মাতৃভাষা দিবসে কথা কবিতা ও গানে আনন্দধ্বনি সঙ্গীত শিক্ষায়তনে শ্রদ্ধার্ঘ

আনন্দধ্বনি সংগীত শিক্ষায়তনের সভাপতি অধ্যাপক মোশাররফ হোসেনের সভাপতিত্বে মাতৃভাষা দিবসের পটভূমি এবং বাংলা ভাষার বর্তমান বিভিন্ন দিক নিয়ে কথা বলেন, বিশিষ্ট লেখক ও চিত্রশিল্পী মঈনুদ্দিন ভূঁইয়া লিটন, আনন্দধ্বনি সংগীত শিক্ষায়তনের অধ্যক্ষ রফিক আহমেদ মিন্টু, পুরাণবাজার ডিগ্রি কলেজের শিক্ষিকা নুপুর বিশ্বাস, কবি ও অনুবাদক মাইনুল ইসলাম মানিক, কবি, গল্পকার ও সাংবাদিক আশিক বিন রহিম।

অতিথিদের কথার ফাঁকে ফাঁকে দলীয় ও বৃন্দ আবৃত্তি এবং সঙ্গীত পরিবেশন করেন সংগঠনের একঝাঁক শিশু-কিশোর শিল্পীরা।

আনন্দধ্বনি সংগীত শিক্ষায়তনের প্রশিক্ষক আবু বকর সিদ্দিকের প্রাণবন্ত উপস্থাপনায় গান ও কবিতার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, প্রশিক্ষক অনিমা পাল, মহিমা লোদ, নিবেদিতা দাস, মমতাজ আক্তার, চয়ন সাহা, জনি দাস প্রমুখ।






