হাজীগঞ্জের কাঁকৈরতলায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার বাদ আসর কাঁকৈরতলা ইসলামীয়া আলিম মাদ্রাসা প্রাঙ্গণে এ দোয়া অনুষ্ঠিত হয়।

হাজীগঞ্জ উপজেলার ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের ৭, ৮ ও ৯নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনে আয়োজনে দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম. এ. রহিম পাটোয়ারী।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ৯নং গন্ধর্ব্যপুর উঃ ইউনিয়ন বিএনপির সভাপতি প্রফেসর আব্দুল কুদ্দুস।

উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হাবিব উল্লাহ মজুমদার, উপজেলা বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আলী আকবর শেখ,উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি এ উপজেল বিএনপির সাবেক সহসভাপতি আনোয়ার হোসেন, ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য দেলোয়ার হোসেন, ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মহসিন বেপারী প্রমূখ।
ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলামে পরিচালনায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় ইউনিয়ন বিএনপি নেতা বিল্লাল হোসেন কালু, মোবারক হোসেন, ইউনিয়ন যুবদলের -সভাপতি নজরুল ইসলাম, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি নেচার আহমেদ চৌধুরী, ইউনিয়ন ছাত্রদের সংগঠনিক সম্পাদক তানভীরসহ বিভিন্ন ওয়ার্ডের বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
খালেদা জিয়ার জন্য দোয়ানুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মেহরাজ হোসেন ।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কাঁকৈরতলা ইসলামীয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাও. তাফাজ্জল হোসেন।
দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু ও দেশ-জাতির কল্যাণ কামনা করা হয়।





