বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মৈশাদী ৪নং ওয়ার্ডে  সিলিং ফ্যান প্রতীকের মেম্বার প্রার্থী মানিক গাজীর গণসংযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৮ নভেম্বর, ২০২১, ২:৫৪ পিএম
মৈশাদী ৪নং ওয়ার্ডে  সিলিং ফ্যান প্রতীকের মেম্বার প্রার্থী মানিক গাজীর গণসংযোগ
স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার  প্রার্থী,  ইউনিয়ন যুবলীগ নেতা মোঃ মানিক গাজীর বৈদ্যুতিক পাখা ( সিলিং ফ্যান) প্রতীকের গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ওয়ার্ডের  বিভিন্ন স্থানে তিনি গণসংযোগ করেন। এ সময় তারুন্যের নের্তৃত্বে  ৪নং ওয়ার্ডের  উন্নয়নের জন্য  মানিক গাজীর বৈদ্যুতিক পাখা ( সিলিং ফঢান) মার্কায় সকলের কাছে ভোট প্রার্থনা করেছেন। এ সময় তার সমর্থীত নেতাকর্মী, ব্যবসায়সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মানিক গাজী বলেন আমি নির্বাচিত হলে অসহায় মানুষের সেবা করাই হবে আমার প্রধান কাজ, আমব সকলের সহযোগীতা নিয়ে মৈশাদীর ৪নং ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড গড়বে  ওয়ার্ড থেকে মাদক, সন্ত্রাস, ইভটিজিংসহ যাবতীয় অনিয়মের বিরুদ্ধে জিরু টলারেন্স থাকবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital