শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

ভস্ম থেকে পুনর্জন্ম! মোহনপুর পর্যটনকেন্দ্রে ফিরছে প্রাণ, মেঘনার পাড়ে আবারও ভিড় পর্যটকের

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ১০:০৭ পিএম
ভস্ম থেকে পুনর্জন্ম! মোহনপুর পর্যটনকেন্দ্রে ফিরছে প্রাণ, মেঘনার পাড়ে আবারও ভিড় পর্যটকের

চাঁদপুরের মতলব উত্তরের মেঘনার পাড়ে অবস্থিত মোহনপুর পর্যটন লিমিটেড—একসময় দক্ষিণাঞ্চলের সবচেয়ে জনপ্রিয় বিনোদনকেন্দ্রগুলোর একটি। শান্ত নদীর ঢেউ, বাতাসে ভেসে আসা পাখির ডাক আর নদীপাড়ের স্নিগ্ধ পরিবেশ যেন প্রতিদিনই নতুন করে ডেকে আনতো পর্যটকদের। পরিবার, বন্ধু বা প্রিয়জনকে নিয়ে মানুষ ছুটে আসতো এখানে প্রশান্তির খোঁজে।

২০২০ সালে প্রায় ৬০ একর জমির ওপর যাত্রা শুরু হয় মোহনপুর পর্যটনকেন্দ্রের। কয়েক বছরের মধ্যেই এটি হয়ে ওঠে পূর্ণাঙ্গ বিনোদন অভয়ারণ্য—নদীভ্রমণ, থিম পার্ক, কটেজ, দ্য সিপ ইন ফাইভ স্টার রেস্টুরেন্টসহ এক ছাদের নিচে সব আয়োজন।

কিন্তু সেই স্বপ্নভূমি তছনছ হয়ে যায় ২০২৪ সালের ৯ জানুয়ারির ভোরে। একদল দুষ্কৃতিকারী হামলা চালিয়ে মুহূর্তেই ধ্বংস করে দেয় কোটি টাকার অবকাঠামো। পরের মাসে, ১৮ ফেব্রুয়ারি, আবারও হামলা হয়। আতঙ্কে পর্যটকরা মুখ ফিরিয়ে নেন, প্রাণহীন হয়ে পড়ে একদা মুখর মোহনপুর।

Model Hospital

তবু হাল ছাড়েননি উদ্যোক্তারা। ধ্বংসস্তূপের ভেতর থেকেই শুরু হয় নতুন লড়াই—জৌলুস ফিরে পাওয়ার সংগ্রাম। ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর যখন দেশে পরিবর্তনের হাওয়া বইতে শুরু করে, তখনই নতুন করে সংস্কারের কাজ হাতে নেয় মোহনপুর কর্তৃপক্ষ।

এখন সেই হারানো সৌন্দর্য ধীরে ধীরে ফিরে পাচ্ছে কেন্দ্রটি। যুক্ত হয়েছে স্পিডবোট ও নৌকা ভ্রমণের আয়োজন, শিশুদের জন্য থিম পার্ক, মিনি চিড়িয়াখানা, ফুলের বাগান, সৌদি খেজুর গাছের বাগান এবং নদীপাড়ে পাথরের রাস্তা ধরে হাঁটার চমৎকার সুযোগ।

স্থানীয় মমিনুল ইসলাম বলেন, “একটা সময় সারাদেশ থেকে মানুষ এখানে আসতো। কিন্তু রাজনৈতিক সহিংসতায় সব ধ্বংস হয়ে যায়। এখন আবার সংস্কার চলছে, চালু হয়েছে ঠিকই, তবে আগের মতো কোলাহল এখনো ফিরেনি।”

পর্যটক আফসানা আক্তার, যিনি তৃতীয়বার এসেছেন মোহনপুরে, বলেন, “আগে পরিবার নিয়ে দারুণ সময় কাটতো এখানে। এখন কিছু জায়গা ভাঙাচোরা হলেও শুনেছি আবার চালু হয়েছে। সেই খবর শুনেই চলে এলাম। পুরোনো দিনের মতো না হলেও এখানকার নদীর বাতাস এখনো আগের মতোই মায়াময়।”

মোহনপুর পর্যটন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. মিজানুর রহমান বলেন, “এটা আমাদের একদল স্বপ্নবাজ মানুষের পরিশ্রমের ফসল। ২০২৪ সালের হামলায় ভয়াবহ ক্ষতি হয়েছিল। তবে এখন ক্ষতির কথা না ভেবে আমরা নতুন করে শুরু করেছি। ধীরে ধীরে মোহনপুরকে তার পুরোনো রূপে ফিরিয়ে আনবো।”

তিনি আরও জানান, বর্তমানে প্রায় ৮-১০ জন কর্মচারী দিনরাত পরিশ্রম করছেন কেন্দ্রটি সচল রাখতে। বড় পরিসরে সংস্কারের জন্য দরকার অর্থনৈতিক সহায়তা। “কেউ যদি পাশে আসে, তবে মোহনপুর আবারও ফিরবে তার আগের রূপে,”—যোগ করেন তিনি।

মেঘনার পাড়ে মোহনপুর আবারও জেগে উঠছে। ধ্বংসস্তূপ পেরিয়ে নবজীবনের গল্প লিখছে একদল স্বপ্নবাজ উদ্যোক্তা— পর্যটনের নতুন অধ্যায়ে যার নাম “মোহনপুরের পুনর্জাগরণ”।

শাহতলীতে মাদকবিরোধী মিনি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সমাপনী অনুষ্ঠিত

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন চলবে : চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি সোহেল রুশদী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৮:৩৮ পিএম
মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন চলবে : চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি সোহেল রুশদী

শাহতলীতে শহীদ জিয়ার স্মরণে মাদকবিরোধী মিনি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সমাপনী খেলায় চ্যাম্পিয়ান মান্দারী স্পোটিং ক্লাব দলকে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদীসহ অতিথিবৃন্দ।

চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নে শাহতলী এক্সপ্রেস ক্লাবের উদ্যোগে মাদক বিরোধী মিনি ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।

২৩ অক্টোবর (শুক্রবার) বিকেল ৪টায় শাহতলী জিলানী চিশতী কলেজ মাঠে মিনি ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর সমাপনী খেলার উদ্বোধন করেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি ও জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির সভাপতি সোহেল রুশদী।

পরে বিকাল ৫টায় জিলানী চিশতী কলেজ মিলনায়তনে ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো: মোশারফ কারীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি ও জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির সভাপতি সোহেল রুশদী।

প্রধান অতিথির বক্তব্যে প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী বলেন, খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখা যায়। তরুণদের খেলাধুলা প্রতি আগ্রহ সৃষ্টি করতে হবে। মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার গুরুত্ব তুলে ধরতে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন চলবে। কেউ আইন হাতে নিবেন না, কোন মাদক ব্যবসায়ীকে দেখলে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তুলে দিবেন।

Model Hospital

তিনি বলেন, যুবসমাজকে সামাজিক যোগাযোগ মাধ্যম ও মাদকের ক্ষতিকর আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। যুবসমাজের শারীরিক ও মানসিক বিকাশ ঘটিয়ে মাদকমুক্ত সমাজ গঠন করতে হবে। যুব সমাজকে সঠিক পথ দেখাতে হবে। যুবকরাই আগামীর বাংলাদেশ বির্ণিমানেে কারিগড়। যুবসমাজ খেলায় ব্যস্ত থাকলে, মাদকের অন্ধকার জগৎ থেকে দূরে থাকবে। সুস্থ ও সমৃদ্ধ জাতি গঠনে খেলার বিকল্প নেই।

তিনি আরো বলেন, শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে তরুণেরা মাদকের পথ এড়িয়ে, দেশের ইতিবাচক ও গঠনমূলক নেতৃত্বে এগিয়ে আসতে হবে। খেলাধুলা তরুণদের অলস সময়কে ইতিবাচকভাবে পূরণ করে, ফলে মাদক গ্রহণ বা অপরাধমূলক কাজে জড়ানোর সুযোগ কমে যায়।

প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী বলেন, চাঁদপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক সাহেব মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি ঘোষনা করেছেন। তিনি চাঁদপুরকে মাদকমুক্ত করতে কাজ করছেন৷ কিশোর গ্যাং এবং ভূমি দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন। চাঁদপুরের উন্নয়নে মানিক ভাই কাজ করছেন।

৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো: জাহাঙ্গীর মিজির পরিচালনায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এস এম বাকের খন্দকার, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান স্বপন মাহমুদ, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল মিজি, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি নজরুল ইসলাম (বাবলু)।

এসময় উপস্থিত ছিলেন, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো: আবুল কালাম আজাদ, ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: আব্দুল আজিজ মিজি, ৬নং মৈশাদী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো: মাহবুব খান বাবলু, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন যুবদলের সাবেক সহ-সভাপতি জহিরুল ইসলাম বেপারী, সাবেক সাংগঠনিক সম্পাদক মো: মজিব কারী, শাহমাহমুদপুর ইউনিয়ন তাতীদলের সাবেক সভাপতি শাহাদাত গাজী, স্বেচ্ছাসেবক দলের নেতা মো: শওকত কারী, ইউনিয়ন মৎস্যজীবি দলের সাংগঠনিক সম্পাদক শরীফ গাজী, ৪নং ওয়ার্ডের সাবেক মেম্বার মো: সফিক কারী, সমাজসেবক মো: নুরুজ্জামান মুন্সি, ৪নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো: রিপন মিজি, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠিনক সম্পাদক পারভেজ মিজি, সমাজসেবক ও শাহতলী বাজারের ব্যবসায়ী মো: আনোয়ার গাজী, বালু ব্যবসায়ী মো: জাহাঙ্গীর মিজিসহ ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, সুধীজন, দর্শকবৃন্দ।

অনুষ্ঠানে অতিথিবৃন্দগণকে ক্রেস্ট প্রদান করেন শাহতলী এক্সপ্রেস সংগঠনের নেতৃবৃন্দ৷

শহীদ জিয়ার স্মরণে মাদকবিরোধী মিনি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সর্বমোট ৩২টি দল অংশগ্রহন করে। এর মধ্যে ফাইনাল খেলায় মান্দারী স্পোটিং ক্লাব দল ও এসকে স্পোটিং ক্লাব দল অংশগ্রহন করে। ফাইনালে ০-১গোলে চ্যাম্পিয়ান হয় মান্দারী স্পোটিং ক্লাব এবং রানার্সআপ হয় এসকে স্পোটিং ক্লাব। খেলায় চ্যাম্পিয়ান মান্দারী স্পোটিং ক্লাব দল ও রানার্সআপ এসকে স্পোটিং ক্লাব দলকে পুরস্কার ও খেলোয়ারদের মেডেল প্রদান করেন প্রধান অতিথি চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদীসহ অতিথিবৃন্দ।

শেষে সভাপতির বক্তব্য রাখেন ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো: মোশারফ কারী।