রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

কচুয়া লুন্তি মধ্যপাড়া জামে মসজিদের ভিত্তি প্রস্তর উদ্বোধন

আবু সাঈদ প্রকাশিত: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ৯:১২ পিএম
কচুয়া লুন্তি মধ্যপাড়া জামে মসজিদের ভিত্তি প্রস্তর উদ্বোধন

কচুয়া উপজেলার ৯নং কড়ইয়া ইউনিয়নের লুন্তি মধ্যপাড়া জামে মসজিদ ১৯২০ সালে প্রতিষ্ঠিত। নড়ে-বড়ে অবস্থায় যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।

মসজিদ খানা নতুন করে নির্মাণে ২৬শে সেপ্টেম্বর বাদ জুমা মসজিদটির ভিত্তি প্রস্তর স্থাপন করেন কচুয়া সমিতির সভাপতি কচুয়ার নক্ষত্র, দক্ষ প্রশাসন তৈরির কারিগর ও বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সম্মানিত সদস্য ডা: আমিনুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হেলাল চৌধুরী, কচুয়া থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আজিজুল, নাগরিক ঐক্য সাধারণ সম্পাদক শহীদুল্লা কায়সার, লুন্তি মধ্যপাড়া জামে মসজিদ এর সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক আবদুল বারি ও কচুয়া সমিতির নেতৃবৃন্দ, এলাকার বিশিষ্ট সমাজসেবক, গণ্যমান্য ব্যক্তিবর্গ মুসল্লিগণ উপস্থিত ছিলেন।

ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানের দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাওলানা ওমর ফারুক শাহাজী।

Model Hospital

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর হাজীগঞ্জের ‘জাউরা’ গ্রুপের রাফি গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৩:১৮ পিএম
প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর হাজীগঞ্জের ‘জাউরা’ গ্রুপের রাফি গ্রেপ্তার

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর গ্রেপ্তার ‘জাউরা’ গ্রুপের সিয়াম হোসেন রাফি!

হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রাজমিস্ত্রী শুকু

চাঁদপুরের হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় মো. শুকুর আলম (২৫) নামে এক রাজমিস্ত্রী গুরুতর আহত হয়ে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর ‘জাউরা’ গ্রুপের সিয়াম হোসেন রাফিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, এসআই মো. জুয়েলের নেতৃত্বে অভিযান চালিয়ে সিয়াম হোসেন রাফিকে আটক করা হয়। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Model Hospital

বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ভাটরা গ্রামের মজুমদার বাড়িতে একটি গায়ে হলুদের অনুষ্ঠানে সাউন্ডবক্সের সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে মারধরের ঘটনায় শুকুর আলম মাথায় গুরুতর আঘাত পান। এ ঘটনায় তারেক (২০) নামে আরও একজন আহত হন।

আহত শুকুর আলমকে প্রথমে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি অচেতন অবস্থায় চিকিৎসাধীন বলে জানা গেছে।

এলাকাবাসীর অভিযোগ, ‘ভাটরার জাউরা’ গ্রুপের সদস্যদের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অপকর্ম ও হামলার অভিযোগ রয়েছে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাওসার আলম ভূঁইয়া জানিয়েছেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর সিয়াম হোসেন রাফি গ্রেপ্তার হওয়ায় এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে।