বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে বিদ্যালয়ের খেলার মাঠ পুকুরে পরিণত

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫, ৯:৪৬ পিএম
মতলব উত্তরে বিদ্যালয়ের খেলার মাঠ পুকুরে পরিণত

মতলব উত্তর উপজেলার এখলাছপুর উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ এখন পরিণত হয়েছে পুকুরে।

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এখলাছপুর উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ এখন পরিণত হয়েছে পুকুরে। টানা বৃষ্টিপাত ও সঠিক নিষ্কাশন ব্যবস্থার অভাবে মাঠটি দীর্ঘদিন ধরে পানিতে তলিয়ে আছে। বিদ্যালয়ের শিক্ষার্থীরা খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে প্রতিদিনই।
স্থানীয় সূত্রে জানা যায়, একসময় এখলাছপুর উচ্চ বিদ্যালয়ের মাঠ ছিল এলাকার প্রাণকেন্দ্র। প্রতিদিন বিকেলে শিক্ষার্থী ও স্থানীয় যুবকদের উপস্থিতিতে মুখর থাকত মাঠটি। বর্তমানে মাঠের অধিকাংশ জায়গা হাঁটু সমান পানিতে ভরা, আবর্জনায় ভরে গেছে মাঠের চারপাশ। মাঠের পাশেই ইউনিয়ন পরিষদের ভবন। পরিষদের আসা যাওয়ার রাস্তায় সর্বদাই থাকে হাঁটু জল।
বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকরা জানান, বারবার স্থানীয় প্রশাসনকে বিষয়টি জানানো হলেও এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেয়া হয়নি। ফলে বিদ্যালয়ের শিক্ষার্থীরা যেমন খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে, তেমনি বিদ্যালয়ের পরিবেশও নষ্ট হচ্ছে দিনদিন।
স্থানীয় সোহরাব হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, এখলাছপুর উচ্চ বিদ্যালয় এলাকার সেরা প্রতিষ্ঠানগুলোর একটি। কিন্তু মাঠের এই বেহাল অবস্থায় এখন আর শিশু-কিশোরদের খেলাধুলার জায়গা নেই। প্রশাসনের উচিত ছিল দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করা।
এ বিষয়ে এখলাছপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুল ইসলাম মুন্না ঢালী বলেন, মাঠের পানি নিষ্কাশনের জন্য একটি স্থায়ী ড্রেন নির্মাণ প্রয়োজন।
অবস্থান অনুযায়ী, এখলাছপুর উচ্চ বিদ্যালয়ের মাঠ এখন একটি স্থায়ী জলাশয়ের মতো অবস্থায় দাঁড়িয়েছে, যা শুধু বিদ্যালয়ের শিক্ষার্থী নয়—পুরো এলাকার মানুষকেই হতাশ করছে।
মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি বলেন, এই মাঠটি সংস্কার করতে অনেক টাকার প্রয়োজন। প্রশাসনের কাছে কিছু অর্থ আছে। যা দিয়ে সংস্কার করা সম্ভব নয়। আরো অর্থ পেলে শীঘ্রই কাজ শুরু করবো।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital