বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

একসঙ্গে ঘর ছাড়লেও ফিরল দু’টি লাশ, মোটরসাইকেল–অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫, ১০:১৭ পিএম
একসঙ্গে ঘর ছাড়লেও ফিরল দু’টি লাশ, মোটরসাইকেল–অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ

লক্ষ্মীপুরের রামগঞ্জে মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে হৃদয় হোসেন (২৫) ও নাজমুল হাসান (২৪) নামে দুই যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে উপজেলার কাটাখালি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হৃদয় উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের উদনপাড়া গ্রামের আটিয়া বাড়ির মো. শাহজাহানের ছেলে। নাজমুল একই এলাকার মো. শফিকের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে হৃদয় ও নাজমুল মোটরসাইকেলযোগে কাটাখালি থেকে রামগঞ্জ উপজেলা শহরের দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর দুজনই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

হৃদয় ঘটনাস্থলেই মারা যান। আর নাজমুলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে ঢাকায় রেফার করেন। ঢাকা নেওয়ার পথেই নাজমুলের মৃত্যু হয়।

Model Hospital

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন বলেন, “ঘটনার পর একজনকে মৃত ও একজনকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। আহত যুবককে ঢাকায় নেওয়ার পথে মারা গেছে।”

রামগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, “দুই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। অটোরিকশার চালক দুর্ঘটনার পরে পালিয়ে যায়, তাকে আটক করা সম্ভব হয়নি। নিহতদের পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

একই এলাকার দুই যুবকের আকস্মিক মৃত্যুতে নোয়াগাঁও ইউনিয়নের উদনপাড়া গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনরা বিশ্বাসই করতে পারছেন না—মুহূর্তেই দুই তরতাজা প্রাণ ঝরে গেল সড়কের বেপরোয়া গতির বলি হয়ে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital