বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ইসলামী ছাত্র আন্দোলনের বর্ণমালা র‌্যালী ও প্রবন্ধ পাঠ

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২১ ফেব্রুয়ারি, ২০২২, ৪:৩৮ পিএম
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ইসলামী ছাত্র আন্দোলনের বর্ণমালা র‌্যালী ও প্রবন্ধ পাঠ
নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ইসলামী ছাত্র আন্দোলনের বর্ণমালা রেলি, আলোচনা সভা, প্রবন্ধ পাঠ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২১ ফেব্রুয়ারি সোমবার সকালে শহরের বিপনিবাগ দলীয় কার্যালয় ইসলামী ছাত্র আন্দোলন চাঁদপুর শহর শাখার আয়োজনে বর্ণমালা রেলি শেষে আলোচনা সভা ও প্রবন্ধ পাঠ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন জেলা ইসলামী ছাত্র আন্দোলনের তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক ডি এম. ফয়সাল।
রেলি শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা ছাত্র আন্দোলনের সভাপতি মেধাবী ছাত্রনেতা মুহা. সেলিম হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুব আন্দোলনের সাধারণ সম্পাদক যুবনেতা এইচ.এম নিজাম।
পৌর ছাত্র আন্দোলনের সভাপতি মোঃ রাকিবুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফরহাদ হোসেনের পরিচালনায় আরো বক্তব্য রাখেন জেলা ছাত্র আন্দোলনের স্কুল ও কলেজ বিষয়ক সম্পাদক ইমরান হোসেন মামুন, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক কে এম মাসুদুর রহমান প্রমূখ।
মাতৃভাষা দিবসে ইসলামী ছাত্র আন্দোলনের বর্ণমালা রেলি, রেলি শেষে আলোচনা সভায় বক্তব্য রাখছেন জেলা ছাত্র আন্দোলনের সভাপতি মোঃ সেলিম হোসাইন।
ভাষা দিবসের আলোচনা সভায় বক্তারা বলেন, বহু কষ্ট ও ত্যাগের বিনিময়ে বাংলা ভাষা অর্জিত হয়েছে। কিন্তু বর্তমানে বিভিন্ন ক্ষেত্রে বাংলা ভাষার খুবই অমূল্যায়ন করা হচ্ছে। ইউনিভার্সিটি, কোর্ট-কাচারি সহ দেশের বড় বড় সেক্টর গুলোতে বাংলাকে তার যথাযথ মর্যাদা দেওয়া হচ্ছে না। সেখানে বাংলার পরিবর্তে ইংরেজি ভাষার ব্যাপক প্রচার-প্রসার এবং বাধ্যতা করা হয়েছে, যা আমাদের হতাশ করে। তাই বাংলাকে যথাযথ মর্যাদা দেয়ার জন্য সরকারের পদক্ষেপ গ্রহণ করতে হবে।
সর্বশেষ ভাষা শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আল-আমিন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital