বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বাঁচতে হবে হাতহীন জীবন নিয়ে!

হাজীগঞ্জে সড়ক দুর্ঘটনায় রেহানের বাম হাত জোড়া লাগলো না

মোহাম্মদ মোশারফ হোসেন প্রকাশিত: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫, ১:২৫ পিএম
হাজীগঞ্জে সড়ক দুর্ঘটনায় রেহানের বাম হাত জোড়া লাগলো না

চাঁদপুরের হাজীগঞ্জে সড়ক দুর্ঘটনায় বাম হাত হারিয়ে জীবন–মরণ লড়াই করছে ১০ বছরের শিশু রেহান খান। সোমবার দুপুরে কৈয়ারপুল পূর্ব বাজার এলাকায় চলন্ত সিএনজি অটোরিকশাকে দ্রুতগতির একটি ট্রাক অতিক্রম করার সময় শিশু রেহানের বাম হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

দুর্ঘটনার পরপরই স্থানীয় এক যুবক ও হাজীগঞ্জ থানা পুলিশের তৎপরতায় রেহানকে দ্রুত উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে রেহানকে।

হাসপাতাল–সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, হাত বিচ্ছিন্ন হওয়ার পর রেহানের রক্ত দ্রুত শুকিয়ে যাওয়ায় হাতটি সম্পূর্ণ  বিকল হয়ে গেছে। চিকিৎসকেরা জানান, হাতটি জোড়া লাগানো সম্ভব হলেও তা আর কখনোই কার্যক্ষম হবে না। হাত জোড়া লাগানোর ব্যয় প্রায় আট লাখ টাকা, সঙ্গে রয়েছে দীর্ঘমেয়াদি চিকিৎসা, থেরাপি ও পুনর্বাসনের খরচ।

পরিবার জানায়, সাংবাদিক ও সামাজিক যোগাযোগমাধ্যমের অনেকেই রেহানের সাক্ষাৎকার নেওয়ার জন্য ফোন করছেন। এতে চিকিৎসা ব্যাহত হতে পারে এমন আশঙ্কায় তারা বর্তমানে যে হাসপাতালে চিকিৎসা চলছে তার নাম প্রকাশ করেনি।

Model Hospital

জানা যায়, জন্মের সাত মাস বয়সে নিখোঁজ হয়ে যান রেহানের মা লিমা বেগম। সেই থেকে দাদীর দেখাশোনায় বড় হয়েছে সে। রেহানের নিকটাত্মীয়, কাতারপ্রবাসী নানা সুমন খান জানান, “বাচ্চাটার জীবনে একের পর এক কষ্ট নেমে এসেছে। এখন আবার হাত হারিয়ে ভবিষ্যৎ নিয়ে শঙ্কা আরও বেড়েছে।”

এদিকে হাজীগঞ্জ–কৈয়ারপুল সড়কের বাসিন্দারা অভিযোগ করেন, দ্রুতগতির যানবাহনের কারণে এ সড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটে। বহুবার অভিযোগ করা হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

বর্তমানে রেহানের চিকিৎসা চলছে। পরিবারের সদস্যরা শিশুটির সুস্থতার জন্য সবার দোয়া কামনা করেছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital