সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

হাজীগঞ্জে সিনেমা হল ভেঙ্গে করা হল সান্ত্বনা সুপার মার্কেট

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২২, ৩:৫৪ পিএম
হাজীগঞ্জে সিনেমা হল ভেঙ্গে করা হল সান্ত্বনা সুপার মার্কেট

স্টাফ রিপোর্টার : হাজীগঞ্জে ১৩০ টি দোকান নিয়ে একযোগে সান্ত্বনা সুপার মার্কেটের শুভ উদ্বোধন করা হয়েছে। যে মার্কেটে সকল প্রকার কেনা কাটার বাহিরে রয়েছে বিনোদনের বিশেষ ব্যবস্থা। শিশুদের জন্য বিভিন্ন রাইডে খেলাধুলা বিশেষ সু-ব্যবস্থা।

১৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকালে হাজীগঞ্জ ডিগ্রি কলেজ রোডে সান্ত্বনা সুপার মার্কেটের হল রুমে আলোচনা সভা ও মিলাদ এবং দোয়া অনুষ্ঠানের মধ্যেদিয়ে আনুষ্ঠানিক পথ চলা শুরু হয়।

অনুষ্ঠানে সাবেক মেয়র ও সান্ত্বনা সুপার মার্কেটের সত্ত্বাধিকারী আলহাজ্ব আ. মান্নান খান বাচ্চুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, হাজীগঞ্জ পৌরসভার মেয়র আ.স. ম মাহবুব-উল আলম লিপন।

অনুষ্ঠানে সাংবাদিক এস এম মিরাজ মুন্সীর সঞ্চলনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আশফাকুল আলম চৌধুরী, সাধারন সম্পাদক হায়দার পারভেজ সুজন, বীর মুক্তিযোদ্ধা বিএম মহসিন নয়ন, হাটিলা পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান মো. মোস্তফা কামাল মজুমদারসহ কয়েক শতাধিক ব্যবসায়ী বৃন্দ উপস্থিত ছিলেন।

Model Hospital

‘মাগো’ বলে আর্তচিৎকার, চোখের সামনেই নিভে গেল বাবার প্রাণ! ফরিদগঞ্জে বি’দ্যুৎস্পৃ’ষ্টে বৃদ্ধের মৃ’ত্যু

এস এম ইকবাল প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৫:৫৭ পিএম
‘মাগো’ বলে আর্তচিৎকার, চোখের সামনেই নিভে গেল বাবার প্রাণ! ফরিদগঞ্জে বি’দ্যুৎস্পৃ’ষ্টে বৃদ্ধের মৃ’ত্যু

চাঁদপুরের ফরিদগঞ্জে নারিকেল গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রফিকুল ইসলাম বেপারি (৬৫) নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (২৬শে অক্টোবর) দুপুরে উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের দক্ষিণ চৌরাঙ্গা বেপারি বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম বেপারি ওই এলাকার মৃত ছলেমান বেপারির ছেলে এবং তিনি দুই ছেলে ও দুই মেয়ের জনক ছিলেন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুর দেড়টার দিকে রফিকুল ইসলাম নিজ বাড়ির একটি নারিকেল গাছের ডাল কাটতে গাছে ওঠেন। গাছে ওঠার কিছুক্ষণ পরই হঠাৎ তাঁর মাগো বলে আর্তচিৎকার শুনতে পান পরিবারের সদস্যরা। এ সময় নিচে থাকা তাঁর মেয়ে নাছিমা আক্তার ও স্বজনরা দ্রুত গাছের দিকে তাকিয়ে দেখতে পান, তাঁর শরীরের বিভিন্ন অংশে বিদ্যুতের আগুন জ্বলছে এবং তিনি নিস্তেজ হয়ে পড়েছেন। মুহূর্তের মধ্যেই গাছের ওপরই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

খবর পেয়ে ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হানিফ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছান এবং স্থানীয়দের সহায়তায় গাছ থেকে মৃতদেহটি নিচে নামিয়ে আনেন। এছাড়া ঘটনাস্থল পরিদর্শন করে শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মহসিন।

Model Hospital

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আল-আমিন তালুকদার জানান, বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে।