সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

তরপুরচন্ডী ইউনিয়নে হাতপাখা প্রতীকের পক্ষে ইসলামী ছাত্র আন্দোলনের গনসংযোগ

প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ১১:১৯ পিএম
তরপুরচন্ডী ইউনিয়নে হাতপাখা প্রতীকের পক্ষে ইসলামী ছাত্র আন্দোলনের গনসংযোগ
চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডী ইউনিয়নে হাতপাখা প্রতীকের পক্ষে ইসলামী ছাত্র আন্দোলন সদর উপজেলা নেতৃবৃন্দ নির্বাচনী গনসংযোগ করেছেন।
গতকাল বুধবার বিকেলে চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডী ইউনিয়নের বিভিন্ন এলাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী শেখ মুহাম্মাদ জয়নাল আবেদীন এর পক্ষে এই গনসংযোগ করা হয়।
ইসলামী ছাত্র আন্দোলনের চাঁদপুর সদর উপজেলা সভাপতি নাসিরুল্লাহ বাহাদুরের নেতৃত্বে নির্বাচনী গনসংযোগ উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলা সাধারণ সম্পাদক হোসাইন আহমেদ বায়েজিদ, প্রশিক্ষণ সম্পাদক আহমদ শফি তানভীর, অর্থ ও কল্যান সম্পাদক মোশাররফ খান, তরপুরচন্ডী ইউনিয়ন ছাত্র আন্দোলনের সভাপতি মুহাম্মদ ইয়াছিন গাজী।
নির্বাচনী গনসংযোগে ভোটারদের দ্বারে দ্বারে ইসলামী আন্দোলনের প্রার্থী শেখ মোঃ জয়নাল আবেদীনের হাতপাখা প্রতীকের লিফলেট তুলে দেন ছাত্র নেতৃবৃন্দ। এ সময় তারা বলেন, কল্যাণের পক্ষে আগামীর সুন্দর বাংলাদেশ বিনির্মাণে আমরা হাতপাখা প্রতীক নিয়ে মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি।ছাত্র জনতার আন্দোলনের বিনিময়ে যেই বাংলাদেশ আমরা পেয়েছি, সেখানে আর কোন দুর্নীতি, বৈষম্য ও চাঁদাবাজদের স্থান হবে না। যতদিন পর্যন্ত দুর্নীতিমুক্ত, ইনসাফ ভিত্তিক নতুন বাংলাদেশ বিনির্মাণ না হবে, ততদিন পর্যন্ত আমরা কাজ করে যাব। ছাত্র নেতারা বলেন, পুরনো বন্দোবস্তের মাধ্যমে এই দেশে উন্নয়ন, সমৃদ্ধি আর শান্তি আসতে পারে না। তাই আগামীর বাংলাদেশ নতুন বন্দোবস্তের মাধ্যমে গঠন করতে হবে।

‘মাগো’ বলে আর্তচিৎকার, চোখের সামনেই নিভে গেল বাবার প্রাণ! ফরিদগঞ্জে বি’দ্যুৎস্পৃ’ষ্টে বৃদ্ধের মৃ’ত্যু

এস এম ইকবাল প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৫:৫৭ পিএম
‘মাগো’ বলে আর্তচিৎকার, চোখের সামনেই নিভে গেল বাবার প্রাণ! ফরিদগঞ্জে বি’দ্যুৎস্পৃ’ষ্টে বৃদ্ধের মৃ’ত্যু

চাঁদপুরের ফরিদগঞ্জে নারিকেল গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রফিকুল ইসলাম বেপারি (৬৫) নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (২৬শে অক্টোবর) দুপুরে উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের দক্ষিণ চৌরাঙ্গা বেপারি বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম বেপারি ওই এলাকার মৃত ছলেমান বেপারির ছেলে এবং তিনি দুই ছেলে ও দুই মেয়ের জনক ছিলেন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুর দেড়টার দিকে রফিকুল ইসলাম নিজ বাড়ির একটি নারিকেল গাছের ডাল কাটতে গাছে ওঠেন। গাছে ওঠার কিছুক্ষণ পরই হঠাৎ তাঁর মাগো বলে আর্তচিৎকার শুনতে পান পরিবারের সদস্যরা। এ সময় নিচে থাকা তাঁর মেয়ে নাছিমা আক্তার ও স্বজনরা দ্রুত গাছের দিকে তাকিয়ে দেখতে পান, তাঁর শরীরের বিভিন্ন অংশে বিদ্যুতের আগুন জ্বলছে এবং তিনি নিস্তেজ হয়ে পড়েছেন। মুহূর্তের মধ্যেই গাছের ওপরই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

খবর পেয়ে ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হানিফ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছান এবং স্থানীয়দের সহায়তায় গাছ থেকে মৃতদেহটি নিচে নামিয়ে আনেন। এছাড়া ঘটনাস্থল পরিদর্শন করে শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মহসিন।

Model Hospital

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আল-আমিন তালুকদার জানান, বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে।