রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

হাইমচর উত্তর ইউনিয়নে ওলামা দলের কমিটি গঠন

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২২, ৫:১৩ পিএম
হাইমচর উত্তর ইউনিয়নে ওলামা দলের কমিটি গঠন
মোঃ সাজ্জাদ হোসেন রনি : হাইমচর উপজেলার ২নং আলগী দক্ষিণ ইউনিয়ন ওলামা দলের পুর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। ৩১ সদস্য বিশিষ্ট এ কমিটিতে সভাপতি মাওলানা মোঃ তাইমুর ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা মোঃ মাসুম বিল্লাহ খাঁন কে মনোনীত করা হয়।
১৮ ফেব্রুয়ারী ২০২২ শুক্রবার সকাল ৯ ঘটিকায় গাজীর বাজারে উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা মোঃ আলমগীর হোসেন ও সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আলাউদ্দিন আনসারীর যৌথ স্বাক্ষরে এ কমিটি অনুমোদন করা হয়। পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পূর্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হাইমচর উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ জহিরুল ইসলাম মাঝি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হাইমচর উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ জহির মিয়াজি, উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আলি আকবার টেলু, ২নং আলগী উত্তর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোঃ জসিম গাজী, সদস্য সচিব মোঃ সিদ্দিক গাজী।
এসময় কমিটি হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা ওলামা দলের সিনিয়র সহ-সভাপতি হাফেজ মাওলানা মোক্তার আহামেদ মিজি, যুগ্ম সাধারণ সম্পাদক ইউনুস ভূইয়া, দপ্তর সম্পাদক মাওলানা মোঃ ,প্রচার সম্পাদক মাওলানা সালাউদ্দিন, ধর্ম বিষয়ক সম্পাদক শফিকুর রহমান প্রমূখ।
দক্ষিণ ইউনিয়ন ওলামা দলের পুর্নাঙ্গ কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মাওলানা মোঃ মোখলেছুর রহমান, সহ-সভাপতি মাওলানা মোঃ শরিফ ছৈয়াল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা কামাল ভূঞা, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মোঃ রাসেল তালুকদার, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ হাফেজ উল্লাহ পাটোয়ারী , সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুল হক গাজী, কোষাধ্যক্ষ মাওলানা আঃ রহমান চকিদার, দপ্তর সম্পাদক মাওলানা মোঃ নেয়ামত মাঝি, প্রচার সম্পাদক মোঃ জাহাঙ্গীর চকিদার, গনশিক্ষা বিষয়ক সম্পাদক মাওলানা মোঃ মাহাদী হাসান, মসজিদ ভিঃ প্রাঃ শিক্ষা সম্পাদক হযরত মাওলানা মোঃ জাবের খাঁন, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মোঃ আফলাতুন শরীফ, ক্রিড়া বিষয়ক সম্পাদক মাওলানা মোঃ রাশেদুল ইসলাম, সম্মানিত সদস্য মাওলানা ফারুক গাজী, মাওলানা মোঃ শাহ আলম খাঁন, মাওলানা মোঃ শাহজাহান কাজী, মাওলানা মোঃ আমান হোসেন ভূঞা, মাওলানা মোঃ বাসু মিয়া বেপারী, মাওলানা মোঃ বদিউজ্জামান রাঢ়ী, মাওলানা মোঃ মোক্তার রাঢ়ী, মাওলানা ইসমাইল রাঢ়ী, মোঃ আব্দুল জলিল সরকার, মাওলানা মোঃ নুরু ইসলাম রাঢ়ী, মোঃ সুমন মোল্লা, মাওলানা মোঃ বিল্লাল হোসেন মিজি, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা মোঃ সিরাজুল ইসলাম গাজী, মাওলানা মোঃ আবুল রাঢ়ড, মাওলানা মোঃ লনি মিয়া।

‘ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কুমিল্লায় ইতিহাস গড়া হবে’ ওলামা মাশায়েখ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১২:৩৭ এম
‘ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কুমিল্লায় ইতিহাস গড়া হবে’ ওলামা মাশায়েখ

কুমিল্লা টাউন হলে আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের যুগ্ম মহাসচিব আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, পীরে তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী, আল্লামা আনম মাসউদ হোসাইন আল-কাদেরী ও সাংগঠনিক সচিব পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী।

আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতাদর্শ ভিত্তিক কুমিল্লার সকল দরবার ও খানেকার প্রতিনিধি, সংগঠনের নেতৃবৃন্দ এবং পীর মাশায়েখ ও ওলামায়ে কেরামের সাথে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর ২০২৬) সকালে ঐতিহ্যবাহী কুমিল্লা টাউন হলের মুক্তিযোদ্ধা কর্নারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কো-চেয়ারম্যান পীরে তরিকত শায়খ আবু সুফিয়ান আবেদী আল-কাদেরী।

গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের যুগ্ম মহাসচিব বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, পীরে তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী ও আল্লামা আ ন ম মাসউদ হোসাইন আল-কাদেরী, কো-চেয়ারম্যান পীরে তরিকত মুফতি কাজী মোহাম্মদ মহিউদ্দিন লতিফি, প্রেসিডিয়াম সদস্য পীরে তরিকত মুফতি এসএম সাকিউল কাউসার, সাংগঠনিক সম্পাদক পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী, ঐতিহ্যবাহী কুমিল্লা শাহপুর দরবার শরীফের পীর সাহেব শাহজাদা শেখ গোলাম আব্দুল কাদের কাওকাব, কুমিল্লা কেন্দ্রীয় মসজিদ ও ঈদগাহর খতিব, কুমিল্লা ইসলামিয়া আলিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক হাফেজ মাওলানা মুফতি ইব্রাহিম আল-কাদেরী, বখশিয়া দরবার শরীফের পীর সাহেব কুতুবউদ্দিন বখশী শাহেদী, কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য মাওলানা এএইচএম আহসান উল্লাহ, পীরে তরিকত মাওলানা মুফতি মহিউদ্দিন সুফি, এস একে এম মোস্তাফিজুর রহমান, মাওলানা সোহরাব হোসেন জালালী প্রমুখ। পরিচালনা করেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা সাদেকুর রহমান খান ও বিশিষ্ট যুব নেতা জাবের হোসাইন।

এই মতবিনিময় সভায় কুমিল্লার সকল তরিকতপন্থী দরবারের পীর সাহেব এবং খানেকার প্রতিনিধি, আহলে সুন্নাতের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্বতঃস্ফূর্ত এই মতবিনিময় সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, আজকের এই মতবিনিময় সভায় ব্যাপক উপস্থিতি কুমিল্লা আহলে সুন্নাত ওয়াল জামাআতের জন্য একটা মাইলফলক হয়ে থাকবে।

Model Hospital

আজকে ইতিহাস হয়ে গেলো। আজকের উপস্থিতি প্রমাণ করে কুমিল্লা মহানগর এবং জেলায় আহলে সুন্নাত ওয়াল জামাআত ইতিহাস সৃষ্টি করবে। নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে এখনও যে কয়জন বিচ্ছিন্নভাবে আছেন, তাঁদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে কিছু করার সুযোগ নেই। কেন্দ্রীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেহ কিছু করলে তা গ্রহণযোগ্য হবে না। তারা বিচ্ছিন্ন হিসেবেই থাকবে।

নেতৃবৃন্দ সহসা বিশাল আয়োজনে স্মরণকালের সেরা কাউন্সিল অধিবেশনের মাধ্যমে কুমিল্লা মহানগর এবং জেলা আহলে সুন্নাত ওয়াল জামাআতের শক্তিশালী কমিটি গঠন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সবশেষে মিলাদ কিয়াম ও তবররুক বিতরণের মধ্য দিয়ে মতবিনিময় সভা শেষ হয়।