শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ছেংগারচরে মুদি দোকান ভস্মিভূত

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারি, ২০২২, ২:৩১ পিএম
ছেংগারচরে মুদি দোকান ভস্মিভূত

মতলব উত্তর ব্যুরো : মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার রুহিতারপার দক্ষিণ পাড়া গ্রামের আব্দুল করিম মন্ডলের কাজলী স্টোর নামে মুদি দোকান পুড়ে ছাঁই হয়ে গেছে। এতে প্রায় ৪ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। জানা যায়, মঙ্গলবার রাত ৩ টার সময় বিদ্যুৎ এর শর্টসার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হয়েছে।

দোকান মালিক আব্দুল করিম মন্ডল জানান, প্রতি দিনের মত রাতে দোকান বন্ধ করে বাসয় গুমাতে যাই। কিন্তু রাত ৩ টার সময় আগুন লেগে কাট ফুটে যখন শব্দ হচ্ছিল তফন টের পাই। ডাক চিৎকার দিলে এলাকাবাসী এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তৎক্ষনে দোকানের সব মালামাল পুরে শেষ হয়ে গেছে। দোকানে থাকা ১টি ফ্রিজ, ২টি সেলাই মেশিন, টিভি, আকাশ কাপড়, নগদ টাকাসহ মুদি জাতীয় সকল প্রকার মালামাল পুরে যায়।

তিনি আরও বলেন, আমি একজন দরিদ্র পরিবারের লোক। বিভিন্ন এনজিও থেকে ঋন নিয়ে দোকান করেছি। আগুনে পুরে আমি নিঃস্ব হয়ে গেছি। এখন সরকার যদি আমাকে সাহায্য সহযোগিতা করতো তাহলে আমি উপকৃত হতাম।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital