রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

মতলব উত্তর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে কিশোরগঞ্জে বদলি

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ১২:১১ এম
মতলব উত্তর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে কিশোরগঞ্জে বদলি

নানা অভিযোগে আলোচিত-সমালোচিত চাঁদপুরের মতলব উত্তর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. সেলিম হোসেনকে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপ-সচিব (ত্রাণ প্রশাসন-১) মোঃ জাহাঙ্গীর আলম এর সই করা এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।

একই আদেশে মতলব উত্তর পিআইও মো. সেলিম হোসেনকে করিমগঞ্জ উপজেলায় বদলি করা হয়েছে। তবে মোঃ সেলিম হোসেকে ‘প্রশাসনিক কারণ’   বদলি করা হয়েছে বলে আদেশে উল্লেখ আছে। উভয় কর্মচারীকে আগামী ২৯ সেপ্টেম্বরের মধ্যে পদায়নকৃত কর্মস্থলে যোগদানের নির্দেশ দিয়েছে অধিদপ্তর। অন্যথায় ২৯ সেপ্টেম্বর থেকেই বর্তমান কর্মস্থল থেকে তারা তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবেন।

বদলির বিষয়ে জানতে পিআইও মোঃ সেলিম হোসেনের মোবাইল নম্বরে একাধিকবার কল দিলেও বন্ধ পাওয়া গেছে।

Model Hospital

উপজেলা ও জেলা প্রশাসনের একাধিক দায়িত্বশীল সূত্রে মোঃ সেলিম হোসেনের বদলির আদেশের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। শাস্তি হিসেবে কিংবা কারও বিশেষ সুপারিশে তাকে বদলি করা হয়ে থাকতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি বলেন, পিআইওর বদলির আদেশের কথা শুনেছি। তবে আমি এখনও আদেশের কপি পাইনি।

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর হাজীগঞ্জের ‘জাউরা’ গ্রুপের রাফি গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৩:১৮ পিএম
প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর হাজীগঞ্জের ‘জাউরা’ গ্রুপের রাফি গ্রেপ্তার

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর গ্রেপ্তার ‘জাউরা’ গ্রুপের সিয়াম হোসেন রাফি!

হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রাজমিস্ত্রী শুকু

চাঁদপুরের হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় মো. শুকুর আলম (২৫) নামে এক রাজমিস্ত্রী গুরুতর আহত হয়ে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর ‘জাউরা’ গ্রুপের সিয়াম হোসেন রাফিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, এসআই মো. জুয়েলের নেতৃত্বে অভিযান চালিয়ে সিয়াম হোসেন রাফিকে আটক করা হয়। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Model Hospital

বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ভাটরা গ্রামের মজুমদার বাড়িতে একটি গায়ে হলুদের অনুষ্ঠানে সাউন্ডবক্সের সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে মারধরের ঘটনায় শুকুর আলম মাথায় গুরুতর আঘাত পান। এ ঘটনায় তারেক (২০) নামে আরও একজন আহত হন।

আহত শুকুর আলমকে প্রথমে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি অচেতন অবস্থায় চিকিৎসাধীন বলে জানা গেছে।

এলাকাবাসীর অভিযোগ, ‘ভাটরার জাউরা’ গ্রুপের সদস্যদের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অপকর্ম ও হামলার অভিযোগ রয়েছে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাওসার আলম ভূঁইয়া জানিয়েছেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর সিয়াম হোসেন রাফি গ্রেপ্তার হওয়ায় এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে।