বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে ভোররাতের চেকপোস্টে ধরা পড়লো প্রাইভেটকারে “মাদক প্রেমিক যুগল”!

মেহেদি হাসান রিমেল প্রকাশিত: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, ৬:৪৯ পিএম
হাজীগঞ্জে ভোররাতের চেকপোস্টে ধরা পড়লো প্রাইভেটকারে “মাদক প্রেমিক যুগল”!

হাজীগঞ্জে পুলিশ চেকপোস্টে মাদকসহ আটক ঢাকার যুবক-যুবতী।

চাঁদপুরের হাজীগঞ্জে ভোররাতের চেকপোস্টে প্রাইভেটকারে মাদকসহ এক যুবক-যুবতীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ অক্টোবর ২০২৫) ভোর ৪টার দিকে হাজীগঞ্জ পৌর এলাকার ঢাকা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের চেকপোস্টে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন, যুথি আক্তার (২২) ও রবিউল করিম (৩৩)। তাদের কাছ থেকে ৪৫ পিস ইয়াবা, ৪০ গ্রাম গাঁজা ও ১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
তারা প্রাইভেটকার (ঢাকা মেট্রো-জ ২৯-২০৯৫) যোগে চাঁদপুরে যাচ্ছিলেন। পুলিশ গাড়িটিও জব্দ করেছে।

চেকপোস্ট পরিচালনা করেন হাজীগঞ্জ সার্কেল মুকুর চাকমা এবং হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন ফারুক এর নেতৃত্বে পুলিশের একটি টিম।

পুলিশ জানায়, সন্দেহজনক প্রাইভেটকারটি থামিয়ে তল্লাশি চালানো হয়। এসময় গাড়ির ভেতর থেকে ইয়াবা, ফেনসিডিল ও গাঁজা উদ্ধার করা হয়।

Model Hospital

আটক যুথি আক্তার নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার চাকলা কান্দা গ্রামের আব্দুর রহমানের মেয়ে। বর্তমানে মিরপুর-১২ পল্লবী এলাকায় থাকেন। জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে একজন ডান্সার দাবি করে বলেন “আমি ঢাকার মানুষ, মাঝে মাঝে মদ খাই, লাইসেন্সও আছে। চাঁদপুরে ঘুরতে এসেছিলাম, এজন্য সঙ্গে এগুলো এনেছি।”

অপর আটক রবিউল করিম চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার গন্ধব্যপুর দক্ষিণ ইউনিয়নের জয়শরা গ্রামের মতিন মুন্সীর ছেলে। তিনি যুথির “বন্ধু” বলে দাবি করেছেন।

এ ঘটনায় হাজীগঞ্জ থানার এসআই সাজ্জাদ হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন (মামলা নং–২৩, তারিখ–২৯/১০/২০২৫ ইং)।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, “ভোর ৪টার দিকে চেকপোস্ট পরিচালনাকালে প্রাইভেটকার তল্লাশি করে মাদক পাওয়া যায়। তাদের আটক করে প্রাইভেটকারসহ থানায় আনা হয়। আদালতে প্রেরণ করা হয়েছে।”

মতলবে ডেঙ্গুর উপসর্গে হাসপাতালে ভর্তির দুই ঘণ্টার মধ্যেই তরুণের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৩ পিএম
মতলবে ডেঙ্গুর উপসর্গে হাসপাতালে ভর্তির দুই ঘণ্টার মধ্যেই তরুণের মৃত্যু

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর উপসর্গ নিয়ে ভর্তির মাত্র দুই ঘণ্টার মধ্যে মো. সিয়াম (২০) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত নয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সিয়াম উপজেলার খাগুরিয়া গ্রামের কৃষক আবদুস সোবাহানের ছেলে।

স্বজনেরা জানান, প্রায় এক সপ্তাহ ধরে প্রচণ্ড জ্বরে ভুগছিলেন সিয়াম। তবে কোনো চিকিৎসকের কাছে না গিয়ে বাড়িতেই অবস্থান করছিলেন তিনি। গতকাল সন্ধ্যা সাতটার দিকে শারীরিক অবস্থার চরম অবনতি হলে বাবা আবদুস সোবাহান তাকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসেন।

হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর তার শরীরে ডেঙ্গুর উপসর্গ শনাক্ত হয়। এ সময় তার নাক ও মুখ দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হতে থাকে। রোগীর অবস্থার দ্রুত অবনতি ঘটায় কর্তব্যরত চিকিৎসকেরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের (রেফার) পরামর্শ দেন। ঢাকায় নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সও প্রস্তুত করা হয়েছিল। তবে রওনা দেওয়ার আগেই রাত নয়টার দিকে হাসপাতালে তার মৃত্যু হয়।

Model Hospital

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা মো. মোবারক হোসেন মামুন জানান, হাসপাতালে নিয়ে আসার পর দেখা যায় তরুণের নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ হচ্ছে এবং রক্তচাপ আশঙ্কাজনকভাবে কমে গেছে। জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানোর সব প্রস্তুতি নেওয়া হলেও তার আগেই তার মৃত্যু হয়।

ছেলের মৃত্যুতে ভেঙে পড়ে বাবা আবদুস সোবাহান বলেন, আমার পোলাডার এক সপ্তাহ ধইরা জ্বর আছিল। ওরে কইছিলাম ডাক্তারের কাছে যাইতে, কিন্তু হুনল না। অবস্থা বেশি খারাপ হইলে সন্ধ্যায় হাসপাতালে আনলাম। হাসপাতালে আনার পরই নাক-মুখ দিয়া রক্ত পড়া শুরু হয়। ঢাকা নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সও ঠিক করছিলাম, কিন্তু তার আগেই আমার সব শ্যাষ অইয়া গেল।