রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

বালুচর ইসলামিয়া স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫, ৯:২১ পিএম
বালুচর ইসলামিয়া স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার উদ্বোধন
মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ১নংওয়ার্ডের বালুচর ইসলামীয়া স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার উদ্বোধন করা হয়েছে।
শনিবার রাতে বালুচর ইসলামীয়া স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা প্রাঙ্গণে এবতেদায়ী ও হাফিজিয়া শাখার উদ্বোধন উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি প্রফেসর শাহজাহান সরকারের সভাপতিত্বে দোয়া পরিচালনা করেন হাফেজ ওমর ফারুক।
মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আলাউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ড. এনামুল হক চৌধুরী, মোঃ উজ্জ্বল ফরাজী, মোঃ বিল্লাল হোসেন ফরাজী, মেহেদী হাসান ফরাজী, মোঃ কবির হোসেন সরকার, মুফতি মোহাম্মদ মামুনুল হক, মাওলানা আব্দুস শুক্কুর, হাফেজ আব্দুল বাতেন, মোহাম্মদ ইউনুস সরকার, আব্দুল হালিম সরকার, বিল্লাল ফরাজী, আব্দুল কালাম সরকার, অধ্যাপক দেওয়ান আবুল বাসার, মুফতি মোহাম্মদ আবু তাহের, মোয়াজ্জেম হোসেন সরকার,  মুফতি হাবিবুল্লাহ, মুফতি ওসমান গনি, মেহেদী হাসান ফরাজী, মোঃ শামীম সরকার ও মাদ্রাসার কোষাধ্যক্ষ মঞ্জুর আলম ।

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর হাজীগঞ্জের ‘জাউরা’ গ্রুপের রাফি গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৩:১৮ পিএম
প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর হাজীগঞ্জের ‘জাউরা’ গ্রুপের রাফি গ্রেপ্তার

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর গ্রেপ্তার ‘জাউরা’ গ্রুপের সিয়াম হোসেন রাফি!

হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রাজমিস্ত্রী শুকু

চাঁদপুরের হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় মো. শুকুর আলম (২৫) নামে এক রাজমিস্ত্রী গুরুতর আহত হয়ে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর ‘জাউরা’ গ্রুপের সিয়াম হোসেন রাফিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, এসআই মো. জুয়েলের নেতৃত্বে অভিযান চালিয়ে সিয়াম হোসেন রাফিকে আটক করা হয়। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Model Hospital

বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ভাটরা গ্রামের মজুমদার বাড়িতে একটি গায়ে হলুদের অনুষ্ঠানে সাউন্ডবক্সের সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে মারধরের ঘটনায় শুকুর আলম মাথায় গুরুতর আঘাত পান। এ ঘটনায় তারেক (২০) নামে আরও একজন আহত হন।

আহত শুকুর আলমকে প্রথমে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি অচেতন অবস্থায় চিকিৎসাধীন বলে জানা গেছে।

এলাকাবাসীর অভিযোগ, ‘ভাটরার জাউরা’ গ্রুপের সদস্যদের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অপকর্ম ও হামলার অভিযোগ রয়েছে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাওসার আলম ভূঁইয়া জানিয়েছেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর সিয়াম হোসেন রাফি গ্রেপ্তার হওয়ায় এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে।