বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে আগুনে ৭ দোকান পুড়ে ছাই

অনলাইন ডেস্ক প্রকাশিত: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫, ১১:৩৯ পিএম
চাঁদপুরে আগুনে ৭ দোকান পুড়ে ছাই

চাঁদপুরের বাগাদিতে খাবার হোটেলে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুনে সাত দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

সোমবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে চাঁদপুর-রায়পুর সড়কের বাগাদি চৌরাস্তা মোড় ব্রিজ সংলগ্ন এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর ফায়ার স্টেশন উত্তরের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ ছানোয়ার হোসেন।

আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলো হচ্ছে, সায়েদ গাজীর মুদি দোকান, খোকন রাজার খাবার হোটেল, রাধা কৃষ্ণের সেলুন, মো. রাশেদের কম্পিউটার দোকান, তানমুল ইসলামের মোবাইল সার্ভিসিংয়ের দোকান ও সাকিব আলমের কম্পিউটার ও স্টেশনারি দোকান। সবগুলো দোকান টিনের তৈরি।

Model Hospital

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সাকিব আলম জানান, তার দোকানে দুটি কম্পিউটার ও একটি ফটোকপি মেশিন আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

মোবাইল সার্ভিসিংয়ের দোকানদার তাইমুল ইসলাম জানান, আগুনে তার দুটি কম্পিউটার, একটি ফটোকপি মেশিন ও একটি আইপিএস পুড়েছে। দোকানে কিছুই নেই।

স্থানীয় বাসিন্দা খলিল মিজি, মো. টেলু গাজী ও সিএনজি চালক সেকান্দর গাজী বলেন, আনুমানিক সাড়ে ৭টার দিকে খোকন রাজার হোটেলের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। ওই সময় হোটেলে অনেক লোকজন ছিল। তবে আগুন দেখে সব লোকজন বের হয়ে যায়। এরপর আগুন বাড়তে থাকে এবং পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা সোয়া ৮টার দিকে ঘটনাস্থলে আসে। আনুমানিক ৯টার দিকে আগুন নেবাতে সক্ষম হয়।

চাঁদপুর উত্তর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ ছানোয়ার হোসেন বলেন, সকাল ৮টায় আগুনের সংবাদ পেয়ে সোয়া ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছাই। ১০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন সম্পূর্ণ নির্বাপণ হয় সোয়া ৯টার দিকে।

তিনি আরও বলেন, স্থানীয়দের কথা বলে জানতে পেরেছি খাবার হোটেলের গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে আনুমানিক ৯ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তদন্ত করলে ক্ষয়ক্ষতির প্রকৃত তথ্য জানা যাবে।

মতলবে ডেঙ্গুর উপসর্গে হাসপাতালে ভর্তির দুই ঘণ্টার মধ্যেই তরুণের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৩ পিএম
মতলবে ডেঙ্গুর উপসর্গে হাসপাতালে ভর্তির দুই ঘণ্টার মধ্যেই তরুণের মৃত্যু

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর উপসর্গ নিয়ে ভর্তির মাত্র দুই ঘণ্টার মধ্যে মো. সিয়াম (২০) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত নয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সিয়াম উপজেলার খাগুরিয়া গ্রামের কৃষক আবদুস সোবাহানের ছেলে।

স্বজনেরা জানান, প্রায় এক সপ্তাহ ধরে প্রচণ্ড জ্বরে ভুগছিলেন সিয়াম। তবে কোনো চিকিৎসকের কাছে না গিয়ে বাড়িতেই অবস্থান করছিলেন তিনি। গতকাল সন্ধ্যা সাতটার দিকে শারীরিক অবস্থার চরম অবনতি হলে বাবা আবদুস সোবাহান তাকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসেন।

হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর তার শরীরে ডেঙ্গুর উপসর্গ শনাক্ত হয়। এ সময় তার নাক ও মুখ দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হতে থাকে। রোগীর অবস্থার দ্রুত অবনতি ঘটায় কর্তব্যরত চিকিৎসকেরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের (রেফার) পরামর্শ দেন। ঢাকায় নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সও প্রস্তুত করা হয়েছিল। তবে রওনা দেওয়ার আগেই রাত নয়টার দিকে হাসপাতালে তার মৃত্যু হয়।

Model Hospital

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা মো. মোবারক হোসেন মামুন জানান, হাসপাতালে নিয়ে আসার পর দেখা যায় তরুণের নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ হচ্ছে এবং রক্তচাপ আশঙ্কাজনকভাবে কমে গেছে। জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানোর সব প্রস্তুতি নেওয়া হলেও তার আগেই তার মৃত্যু হয়।

ছেলের মৃত্যুতে ভেঙে পড়ে বাবা আবদুস সোবাহান বলেন, আমার পোলাডার এক সপ্তাহ ধইরা জ্বর আছিল। ওরে কইছিলাম ডাক্তারের কাছে যাইতে, কিন্তু হুনল না। অবস্থা বেশি খারাপ হইলে সন্ধ্যায় হাসপাতালে আনলাম। হাসপাতালে আনার পরই নাক-মুখ দিয়া রক্ত পড়া শুরু হয়। ঢাকা নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সও ঠিক করছিলাম, কিন্তু তার আগেই আমার সব শ্যাষ অইয়া গেল।