সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

শাহতলীতে ১০দিনব্যাপী গ্রাম ভিত্তিক ভিডিপির মৌলিক প্রশিক্ষণের সমাপনী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৮:৪৫ পিএম
শাহতলীতে ১০দিনব্যাপী গ্রাম ভিত্তিক ভিডিপির মৌলিক প্রশিক্ষণের সমাপনী

শাহতলী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ১০দিনব্যাপী গ্রাম ভিত্তিক ভিডিপির মৌলিক প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষনার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করেন চাঁদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি সোহেল রুশদীসহ অন্যান্যরা।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চাঁদপুর সদর উপজেলা কর্তৃক আয়োজনে চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী শাহতলী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে গ্রাম ভিত্তিক ভিডিপির মৌলিক প্রশিক্ষণের সমাপনী ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৩নভেম্বর (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১০টায় জিলানী চিশতী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে চাঁদপুর সদর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মো: নুরুল ইসলাম পাঠান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন  বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য চাঁদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি সোহেল রুশদী বলেন, আনসার ভিডিপি কর্মকর্তা ও আয়োজক কারীদের কাছে কৃতজ্ঞ এখানে প্রশিক্ষণেরর আয়োজন করায়। এখানে যারা দশ দিনব্যাপী নিরলসভাবে প্রশিক্ষণ দিয়েছেন সেই সকল প্রশিক্ষকবৃন্দগনকে ধন্যবাদ জানাই। প্রশিক্ষনার্থীরা এই দশ দিনব্যাপী সুন্দরভাবে প্রশিক্ষণ নিয়েছো, তাই তোমাদেরকেও ধন্যবাদ। দল নেতা সোহাগ গাজী যথেষ্ট ভূমিকা রেখেছে প্রশিক্ষনের জন্য। তোমরা যে প্রশিক্ষণ নিয়েছো তা তোমাদের ভবিষ্যৎ জীবন ও কর্মজীবনে সুফল আনবে। সামনে জাতীয় নির্বাচন, তোমরা নির্বাচনে দায়িত্ব পালন করতে পারবে। তোমাদের এ প্রশিক্ষণ আগামী দিনে কাজে লাগবে। তোমরা একটি সনদ পাবে, যা তোমরা চাকরি ও কর্মজীবনে কাজে লাগাতে পারবে।
তিনি বলেন, আমি জেনেছি উপজেলা নির্বাহী অফিসার ও চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ  মহোদয় এখানে তোমাদের ট্রেনিং দিয়েছেন। তোমরা ভালোভাবে ট্রেনিং নিয়েছো। আজকের অনুষ্ঠানের  সভাপতি উপজেলা আনসার কর্মকর্তা নুরুল ইসলাম পাঠান ভাই যথেষ্ট মানবিক ও আন্তরিক, ধৈর্যশীল ব্যক্তি। তিনি অনেক আন্তরিকতার সাথে তোমাদের প্রশিক্ষণ করিয়াছেন। আমি উনাকে ধন্যবাদ জানাচ্ছি। দেশের প্রয়োজনে আইন-শৃঙ্খলা রক্ষার্থে তোমাদের ভূমিকা রাখতে হবে। তোমরা প্রযুক্তির সাথে থাকতে হবে। এ প্রশিক্ষণের মাধ্যমে নিজেকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলবে এ প্রত্যাশা করি। আজ এখানে যে আনসার ভিডিপি প্রশিক্ষন নিয়োছো, তা খুবই গুরুত্বপূর্ন একটি প্রশিক্ষন। আইনশৃঙ্খলা রক্ষার্থে আনসার সদস্যরা খুবই গুরত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে জিলানী চিশতী কলেজের সহকারি অধ্যাপক মো: জহিরুল ইসলাম খান মুরাদ এর পরিচালনায় আরো বক্তব্য রাখেন, জিলানী চিশতী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: কামরুল হাসান, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোহসিন উদ্দিন, চাঁদপুর সদর উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক রাজিয়া সুলতানা, চাঁদপুর সদর উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক মো: শরীফ উদ্দিন, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুজ্জামান, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল কালাম আজাদ, শাহমাহমুদপুর ইউনিয়ন আনসার ভিডিপি দল নেতা মো: সোহাগ গাজী।
অনুষ্ঠানে ১০দিনব্যাপী গ্রাম ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষনার্থীদের মাঝে সার্টিফিকেট (সনদ) বিতরণ করেন প্রধান অতিথি চাঁদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি সোহেল রুশদীসহ অন্যান্যরা।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন, চাঁদপুর সদর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মো: নুরুল ইসলাম পাঠান। তিনি বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন। শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রশিক্ষনার্থী মো: তানভীর মিজি।
জানা যায়, গ্রাম ভিত্তিক ভিডিপির মৌলিক প্রশিক্ষণে সর্বমোট ৮১জন প্রশিক্ষনার্থী অংশগ্রহন করেন। এর মধ্যে পুরুষ ৪২জন, মহিলা ৩৯জন। ৮১জনকে সনদ প্রদান করা হয়।

লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১১:১৬ পিএম
লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : প্রধানমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগে সরকারদলীয় এমপিদের সভায় শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গটি সংক্ষেপে আলোচনা হয়েছে বলে জানা গেছে। এ সময় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি।

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। আজ সোমবার জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের সভায় এই আলোচনা হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগে সরকারদলীয় সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

সভার সূত্রগুলো বলছে, শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গটি সভায় সংক্ষেপে আলোচনায় আসে। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে। এ ক্ষেত্রে বিধি, আইন ও প্রচলিত প্রথা অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার।

Model Hospital

সভায় দলীয় সংসদ সদস্যদের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি, রাজপথে আমাদের থাকতে হবে, রাজপথেই সব ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে।

আজ সোমবার রয়টার্স এক প্রতিবেদনে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যু করার অনুরোধ জানিয়ে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে চিঠি দিয়েছেন তার আইনজীবী। যুক্তরাজ্যভিত্তিক আইনজীবী স্টিভেন পাওলস কেসি সোমবার (৯ নভেম্বর) ভারতের নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে এ চিঠি পাঠান।

বিষয়টি নিয়ে আজ সোমবার কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ফিরে পেতে দিল্লি হাইকমিশনে আবেদন করেছেন—এমন খবরের সত্যতা এখনো যাচাই করা হয়নি।

বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় খতিয়ে দেখছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আবেদন করার আইনগত ভিত্তি ও তার আবেদন করার অধিকার আছে কি না, তা সংশ্লিষ্ট আইন পর্যালোচনা করে দেখা হবে।

এদিকে পলাতক অপরাধীদের ক্ষেত্রে কোনো সাধারণ পাসপোর্টের আবেদন কার্যকর হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, ‘আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ায় বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেয় না।’