বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে উইকিপিডিয়ার ওপর পৃথক দুটি কর্মশালা সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫, ৭:৪৯ পিএম
চাঁদপুরে উইকিপিডিয়ার ওপর পৃথক দুটি কর্মশালা সম্পন্ন
চাঁদপুরে সম্পন্ন হলো উইকিপিডিয়া ও উইকিমিডিয়া প্রকল্প নিয়ে দু‘টি বিশেষ কর্মশালা। স্থানীয় পর্যায়ে উইকিপিডিয়া সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, নতুন ব্যবহারকারীর সম্পৃক্তি এবং শিক্ষার্থীদের তথ্য-প্রযুক্তিতে দক্ষ করে তোলার লক্ষ্যে উইকিমিডিয়া বাংলাদেশের সহযোগিতার এ কর্মশালার আয়োজন করেছে চাঁদপুর উইকিমিডিয়া সম্প্রদায়।
দুটি কর্মশালা আজ শনিবার ১১ অক্টোবর দুপুরে আল-আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী শাখা ও চাঁদপুর এআই কম্পিউটার একাডেমিতে অনুষ্ঠিত হয়।
প্রতিটি কর্মশালায় অর্ধশত শিক্ষার্থী অংশগ্রহণ করেন এবং তারা হাতে-কলমে উইকিপিডিয়া সম্পাদনা ও ব্যবহারের প্রশিক্ষণ নেন।
কর্মশালায় বাংলা উইকিপিডিয়ার এডমিন, উইকিমিডিয়া ফাউন্ডেশনের ট্রাস্ট অ্যান্ড সেফটি টিমের সদস্য নাহিদ সুলতান, উইকিমিডিয়া স্টুয়ার্ড  মোহাম্মদ ইয়াহিয়া ও শাকিল হোসেন রিসোর্স পারসন হিসেবে প্রশিক্ষণ দেন।
কর্মশালায় উইকিপিডিয়া সম্পাদনা সংক্রান্ত সাধারণ সমস্যার সমাধান এবং অভিজ্ঞ উইকিপিডিয়ানদের সঙ্গে অংশগ্রহণকারীদের আলোচনা ও অভিজ্ঞতা বিনিময় হয়।
এসময় সংগঠকের মধ্যে চাঁদপুর উইকিমিডিয়া সম্প্রদায় সমন্বয়ক মো.দেলোয়ার হোসেন, সহ-সমন্বয়ক আবদুল গনি, সদস্য কেএম সালাউদ্দিন ও আল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।