অসহায় কনের পাশে দাঁড়াল দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থা
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার রায়শ্রী উত্তর ইউনিয়নের দাদিয়াপাড়া গ্রামের এক অসহায় পরিবারের মেয়ের বিয়ের খরচে সহায়তা দিয়েছে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থা।

বুধবার (১ অক্টোবর) আসরের নামাজের পর সংগঠনের কার্যালয়ে দরিদ্র কনের বাবা মো. জাহাঙ্গীরের হাতে নগদ ১৬ হাজার টাকা তুলে দেওয়া হয়।

সংগঠনের সভাপতি মনজুর হোসেন সজীব বলেন, “মানবিক কাজে মানুষের পাশে থাকা আমাদের মূল লক্ষ্য। একটি সুন্দর সমাজ গঠনে আমরা সবসময় কাজ করে যাব।”

সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আবু ইউসুফ সুমন জানান, “মসজিদ, মাদ্রাসা, অসহায় পরিবার, চিকিৎসা ও কর্মসংস্থানে সহায়তা করা আমাদের উদ্দেশ্য।”

সাধারণ সম্পাদক মো. সাহাবুদ্দিন বলেন, “গ্রামে প্রায় ছয় বছর ধরে গরিব-অসহায় মানুষের পাশে আছি। এখন এটি অন্য গ্রামেও ছড়িয়ে পড়েছে।”
এ সময় সংগঠনের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।





