সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

৯নং ওয়ার্ডে বিএনপি’র প্রাথমিক সদস্যপদ সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠানে

ধানের শীষকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে : মোশারফ হোসাইন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ১২:৩৮ এম
ধানের শীষকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে : মোশারফ হোসাইন
চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ মোশারফ হোসাইন বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ আসনে জেলা বিএনপির অভিভাবক শেখ ফরিদ আহমেদ মানিক ভাইকে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে। এজন্য আমরা দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এখন আমাদের দায়িত্ব হল সবাই ঐক্যবদ্ধ হয়ে শেখ ফরিদ আহমেদ মানিক ভাইকে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে নির্বাচিত করা। তিনি এমপি নির্বাচিত হলে, আধুনিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা ও তারুণ্যের অহংকার তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন।

৪ নভেম্বর মঙ্গলবার সকালে চাঁদপুর পৌর ৯নং ওয়ার্ডে বিএনপি’র প্রাথমিক সদস্যপদ সংগ্রহ, নবায়ন এবং ৩১ দফার লিফলেট বিতরণ ও ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারণায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।

ওয়ার্ডের ছৈয়াল বাড়ি এলাকায় অনুষ্ঠিত আয়োজনে আলহাজ্ব মোশারফ হোসেন আরো বলেন, বিএনপি নেতাকর্মীরা দীর্ঘ ১৭বছর গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন করতে গিয়ে মামলা-হামলা, নির্যাতন-নিপীড়ন সহ্য করেছেন। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচন আমাদের জন্য ‌অত্যন্ত গুরুত্বপূর্ণ।‌ কারণ নির্বাচনকে বাঁধাগ্ৰস্ত করতে প্রতিত আওয়ামী লীগসহ অনেকগুলো রাজনৈতিক দল ষড়যন্ত্র শুরু করেছে। এজন্য আমাদের ‌ প্রতিটি এলাকার পাড়া মহল্লায় ‌এবং বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষের পক্ষে ভোট চাইতে হবে।

ইনশাল্লাহ বিতিনি আরো বলেন, চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ প্রধানমন্ত্রী মানিক ১৭ বছর ধরে দলের দুঃসময়ে নেতাকর্মীদের আগলে রেখেছে। আগামী নির্বাচনে তাকে বিপুল ভোটে বিজয়ী করার মধ্য দিয়ে আমাদের সেই দিন শোধ করতে হবে। তিনি নির্বাচিত হলে চাঁদপুরকে ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন এবং পর্যটনে সমৃদ্ধ একটি জেলা শহর হিসেবে গড়ে তুলবেন। তাই ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে ‌সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানাই।

Model Hospital

বিএনপি’র প্রাথমিক সদস্যপদ সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন শেষ ‌তিনি নেতাকর্মীদের সাথে নিয়ে ওই এলাকার বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে ৩১দফার লিফলেট বিতরণ ও ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারণায় অংশ নেন।

এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর পৌর ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আলমগীর হোসেন (মৃধা মাঝি) সাধারণ সম্পাদক মোঃ আবুল খায়ের ছৈয়াল, চাঁদপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইউসুফ আলী, জেলা যুবদলের সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক (সহ) মুহম্মদ মোজাম্মেল হক, সদর থানা বিএনপির দপ্তর সম্পাদক জয়নাল মাতাব্বর, ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাকির বন্দুকসী, সাংগঠনিক সম্পাদক কাজল বেপারী, ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি নূর মোহাম্মদ বেপারী, বিএনপি নেতা মনির খন্দকার, ওয়ার্ড যুবদলের সভাপতি সাইফুদ্দিন খান, সাধারণ সম্পাদক ফারুক সর্দার, ওয়ার্ড ছাত্রদলের সভাপতি আল আমিন, স্বেচ্ছাসেবক দলের নেতা হারুন মাঝিসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

‘মাগো’ বলে আর্তচিৎকার, চোখের সামনেই নিভে গেল বাবার প্রাণ! ফরিদগঞ্জে বি’দ্যুৎস্পৃ’ষ্টে বৃদ্ধের মৃ’ত্যু

এস এম ইকবাল প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৫:৫৭ পিএম
‘মাগো’ বলে আর্তচিৎকার, চোখের সামনেই নিভে গেল বাবার প্রাণ! ফরিদগঞ্জে বি’দ্যুৎস্পৃ’ষ্টে বৃদ্ধের মৃ’ত্যু

চাঁদপুরের ফরিদগঞ্জে নারিকেল গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রফিকুল ইসলাম বেপারি (৬৫) নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (২৬শে অক্টোবর) দুপুরে উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের দক্ষিণ চৌরাঙ্গা বেপারি বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম বেপারি ওই এলাকার মৃত ছলেমান বেপারির ছেলে এবং তিনি দুই ছেলে ও দুই মেয়ের জনক ছিলেন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুর দেড়টার দিকে রফিকুল ইসলাম নিজ বাড়ির একটি নারিকেল গাছের ডাল কাটতে গাছে ওঠেন। গাছে ওঠার কিছুক্ষণ পরই হঠাৎ তাঁর মাগো বলে আর্তচিৎকার শুনতে পান পরিবারের সদস্যরা। এ সময় নিচে থাকা তাঁর মেয়ে নাছিমা আক্তার ও স্বজনরা দ্রুত গাছের দিকে তাকিয়ে দেখতে পান, তাঁর শরীরের বিভিন্ন অংশে বিদ্যুতের আগুন জ্বলছে এবং তিনি নিস্তেজ হয়ে পড়েছেন। মুহূর্তের মধ্যেই গাছের ওপরই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

খবর পেয়ে ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হানিফ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছান এবং স্থানীয়দের সহায়তায় গাছ থেকে মৃতদেহটি নিচে নামিয়ে আনেন। এছাড়া ঘটনাস্থল পরিদর্শন করে শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মহসিন।

Model Hospital

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আল-আমিন তালুকদার জানান, বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে।