শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

৩২ বছরের শিক্ষকতা শেষে ঝুমকা রানী দাসের দৃষ্টান্ত স্থাপন

বিদায় অনুষ্ঠানে শিক্ষককে নয়, শিক্ষকই শিক্ষার্থীদের করালেন আপ্যায়ন

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ৭:১২ পিএম
বিদায় অনুষ্ঠানে শিক্ষককে নয়, শিক্ষকই শিক্ষার্থীদের করালেন আপ্যায়ন

আমরা হর হা‌মেশাই দে‌খে আসছি চাকরী শে‌ষে প্রতিষ্ঠান থে‌কে বিদায়ী অনুষ্ঠানের মাধ‌্যমে শিক্ষক‌কে বিদায় জানা‌নো হয়। কিন্তু এর ব‌্যতিক্রম ঘটালেন ৩২ বছর শিক্ষকতা থে‌কে অবস‌রে চ‌লে যাওয়া প্রধান শি‌ক্ষিক ঝুমকা রানী দাস। চাকুরীর শেষ কর্মস্থল চাঁদপু‌রের হাজীগঞ্জ উপ‌জেলার কাজিরগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালযের ৩ শতা‌ধিক ছাত্র ছাত্রী ও তা‌দের ভাই‌ বোন‌দের মা‌ঝে দুপু‌রের খাবার পরিবেশ‌নের মধ‌্যদি‌য়ে এক বিরল ঘটনার আবতারনা ক‌রেন শি‌ক্ষিক ঝুমকা রানী দাস।

আগামী ৯ ন‌ভেম্বর অবস‌রে যা‌চ্ছেন প্রধান শিক্ষক ঝুমকা রানী দাস। এরপূ‌র্বে গত ২৩ অ‌ক্টোবর স্কুল প্রাঙ্গ‌ণে রান্নার আ‌য়োজন ক‌রে প্রাক প্রা‌থমিক থে‌কে পঞ্চম শ্রেণি পর্যন্ত বিদ‌্যাল‌য়ে সকল শিক্ষার্থী‌দের মা‌ঝে দুপু‌রে খাবার প‌রি‌বেশন ক‌রেন। সে‌দিন পিক‌নি‌কের আ‌মে‌জে মধ‌্যাহ্ন‌ভো‌জে অংশ‌ নি‌তে শিক্ষার্থীরা তা‌দের ভাই‌ বোন‌দের‌কেও সা‌থে নি‌য়ে আ‌সে। স্কু‌লের সকল শিক্ষকদের সা‌থে জাতীয় পর্যায়ে গোল্ড মেডেল প্রাপ্ত শ্রেষ্ঠ ইউআরসি ইন্সট্রাক্টর রাশেদা আতিক রোজী এবং সকল সহকারি উপজেলা শিক্ষা অফিসার বৃন্দ এই আয়োজনে অংশগ্রহণ করেন।

অত্যন্ত মানবিক এবং উদারমনা সম্পন্ন প্রধান শিক্ষক ঝুমকা রানী দাস। তার বিদ্যালয়ের একমাত্র পুরুষ সহকারী শিক্ষক তাজুল ইসলাম সম্পূর্ণ আয়োজনের দায়িত্ব নিজ হাতে সুচারুরূপে সম্পন্ন করেছেন, অন্যান্য সকল সহকর্মীবৃন্দ তাকে মানসিকভাবে এবং বিদ্যালয়ের সকল দায়িত্বে আন্তরিকতার সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সর্বদা।

পারিবারিক শিক্ষা বিশ্লেষণে দেখা যায়, তার স্বামী সুভাষ চন্দ্র সাহা হাজিগঞ্জ ডিগ্রি কলেজের সহকারী প্রধান হিসেবে (১৯৭৪-২০১০)দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন এবং তিনিও অত্যন্ত উদার এবং মানবিক ছিলেন। শিক্ষার্থীরা কেউ না খেয়ে থাকলে নিজের খাবার ভাগ করে খেতে দিয়েছেন এমনই বহু বিরল ঘটনা জানা যায়।

Model Hospital

উৎপাদনই বদলাবে বাংলাদেশ: দক্ষতা বৃদ্ধিতে চাঁদপুরে ব্যবসায়ী সম্মেলন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১০:২৭ পিএম
উৎপাদনই বদলাবে বাংলাদেশ: দক্ষতা বৃদ্ধিতে চাঁদপুরে ব্যবসায়ী সম্মেলন

চাঁদপুরে ‘টাকা মাত্র ১০ হাজার, খুলবে ব্যবসার দ্বার’ এই স্লোগানে অনুষ্ঠিত হয়েছে ব্যবসায়ী সম্মেলন। সম্মেলনে দেশের অর্থনৈতিক অগ্রগতি তরান্বিত করতে নতুন উদ্যোক্তা তৈরি, সৎ-আদর্শ ব্যবসায়ী গড়ে তোলা এবং উৎপাদনমুখী শিল্পপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার ওপর জোর দিয়েছেন বক্তারা।

শুক্রবার (২৩ অক্টোবর) সকালে চাঁদপুর শহরের চেয়ারম্যানঘাট এলাকার ইউরেশিয়া কনভেনশন হলে ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডাব্লিউএফ) চাঁদপুর জেলা শাখা এ সম্মেলনের আয়োজন করে।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ শহিদুল ইসলাম বলেন, ‘২০৫০ সালের বিশ্ব শিল্পবিপ্লবের সঙ্গে তাল মেলাতে হলে আমাদের উৎপাদনে যেতে হবে। শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার কোনো বিকল্প নেই।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ বাণিজ্যিকভাবে সম্ভাবনাময় দেশ। ১৮ কোটি মানুষের বিশাল বাজার থাকায় দেশি-বিদেশি বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশের গুরুত্ব রয়েছে। এ সম্ভাবনাকে কাজে লাগাতে ব্যবসায়ীদের উৎপাদনমুখী হতে হবে।’

Model Hospital

চীনসহ বিভিন্ন উৎপাদনকারী দেশ সফরের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ‘উৎপাদনই এসব দেশের অর্থনৈতিক পরিবর্তনের অন্যতম প্রধান শক্তি।

তিনি আরও বলেন, সম্পদ অর্জন করতে হবে, তবে তা অবশ্যই সৎ পথে। সংগঠনের সদস্য হওয়ার ক্ষেত্রে ব্যক্তি বা ধর্মীয় পরিচয়ে কোনো বাধা নেই, তবে সততা থাকতে হবে। সঠিক পরিকল্পনা, সততা, সাহস, দক্ষতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে চাঁদপুরেও বড় শিল্পোদ্যোক্তা তৈরি করা সম্ভব।’

সম্মেলনে অংশ নেওয়া পাঁচ শতাধিক ব্যবসায়ীর মধ্যে মাত্র ১৬ জন উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন উল্লেখ করে তিনি বলেন, এই উদ্যোক্তারা চাঁদপুরে শিল্পায়নের সম্ভাবনা জাগিয়ে তুলেছেন। মাত্র তিনটি মেশিন দিয়ে উৎপাদন শুরু করে তিন বছরের মধ্যে একটি প্রতিষ্ঠানকে অর্ধশতাধিক মেশিনে বিভিন্ন পণ্য উৎপাদন করতে দেখেছেন বলেও নিজের অভিজ্ঞতা তুলে ধরেন তিনি। তার মতে, এ ধরনের সাফল্য নতুন উদ্যোক্তাদের অনুপ্রাণিত করতে পারে।

আইবিডাব্লিউএফের চাঁদপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক শাহ্ আলমের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন সংগঠনটির কেন্দ্রীয় অর্থ সম্পাদক হুমায়ুন কবির পাটওয়ারী, কুমিল্লা আঞ্চলিক সভাপতি কাজী নজরুল ইসলাম খাদেম এবং জেলা শাখার উপদেষ্টা অধ্যক্ষ মো. হারুন অর রশিদ উসমানী।

জেলা শাখার সাধারণ সম্পাদক রেজাউল করিমের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন সহসভাপতি মোজাম্মেল হক পরান ও বাদশা ফয়সাল।

ব্যবসায়ীদের মধ্যে বক্তব্য দেন মাওলানা আবু জাফর সিদ্দিক, শাখাওয়াত হোসেন, আবুবকর সিদ্দিক, হাফেজ তাজবীর ও সাইফুল ইসলাম সবুজ প্রমুখ।

বক্তারা নিজেদের ব্যবসায়িক অভিজ্ঞতা ও সাফল্যের গল্প তুলে ধরে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ব্যবসায়ীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা বলেন। পাশাপাশি নতুন উদ্যোক্তা তৈরি, ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ করা এবং সততা ও আদর্শের ভিত্তিতে ব্যবসা পরিচালনার আহ্বান জানান।