বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় খাল থেকে মাইক্রো চালক তৌহিদুল ইসলামের লাশ উদ্ধার

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২২, ১২:৫১ পিএম
কচুয়ায় খাল থেকে মাইক্রো চালক তৌহিদুল ইসলামের লাশ উদ্ধার

কচুরিপানা ভর্তি খালে পড়ে থাকা তৌহিদুলের মরদেহ। ডানে তৌহিদুল ইসলামের ফাইল ফটো।

মোঃ রাছেল : চাঁদপুরের কচুয়া পৌরসভাধীন ৫নং ওয়ার্ডের মিয়াজী বাড়ি সংলগ্ন উদুরা খাল থেকে তৌহিদুল ইসলাম (৩২) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। মাইক্রো চালক তৌহিদুল ইসলাম পৌরসভার কড়ইয়া গ্রামের আশেক আলীর পুত্র। নিহতের তিনটি পুত্র সন্তান রয়েছে।

শুক্রবার দুপুরে খালের পাশে খোলা জায়গায় পতিত জমিতে স্থানীয় ছেলেরা ক্রিকেট খেলছিল। এসময় ক্রিকেট বল পাশ্ববর্তী কচুরিপানা ভর্তি খালের মধ্যে পড়ে যায়। বল উঠাতে গিয়ে মৃত ব্যক্তির মাথা দেখতে পায়। ছেলেদের ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে এসে কচুয়া থানা পুলিশকে বিষয়টি অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ১১টায় তৌহিদুল ইসলাম পাশের একটি বাড়ির থেকে দাওয়াত খেয়ে বাড়ি ফিরে কাউকে কিছু না বলে তাৎক্ষনিক বাড়ি থেকে বের হয়ে যায়। সকাল পর্যন্ত ঘরে ফিরে না আসায় তার স্ত্রী ও সন্তানরা দিনভর তাকে খোঁজাখুঁজি করে। তার স্ত্রী সকালে তার হাতে থাকা মুঠোফোন ও পায়ের একটি জুতা ঘরের সামনে পায়। বাকী একটি জুতা লাশ উদ্ধারের পর খালের পাশে পাওয়া যায়।

এদিকে নিহতের ভাই নুরুল ইসলাম জানায়, আমার ভাই একজন মাইক্রো চালক। তার সাথে গ্রামের বিভিন্ন লোকজনের চলাফেরা ছিল। পাশের বক্তার বাড়ির কতিপয় কিছু ব্যক্তির সাথে বিভিন্ন কর্মকান্ড নিয়ে মতানৈক্য ছিল। তারা তাকে প্রায়ই হুমকি দিত প্রাণনাশের।

Model Hospital

কচুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ছানোয়ার হোসেন জানান, সংবাদ পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ আসলে আইননানুগ ব্যবস্থা নেয়া হবে। লাশ ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরন করা হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital