বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে চিত্রাংকন প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২১ ফেব্রুয়ারি, ২০২২, ৪:২২ পিএম
চাঁদপুরে চিত্রাংকন প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি : চাঁদপুরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পুরান বাজারে শহীদ মিনারে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

২১ ফেব্রুয়ারি সোমবার রাতে পুরানবাজার মধুসূদন স্কুল মাঠ সংলগ্ন শহীদ মিনারে চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধে শহীদ জাবেদার ছোট ভাই মুক্তিযোদ্ধা রফিক উল্লাহ।
চাঁদপুরে সাবেক স্কুল শিক্ষিকা মুক্তিযোদ্ধা শহীদ জাবেদ এর ছোট বোন মরহুম ফাতেমা সুলতানা মনির স্মরণে ফাতেমা রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।

পুরান বাজার একুশে উদযাপন কমিটির আহ্বায়ক ফয়েজ আহমেদ মন্টু, সদস্য-সচিব ব্যাংকার মজিবুর রহমান, ব্যবসায়িক মন্টু, প্রতিযোগিতা উপ পরিষদের সদস্য সচিব লিটন সরকার, সমন্বয়কারী কার্তিক সরকার,ভাই ভাই স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মিজানুর রহমান খান বাদল চিত্রাঙ্গন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Model Hospital

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে বিকেল থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান গান নিত্য ও নাটক পরিবেশন করা হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital