সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে প্রেমে ব্যর্থ হয়ে মাদ্রাসা শিক্ষার্থীর আত্মহত্যা

মোঃ মাসুদ রানা প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৩৫ পিএম
শাহরাস্তিতে প্রেমে ব্যর্থ হয়ে মাদ্রাসা শিক্ষার্থীর আত্মহত্যা
শাহরাস্তি উপজেলায় প্রেমে ব্যর্থ হয়ে আঁখি আক্তার (১৮) নামে এক আলিম দ্বিতীয় বর্ষের মাদ্রাসা  শিক্ষার্থীর আত্মহনন করেছেন।
গত বুধবার উপজেলার কাকৈরতলা (তনুর বাড়ি) গ্রামে নিজ বাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত আঁখি আক্তার ওই গ্রামের আবুল খায়েরের মেয়ে এবং লাকসাম উপজেলার মোদাফফরগঞ্জ মাদ্রাসার শিক্ষার্থী  ছিলেন।ওই রাতেই আইনি প্রক্রিয়া অনুসরণ শেষে  পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে,  মঙ্গলবার রাতে খাওয়া-দাওয়ার পর আঁখি তার কক্ষে ঘুমাতে যান। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে মা সুফিয়া বেগম তাকে ডাকতে গিয়ে দেখেন, আঁখি ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মেঝেতে শোয়ান। খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলাম ও শাহরাস্তি থানার একদল পুলিশ  ঘটনাস্থলে যায়।
পরে পুলিশ মরদেহ  উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠায়।
নিহতের বড় ভাই মহিউদ্দিন জানান, দীর্ঘদিন ধরে উপজেলার রায়শ্রী উঃ ইউপির রশিদপুর গ্রামের এক যুবকের সঙ্গে তার বোনের প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের প্রস্তাব নিয়ে ছেলের মা প্রথমে সম্মতি দিলেও পরে নানা অজুহাতে সময়ক্ষেপণ শুরু করেন। এতে মানসিকভাবে ভেঙে পড়ায় আঁখি আত্মহননের পথ বেছে নিতে পারেন বলে তিনি ধারণা করেন।
এ ঘটনায় নিহতের মা সুফিয়া বেগম থানায় অভিযোগ করলে শাহরাস্তি মডেল থানায় অপমৃত্যু মামলা (নং-০৫/২৯, তারিখ: ২৪/০৯/২০২৫) রুজু হয়েছে। মামলার তদন্তভার এসআই (নিঃ) মনিরুজ্জামানের ওপর অর্পণ করা হয়েছে।
শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল বাশার জানান, “ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”

‘মাগো’ বলে আর্তচিৎকার, চোখের সামনেই নিভে গেল বাবার প্রাণ! ফরিদগঞ্জে বি’দ্যুৎস্পৃ’ষ্টে বৃদ্ধের মৃ’ত্যু

এস এম ইকবাল প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৫:৫৭ পিএম
‘মাগো’ বলে আর্তচিৎকার, চোখের সামনেই নিভে গেল বাবার প্রাণ! ফরিদগঞ্জে বি’দ্যুৎস্পৃ’ষ্টে বৃদ্ধের মৃ’ত্যু

চাঁদপুরের ফরিদগঞ্জে নারিকেল গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রফিকুল ইসলাম বেপারি (৬৫) নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (২৬শে অক্টোবর) দুপুরে উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের দক্ষিণ চৌরাঙ্গা বেপারি বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম বেপারি ওই এলাকার মৃত ছলেমান বেপারির ছেলে এবং তিনি দুই ছেলে ও দুই মেয়ের জনক ছিলেন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুর দেড়টার দিকে রফিকুল ইসলাম নিজ বাড়ির একটি নারিকেল গাছের ডাল কাটতে গাছে ওঠেন। গাছে ওঠার কিছুক্ষণ পরই হঠাৎ তাঁর মাগো বলে আর্তচিৎকার শুনতে পান পরিবারের সদস্যরা। এ সময় নিচে থাকা তাঁর মেয়ে নাছিমা আক্তার ও স্বজনরা দ্রুত গাছের দিকে তাকিয়ে দেখতে পান, তাঁর শরীরের বিভিন্ন অংশে বিদ্যুতের আগুন জ্বলছে এবং তিনি নিস্তেজ হয়ে পড়েছেন। মুহূর্তের মধ্যেই গাছের ওপরই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

খবর পেয়ে ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হানিফ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছান এবং স্থানীয়দের সহায়তায় গাছ থেকে মৃতদেহটি নিচে নামিয়ে আনেন। এছাড়া ঘটনাস্থল পরিদর্শন করে শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মহসিন।

Model Hospital

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আল-আমিন তালুকদার জানান, বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে।