছ নির্বাচন দিতে হবে। এবার রক্তপাত আর ষড়যন্ত্র নয়; কারণ ষড়যন্ত্র করে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় না। জাকের পার্টি সংঘাত- হানাহানি রক্তপাতে বিশ্বাস করে না। “আমরা সব পথ মতের মানুষের প্রতিটি রাজনৈতিক দলকে সম্মান দিয়ে রাজনীতি করেছি এবং করব।” মুল ক্ষমতা হচ্ছে আদর্শ। আদর্শ যার থাকে তার ক্ষমতার লোভ থাকে না।

Model Hospital

তিনি বলেন, ‘দেশকে বাঁচাতে হবে, জাতিকে বাঁচাতে হবে। দেশকে বাঁচানোর জন্য যা যা করা দরকার তাই করব। যদি দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়া হয় তবে জাকের পার্টির ২১ লাখ আত্মত্যাগী নেতাকর্মী বসে থাকবে না। সময় মতো সব করা হবে।’

উপজেলা জাকের পার্টির সভাপতি‌ মোঃ দুলাল হোসেন খান এর সভাপতিত্বে ও চাঁদপুর উত্তর ছাত্র ফ্রন্টের শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক সিয়াম হোসেন খানের সঞ্চালনায় রাখেন জাকের পার্টি ছাত্রফ্রন্টের সভাপতি মোঃ ডালিম সরকার, জাকের পার্টি ছাত্রফ্রন্ট কুমিল্লা সাংগঠনিক বিভাগের সভাপতি মোঃ আনোয়ার হোসেন জুয়েল, জাকের পার্টি চাঁদপুর উত্তর সাংগঠনিক জেলার সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ তুহিন,যুগ্ম সাধারণ সম্পাদক মৌলভী মুক্তার হোসেন, সাধারণ সম্পাদক মোঃ শুক্কুর আলম প্রমুখ।

সমাবেশেয বক্তারা বলেন,”জাকের পার্টি চৌদ্দশ বছরের ইতিহাসে হুসাইনি ইসলাম এর পতাকাধারী সুফিবাদের আদর্শে উজ্জীবিত ইসলামী ভাবধারার একমাত্র প্রগতিশীল রাজনৈতিক সংগঠণ। জাকের পার্টি ডানপন্থীও না বামপন্থীও না। জাকের পার্টি লিবারেল ডেমোক্র্যাটিক আদর্শে বিশ্বাসী, ইসলামী সমাজতন্ত্রে বিশ্বাসী,মদিনা সনদের আলোকে প্রগতিশীল সমাজ ঘটনে বদ্ধপরিকর। জাকের পার্টি বাকস্বাধীনতা, অর্থনৈতিক স্বাধীনতা,সাম্য, মানবিক মর্যাদা, নাগরিক অধিকার প্রতিষ্ঠিত করতে চায়।”

জনসভা শেষে দেশবাসীর জন্য দোয়া ও মোনাজাত করা এবং তাবারুক বিতরণ করা হয়।

প্রসঙ্গ, ২০ সেপ্টেম্বর থেকে সারাদেশে প্রতিটি ইউনিয়ন এবং মহানগর, পৌরসভার প্রতিটি ওয়ার্ডে গোলাপ ফুলের সমর্থনে ভোটের আহ্বান জানিয়ে জনসভা শুরু হয়েছে। ৩১ অক্টোবর পর্যন্ত বিরাজমান বাস্তবতায় জনজীবনে শান্তি, শৃঙ্খলা, স্থিতিশীলতা, সাম্য, প্রগতি, গনতন্ত্রের অগ্রগতি এবং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখন্ডতা সুসংহত করনের আহ্বানে এ জনসভা কর্মসূচী অনুষ্ঠিত হবে।

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর হাজীগঞ্জের ‘জাউরা’ গ্রুপের রাফি গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৩:১৮ পিএম
প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর হাজীগঞ্জের ‘জাউরা’ গ্রুপের রাফি গ্রেপ্তার

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর গ্রেপ্তার ‘জাউরা’ গ্রুপের সিয়াম হোসেন রাফি!

হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রাজমিস্ত্রী শুকু

চাঁদপুরের হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় মো. শুকুর আলম (২৫) নামে এক রাজমিস্ত্রী গুরুতর আহত হয়ে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর ‘জাউরা’ গ্রুপের সিয়াম হোসেন রাফিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, এসআই মো. জুয়েলের নেতৃত্বে অভিযান চালিয়ে সিয়াম হোসেন রাফিকে আটক করা হয়। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Model Hospital

বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ভাটরা গ্রামের মজুমদার বাড়িতে একটি গায়ে হলুদের অনুষ্ঠানে সাউন্ডবক্সের সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে মারধরের ঘটনায় শুকুর আলম মাথায় গুরুতর আঘাত পান। এ ঘটনায় তারেক (২০) নামে আরও একজন আহত হন।

আহত শুকুর আলমকে প্রথমে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি অচেতন অবস্থায় চিকিৎসাধীন বলে জানা গেছে।

এলাকাবাসীর অভিযোগ, ‘ভাটরার জাউরা’ গ্রুপের সদস্যদের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অপকর্ম ও হামলার অভিযোগ রয়েছে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাওসার আলম ভূঁইয়া জানিয়েছেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর সিয়াম হোসেন রাফি গ্রেপ্তার হওয়ায় এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে।