রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

এস. এম ইকবাল প্রকাশিত: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ৭:৪০ পিএম
ফরিদগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

ফরিদগঞ্জের নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সেটু কুমার বড়ুয়ার সাথে ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের পরিচিতি পর্ব ও মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন প্রধান অতিথি।

ফরিদগঞ্জ উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সেটু কুমার বড়ুয়ার সাথে ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের পরিচিতি পর্ব ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর ২০২৫) বিকেলে প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মো. মামুনুর রশিদ পাঠানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সেটু কুমার বড়ুয়া বলেন, আমার স্বভাব হলো নতুন কোন স্টেশনে গেলে আমি নিজে আগে ঘুরে দেখি। তারপর কাজ শুরু করি। সেই ধারাবাহিকতায় আমি মঙ্গলবার থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়নে যাবো এবং ঘুরে ঘুরে লোকজনের সাথে কথা বলে সমস্যাগুলে চিহ্নিত করার চেষ্টা করবো। তবে আপনারা যেহেতু এই উপজেলার অধিবাসী এবং সাংবাদিকতা করতে গিয়ে সর্বত্র বিচরণ করেন, সেই জন্য আপনাদের সার্বিক সহযোগিতা পেলে আমার কাজের গতি বাড়বে। তিনি আরো বলেন, আমার ধারনা ছিলো, ফরিদগঞ্জ একটি উন্নত উপজেলা। কিন্তু আমার ধারনা ভুল। এখানে অনেক কাজ বাকী রয়েছে। পৌরসভা ক শ্রেণির হলেও এখনো এটি ওই পর্যায়ে  উঠে আসতে পারেনি।
উক্ত সভায় সাংবাদিকরা নবাগত ইউএনও সেটু কুমার বড়ুয়াকে স্বাগত জানিয়ে ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন উন্নয়ন, সমস্যা-সম্ভাবনা এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সহযোগিতা কামনা করে বক্তব্য রাখেন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, সিনিয়র সহ-সভাপতি এমকে মানিক পাঠান, সিনিয়র সাংবাদিক মো. মহিউদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, আবদুস ছোবহান লিটন।
এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের সহ-সভাপতি মশিউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক নারায়ন রবিদাস, এসএম ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক শাকিল মুশফিক,কোষাধ্যক্ষ আক্তার হোসাইন, আইসিটি সম্পাদক গাজী মমিন, সাহিত্য সম্পাদক মো. জাহিদ হোসেন, সাংস্কৃতিক সম্পাদক তাপস চক্রবর্তী, সমাজকল্যাণ সম্পাদক মো. জসিম উদ্দিন,  নির্বাহী কমিটির সদস্য শিমুল হাছান, জাকির হোসেন সৈকত, আবু তালেব সর্দার, সদস্য আব্দুল কাদির, ফখরুল পাঠান, মামুন হোসাইন, আমান উল্যাহ খাঁন ফারাবী, সহযোগী সদস্য শামীম হাসান, জসিম উদ্দিন।

১২৯ বছরের জীবনের অবসান! মতলবের প্রবীণ বারেক বেপারীর বিদায়, বয়স নিয়ে চাঞ্চল্য

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১১:১৬ পিএম
১২৯ বছরের জীবনের অবসান! মতলবের প্রবীণ বারেক বেপারীর বিদায়, বয়স নিয়ে চাঞ্চল্য

দীর্ঘ ১২৯ বছরের জীবনের অবসান। পৃথিবীর আলো-বাতাসে এক শতাব্দীরও বেশি সময় কাটিয়ে না ফেরার দেশে চলে গেলেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মুদাফর গ্রামের প্রবীণ ব্যক্তি বারেক বেপারী। স্থানীয়দের দাবি, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১২৯ বছর। তাঁর দীর্ঘায়ু নিয়ে এলাকায় রয়েছে নানা আলোচনা ও কৌতূহল।

রোববার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীতে মেয়ের বাসায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুর খবরে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

বারেক বেপারী মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের মুদাফর গ্রামের মৃত লতিফ বেপারীর ছেলে। মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

রোববার বাদ আসর মুদাফর ঈদগাহ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজায় ইমামতি করেন তাঁর দৌহিত্র হাফেজ মো. হাফিজ উদ্দিন।

Model Hospital

১২৯ বছরের জীবন, স্থানীয়দের মুখে দীর্ঘায়ুর গল্প

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বারেক বেপারী প্রায় ১২৯ বছর বয়স পর্যন্ত বেঁচে ছিলেন। তাঁদের দাবি, এত দীর্ঘ জীবন পাওয়ায় তিনি ছিলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তিদের একজন। তবে তাঁর বয়সের পক্ষে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও যাচাইকৃত কোনো নথির তথ্য পাওয়া যায়নি। ফলে ১২৯ বছর বয়সের বিষয়টি স্থানীয়দের দাবি হিসেবেই বিবেচিত হচ্ছে।

মানবজীবনে শতবর্ষ পেরিয়ে বেঁচে থাকা অত্যন্ত বিরল ঘটনা। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, ফ্রান্সের জ্যাঁ লুইস কালমঁ ১২২ বছর ১৬৪ দিন বেঁচে ছিলেন, যা কোনো মানুষের সর্বোচ্চ যাচাইকৃত আয়ু হিসেবে স্বীকৃত।

বারেক বেপারীর জীবনও স্থানীয়দের কাছে দীর্ঘায়ুর এক বিস্ময়কর গল্প হয়ে থাকবে। এক শতাব্দীরও বেশি সময়ের জীবনের অবসান ঘটিয়ে তিনি চলে গেলেন চিরবিদায়ের পথে। রেখে গেলেন অসংখ্য স্মৃতি, স্বজনদের ভালোবাসা আর দীর্ঘ জীবনের নানা গল্প।

দীর্ঘ জীবনের পথচলা থেমে গেল, কিন্তু স্মৃতিতে বেঁচে থাকবেন বারেক বেপারী।

তাঁর মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। মহান আল্লাহ তাঁকে ক্ষমা করুন, তাঁর কবরকে প্রশস্ত করুন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।