রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

চাঁদপুরে পুলিশ সুপার কাপ ক্রিকেট টুর্নামেন্ট’র উদ্বোধন

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২২, ৪:১৪ পিএম
চাঁদপুরে পুলিশ সুপার কাপ ক্রিকেট টুর্নামেন্ট’র উদ্বোধন

প্রিয় চাঁদপুর ডটকম রিপোর্ট : চাঁদপুরে পুলিশ সুপার কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২২ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫) ফেব্রুয়ারী) চাঁদপুর পুলিশ লাইন্স মাঠে আন্তঃজেলা পুলিশ সুপার কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২২ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম(বার)।

পুলিশ সুপার বেলুন ফেস্টুন উড়িয়ে পুলিশ সুপার কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২২ শুভ উদ্বোধন করেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে চাঁদপুর পুনাক সভানেত্রী ডাঃ আফসানা শর্মী উপস্থিত ছিলেন।

Model Hospital

উদ্বোধন অনুষ্ঠানে চাঁদপুর জেলা পুলিশের বিভিন্ন ইউনিট থেকে অংশগ্রহণকারী ৮ টি দল উপস্থিত ছিলেন।

উদ্বোধনী ম্যাচে অংশ নেন সদর সার্কেল টিম বনাম মতলব সার্কেল টিম। খেলা শেষে পুলিশ সুপার বিজয়ী দলের কনস্টেবল শরীফুল ইসলাম (সদর সার্কেল টিম)’কে ম্যান অব দ্যা ম্যাচ প্রদান করেন।

এসময় তিনি বলেন, খেলাধুলার মাধ্যমে ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। এই টুর্নামেন্টের মধ্যে দিয়ে জেলার কেন্দ্রীয় পুলিশ ক্রিকেট টিম গঠন করা হবে।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, চাঁদপুর’সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ ও পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

১২৯ বছরের জীবনের অবসান! মতলবের প্রবীণ বারেক বেপারীর বিদায়, বয়স নিয়ে চাঞ্চল্য

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১১:১৬ পিএম
১২৯ বছরের জীবনের অবসান! মতলবের প্রবীণ বারেক বেপারীর বিদায়, বয়স নিয়ে চাঞ্চল্য

দীর্ঘ ১২৯ বছরের জীবনের অবসান। পৃথিবীর আলো-বাতাসে এক শতাব্দীরও বেশি সময় কাটিয়ে না ফেরার দেশে চলে গেলেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মুদাফর গ্রামের প্রবীণ ব্যক্তি বারেক বেপারী। স্থানীয়দের দাবি, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১২৯ বছর। তাঁর দীর্ঘায়ু নিয়ে এলাকায় রয়েছে নানা আলোচনা ও কৌতূহল।

রোববার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীতে মেয়ের বাসায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুর খবরে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

বারেক বেপারী মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের মুদাফর গ্রামের মৃত লতিফ বেপারীর ছেলে। মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

রোববার বাদ আসর মুদাফর ঈদগাহ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজায় ইমামতি করেন তাঁর দৌহিত্র হাফেজ মো. হাফিজ উদ্দিন।

Model Hospital

১২৯ বছরের জীবন, স্থানীয়দের মুখে দীর্ঘায়ুর গল্প

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বারেক বেপারী প্রায় ১২৯ বছর বয়স পর্যন্ত বেঁচে ছিলেন। তাঁদের দাবি, এত দীর্ঘ জীবন পাওয়ায় তিনি ছিলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তিদের একজন। তবে তাঁর বয়সের পক্ষে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও যাচাইকৃত কোনো নথির তথ্য পাওয়া যায়নি। ফলে ১২৯ বছর বয়সের বিষয়টি স্থানীয়দের দাবি হিসেবেই বিবেচিত হচ্ছে।

মানবজীবনে শতবর্ষ পেরিয়ে বেঁচে থাকা অত্যন্ত বিরল ঘটনা। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, ফ্রান্সের জ্যাঁ লুইস কালমঁ ১২২ বছর ১৬৪ দিন বেঁচে ছিলেন, যা কোনো মানুষের সর্বোচ্চ যাচাইকৃত আয়ু হিসেবে স্বীকৃত।

বারেক বেপারীর জীবনও স্থানীয়দের কাছে দীর্ঘায়ুর এক বিস্ময়কর গল্প হয়ে থাকবে। এক শতাব্দীরও বেশি সময়ের জীবনের অবসান ঘটিয়ে তিনি চলে গেলেন চিরবিদায়ের পথে। রেখে গেলেন অসংখ্য স্মৃতি, স্বজনদের ভালোবাসা আর দীর্ঘ জীবনের নানা গল্প।

দীর্ঘ জীবনের পথচলা থেমে গেল, কিন্তু স্মৃতিতে বেঁচে থাকবেন বারেক বেপারী।

তাঁর মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। মহান আল্লাহ তাঁকে ক্ষমা করুন, তাঁর কবরকে প্রশস্ত করুন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।