শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

জলবায়ু পরিবর্তন, এসআরএইচআর ও সেবার চ্যালেঞ্জ নিয়ে চাঁদপুরে চিত্রাংকন প্রতিযোগিতা

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ৮:০১ পিএম
জলবায়ু পরিবর্তন, এসআরএইচআর ও সেবার চ্যালেঞ্জ নিয়ে চাঁদপুরে চিত্রাংকন প্রতিযোগিতা

সিরাক-বাংলাদেশ এর ‘ইয়ুথ ক্যাটালিস্ট’ প্রকল্পের আওতায় জলবায়ু পরিবর্তন এবং যৌন ও প্রজনন স্বাস্থ্য নিয়ে চাঁদপুর তরুণদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো জেলা পর্যায়ের চিত্রাংকন প্রতিযোগিতা।

সিরাক-বাংলাদেশ এর ‘ইয়ুথ ক্যাটালিস্ট’ প্রকল্পের আওতায় জলবায়ু পরিবর্তন এবং যৌন ও প্রজনন স্বাস্থ্য নিয়ে চাঁদপুর তরুণদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো জেলা পর্যায়ের চিত্রাংকন প্রতিযোগিতা।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দিনব্যাপী শহরের রেডচিলি চাইনিজ রেস্টুরেন্টে চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

চিত্রাংকন প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক আবুল কাশেম মোহাম্মদ আমিনুল ইসলাম এবং সঞ্চালনা করেন সিরাক বাংলাদেশ এর এ্যাডভোকেসি স্পেশালিষ্ট মিজানুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সিভিল সার্জন ডা. মোহাম্মদ নূর আলম দ্বীন, চাঁদপুর মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাসিমা আক্তার, মাতৃপীঠ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুল রাজ্জাক।

Model Hospital

উক্ত চিত্রাংকণ প্রতিযোগিতায় সেশন ভিত্তিক কার্যক্রম পরিচালনা করেন সিরাক-বাংলাদেশ এর নেটওয়ার্ক অফিসার মোঃ কামরান মিয়া ও ফাইনান্স এন্ড এডমিন অফিসার রাবেয়া আক্তার মুনমুন ।

ইউএনএফপিএ বাংলাদেশ ও সুইডিশ উন্নয়ন সহযোগী সংস্থা সিডা’র অর্থায়নে সারা দেশের বিভাগীয় শহরগুলো ও জলবায়ু পরিবর্তনের ঝুকিতে থাকা জেলাগুলোতে ইয়ুথ ক্যাটালিস্ট প্রকল্পের কার্যক্রম চলমান রয়েছে।

চাঁদপুর বাংলাদেশের অন্যতম জলবায়ু-সংবেদনশীল জেলা। পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া নদীর মিলনস্থল এই জেলায় প্রতিবছরই নদীভাঙন, বন্যা ও ভৌগোলিক পরিবর্তনের ফলে অনেক পরিবার বাস্তুচ্যুত হয়। এসব প্রাকৃতিক বিপর্যয় স্থানীয় স্বাস্থ্যসেবা অবকাঠামো ও বিশেষ করে নারী ও কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার-এর ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।
এই বাস্তবতাকে সামনে রেখে তরুণদের সৃজনশীলতার মাধ্যমে সচেতনতা বৃদ্ধি ও নীতিনির্ধারকদের কাছে বার্তা পৌঁছে দেওয়াই ছিল প্রতিযোগিতার মূল উদ্দেশ্য।

সভাপতির বক্তব্যে চাঁদপুর জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক আবুল কাশেম মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, “এই চিত্রাংকন প্রতিযোগিতার মূল থিম জলবায়ু ও প্রজনন স্বাস্থ্যসেবা নিয়ে। তরুণরা তাদের ভাবনা ছবির মাধ্যমে প্রকাশ করছে—এটাই এর সাফল্য। আমরা চাই, এসব মতামত নীতিনির্ধারণী পর্যায়ে যাক।

প্রতিযোগিতায় ৩৫ জন তরুণ শিল্পী অংশগ্রহণ করে  যার মধ্যে ছিলেন (১৪–২০ বছর) বয়সের স্কুল শিক্ষার্থী ও কলেজ শিক্ষার্থী । তারা জলবায়ু পরিবর্তনের প্রভাব, নদীভাঙনের ফলে স্থানচ্যুতি, স্বাস্থ্যসেবার সীমাবদ্ধতা, মাতৃস্বাস্থ্য, মাসিক স্বাস্থ্যবিধি ও সামাজিক বৈষম্যকে চিত্রকর্মের মাধ্যমে প্রকাশ করে।প্রতিটি চিত্রের সঙ্গে সংযুক্ত ছিল সংক্ষিপ্ত (৫০–১০০ শব্দের) বার্তা, যা শিল্পীর চিন্তা, অভিজ্ঞতা ও আহ্বানকে ফুটিয়ে তোলে।

ডিজিএফপি, ডিজিএইচএস, মহিলা বিষয়ক অধিদপ্তর ও -এর স্থানীয় প্রতিনিধিদের নিয়ে গঠিত বিচারকমণ্ডলী সৃজনশীলতা, প্রাসঙ্গিকতা ও বার্তার শক্তি অনুযায়ী সেরা শিল্পকর্মগুলো নির্বাচন করেন। স্কুল ও কলেজ বিভাগ থেকে শীর্ষ ১০জন বিজয়ীকে পুরস্কার প্রদান করা হয়।

উল্লেখ: এই উদ্যোগের মাধ্যমে ইউথ ক্যাটালিস্ট প্রকল্প তরুণদেরকে সামাজিক ও পরিবেশগত পরিবর্তনের অগ্রদূত হিসেবে গড়ে তুলছে, যাতে তারা সৃজনশীলতা ও সচেতনতার মাধ্যমে একটি সহনশীল, অন্তর্ভুক্তিমূলক ও ন্যায্য ভবিষ্যৎ নির্মাণে অবদান রাখতে পারে।

উৎপাদনই বদলাবে বাংলাদেশ: দক্ষতা বৃদ্ধিতে চাঁদপুরে ব্যবসায়ী সম্মেলন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১০:২৭ পিএম
উৎপাদনই বদলাবে বাংলাদেশ: দক্ষতা বৃদ্ধিতে চাঁদপুরে ব্যবসায়ী সম্মেলন

চাঁদপুরে ‘টাকা মাত্র ১০ হাজার, খুলবে ব্যবসার দ্বার’ এই স্লোগানে অনুষ্ঠিত হয়েছে ব্যবসায়ী সম্মেলন। সম্মেলনে দেশের অর্থনৈতিক অগ্রগতি তরান্বিত করতে নতুন উদ্যোক্তা তৈরি, সৎ-আদর্শ ব্যবসায়ী গড়ে তোলা এবং উৎপাদনমুখী শিল্পপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার ওপর জোর দিয়েছেন বক্তারা।

শুক্রবার (২৩ অক্টোবর) সকালে চাঁদপুর শহরের চেয়ারম্যানঘাট এলাকার ইউরেশিয়া কনভেনশন হলে ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডাব্লিউএফ) চাঁদপুর জেলা শাখা এ সম্মেলনের আয়োজন করে।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ শহিদুল ইসলাম বলেন, ‘২০৫০ সালের বিশ্ব শিল্পবিপ্লবের সঙ্গে তাল মেলাতে হলে আমাদের উৎপাদনে যেতে হবে। শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার কোনো বিকল্প নেই।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ বাণিজ্যিকভাবে সম্ভাবনাময় দেশ। ১৮ কোটি মানুষের বিশাল বাজার থাকায় দেশি-বিদেশি বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশের গুরুত্ব রয়েছে। এ সম্ভাবনাকে কাজে লাগাতে ব্যবসায়ীদের উৎপাদনমুখী হতে হবে।’

Model Hospital

চীনসহ বিভিন্ন উৎপাদনকারী দেশ সফরের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ‘উৎপাদনই এসব দেশের অর্থনৈতিক পরিবর্তনের অন্যতম প্রধান শক্তি।

তিনি আরও বলেন, সম্পদ অর্জন করতে হবে, তবে তা অবশ্যই সৎ পথে। সংগঠনের সদস্য হওয়ার ক্ষেত্রে ব্যক্তি বা ধর্মীয় পরিচয়ে কোনো বাধা নেই, তবে সততা থাকতে হবে। সঠিক পরিকল্পনা, সততা, সাহস, দক্ষতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে চাঁদপুরেও বড় শিল্পোদ্যোক্তা তৈরি করা সম্ভব।’

সম্মেলনে অংশ নেওয়া পাঁচ শতাধিক ব্যবসায়ীর মধ্যে মাত্র ১৬ জন উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন উল্লেখ করে তিনি বলেন, এই উদ্যোক্তারা চাঁদপুরে শিল্পায়নের সম্ভাবনা জাগিয়ে তুলেছেন। মাত্র তিনটি মেশিন দিয়ে উৎপাদন শুরু করে তিন বছরের মধ্যে একটি প্রতিষ্ঠানকে অর্ধশতাধিক মেশিনে বিভিন্ন পণ্য উৎপাদন করতে দেখেছেন বলেও নিজের অভিজ্ঞতা তুলে ধরেন তিনি। তার মতে, এ ধরনের সাফল্য নতুন উদ্যোক্তাদের অনুপ্রাণিত করতে পারে।

আইবিডাব্লিউএফের চাঁদপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক শাহ্ আলমের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন সংগঠনটির কেন্দ্রীয় অর্থ সম্পাদক হুমায়ুন কবির পাটওয়ারী, কুমিল্লা আঞ্চলিক সভাপতি কাজী নজরুল ইসলাম খাদেম এবং জেলা শাখার উপদেষ্টা অধ্যক্ষ মো. হারুন অর রশিদ উসমানী।

জেলা শাখার সাধারণ সম্পাদক রেজাউল করিমের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন সহসভাপতি মোজাম্মেল হক পরান ও বাদশা ফয়সাল।

ব্যবসায়ীদের মধ্যে বক্তব্য দেন মাওলানা আবু জাফর সিদ্দিক, শাখাওয়াত হোসেন, আবুবকর সিদ্দিক, হাফেজ তাজবীর ও সাইফুল ইসলাম সবুজ প্রমুখ।

বক্তারা নিজেদের ব্যবসায়িক অভিজ্ঞতা ও সাফল্যের গল্প তুলে ধরে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ব্যবসায়ীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা বলেন। পাশাপাশি নতুন উদ্যোক্তা তৈরি, ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ করা এবং সততা ও আদর্শের ভিত্তিতে ব্যবসা পরিচালনার আহ্বান জানান।