সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

আহলে সুন্নাত ওয়াল জামাআত চাঁদপুর সদর ও পৌর কমিটির কাউন্সিল সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ১ নভেম্বর, ২০২৫, ৮:১১ পিএম
আহলে সুন্নাত ওয়াল জামাআত চাঁদপুর সদর ও পৌর কমিটির কাউন্সিল সম্পন্ন

আহলে সুন্নাত ওয়াল জামাআত চাঁদপুর সদর ও পৌর শাখার সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক।

আহলে সুন্নাত ওয়াল জামাআত চাঁদপুর সদর উপজেলা এবং চাঁদপুর পৌর শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ নভেম্বর ২০২৫) চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কো-চেয়ারম্যান মাও. আবু সুফিয়ান খান আবেদী আল-কাদেরী।

উদ্বোধক ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাআত চাঁদপুর জেলার সভাপতি অধ্যক্ষ ড. একেএম মাহবুবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আল্লামা আনম মাসউদ হোসাইন আল-কাদেরী। অনুষ্ঠানে সভাপ্রধান ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাআত চাঁদপুর সদর উপজেলার সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি মাও. মো. মিজানুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন কাউন্সিল প্রস্তুতি কমিটির আহ্বায়ক মাও. এএইচএম আহসান উল্লাহ।

কাউন্সিল প্রস্তুতি কমিটির সদস্য সচিব মো. হুমায়ুন কবির ও মাও. নোমান আহমেদের উপস্থাপনায় বক্তব্য রাখেন মদনা দরবার শরীফের পীরজাদা মাওলানা কাউসার আহমেদ, গাউছিয়া বোরহানিয়া দরবার শরীফের পক্ষে মাও. রবিউল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সানাউল্লাহ, সুপ্রিম পার্টির সদর উপজেলার সাধারণ সম্পাদক এম আরশাদ খান, বাংলাদেশ ইসলামী যুবসেনা চাঁদপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক বজলুর রশিদ সোহেল, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চাঁদপুর জেলা শাখার সভাপতি কামরুল হাসান বাবু প্রমুখ।

Model Hospital
আহলে সুন্নাত ওয়াল জামাআত চাঁদপুর সদর ও পৌর শাখার কাউন্সিলে মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ।

আলোচনা পর্ব শেষে সদর ও পৌর কমিটি বিলুপ্ত করা হয়। এরপর উপস্থিত সকলের সম্মতিতে নির্বাচন কমিশন গঠন করা হয়। নির্বাচন কমিশন সদর উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাআতের সভাপতি মাও. আব্দুল হান্নান নিজামী, সাধারণ সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবির ও সাংগঠনিক সম্পাদক পদে মাও. আব্দুর রহমান গাজী এবং চাঁদপুর পৌর শাখার সভাপতি মাও. আব্দুর রউফ খান, সাধারণ সম্পাদক মো. নবাব খান এবং সাংগঠনিক সম্পাদক পদে মাও. নোমান আহমেদের নামসহ আরো কিছু গুরুত্বপূর্ণ সম্পাদকীয় পদে নাম ঘোষণা করেন। পরে উপস্থিত সকলে সমর্থন জানিয়ে কমিটির প্রতি সম্মতি জানান।

কাউন্সিল অধিবেশনে চাঁদপুর সদর এবং পৌর এলাকার উল্লেখযোগ্য দরবারের প্রতিনিধিগণ উপস্থিত হন।

‘মাগো’ বলে আর্তচিৎকার, চোখের সামনেই নিভে গেল বাবার প্রাণ! ফরিদগঞ্জে বি’দ্যুৎস্পৃ’ষ্টে বৃদ্ধের মৃ’ত্যু

এস এম ইকবাল প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৫:৫৭ পিএম
‘মাগো’ বলে আর্তচিৎকার, চোখের সামনেই নিভে গেল বাবার প্রাণ! ফরিদগঞ্জে বি’দ্যুৎস্পৃ’ষ্টে বৃদ্ধের মৃ’ত্যু

চাঁদপুরের ফরিদগঞ্জে নারিকেল গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রফিকুল ইসলাম বেপারি (৬৫) নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (২৬শে অক্টোবর) দুপুরে উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের দক্ষিণ চৌরাঙ্গা বেপারি বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম বেপারি ওই এলাকার মৃত ছলেমান বেপারির ছেলে এবং তিনি দুই ছেলে ও দুই মেয়ের জনক ছিলেন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুর দেড়টার দিকে রফিকুল ইসলাম নিজ বাড়ির একটি নারিকেল গাছের ডাল কাটতে গাছে ওঠেন। গাছে ওঠার কিছুক্ষণ পরই হঠাৎ তাঁর মাগো বলে আর্তচিৎকার শুনতে পান পরিবারের সদস্যরা। এ সময় নিচে থাকা তাঁর মেয়ে নাছিমা আক্তার ও স্বজনরা দ্রুত গাছের দিকে তাকিয়ে দেখতে পান, তাঁর শরীরের বিভিন্ন অংশে বিদ্যুতের আগুন জ্বলছে এবং তিনি নিস্তেজ হয়ে পড়েছেন। মুহূর্তের মধ্যেই গাছের ওপরই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

খবর পেয়ে ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হানিফ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছান এবং স্থানীয়দের সহায়তায় গাছ থেকে মৃতদেহটি নিচে নামিয়ে আনেন। এছাড়া ঘটনাস্থল পরিদর্শন করে শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মহসিন।

Model Hospital

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আল-আমিন তালুকদার জানান, বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে।