রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

দেশের মানুষ টানা তিনটি জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারেনি : লায়ন হারুনুর রশিদ

এস. এম ইকবাল প্রকাশিত: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ১০:৩০ পিএম
দেশের মানুষ টানা তিনটি জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারেনি : লায়ন হারুনুর রশিদ
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ‘ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক’ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদ বাড়ি বাড়ি গিয়ে ব্যাপক গণসংযোগ ও রাষ্ট্র মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ কর্মসূচি অব্যাহত রেখেছেন।
বুধবার (১০ ডিসেম্বর ২০২৫) দুপুরে তিনি ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চির্কাচাঁদপুর গ্রামের বিভিন্ন বাড়িতে সরাসরি গিয়ে তিনি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া চেয়েছেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রতীক ‘ধানের শীষ’-এ ভোট প্রার্থনা করেন।
গণসংযোগকালে লায়ন হারুনুর রশিদ বলেন, “দেশের মানুষ টানা তিনটি জাতীয় সংসদ নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এই দেশের বিপুলসংখ্যক মানুষ ভোট দেওয়ার জন্য উদগ্রীব হয়ে আছে। আমি বিশ্বাস করি, তারা এবার তাদের ভোট জাতীয়তাবাদী চেতনার দল বিএনপির প্রতীক ধানের শীষেই প্রদান করবে।” তিনি আরও বলেন, “আমি সেই বার্তাই ঘরে ঘরে গিয়ে মানুষের কাছে পৌঁছে দিচ্ছি।”
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটওয়ারী, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক টুটুল পাটওয়ারী, সাবেক সাংগঠনিক সম্পাদক মোখরেছুর রহমান ভুট্টো, পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি গোলী বাবুল, বিএনপি নেতা দেলোয়ার হোসেন, সাবেক ছাত্রদল নেতা শফিকুল ইসলাম স্বপন, মনির হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর হাজীগঞ্জের ‘জাউরা’ গ্রুপের রাফি গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৩:১৮ পিএম
প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর হাজীগঞ্জের ‘জাউরা’ গ্রুপের রাফি গ্রেপ্তার

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর গ্রেপ্তার ‘জাউরা’ গ্রুপের সিয়াম হোসেন রাফি!

হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রাজমিস্ত্রী শুকু

চাঁদপুরের হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় মো. শুকুর আলম (২৫) নামে এক রাজমিস্ত্রী গুরুতর আহত হয়ে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর ‘জাউরা’ গ্রুপের সিয়াম হোসেন রাফিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, এসআই মো. জুয়েলের নেতৃত্বে অভিযান চালিয়ে সিয়াম হোসেন রাফিকে আটক করা হয়। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Model Hospital

বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ভাটরা গ্রামের মজুমদার বাড়িতে একটি গায়ে হলুদের অনুষ্ঠানে সাউন্ডবক্সের সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে মারধরের ঘটনায় শুকুর আলম মাথায় গুরুতর আঘাত পান। এ ঘটনায় তারেক (২০) নামে আরও একজন আহত হন।

আহত শুকুর আলমকে প্রথমে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি অচেতন অবস্থায় চিকিৎসাধীন বলে জানা গেছে।

এলাকাবাসীর অভিযোগ, ‘ভাটরার জাউরা’ গ্রুপের সদস্যদের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অপকর্ম ও হামলার অভিযোগ রয়েছে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাওসার আলম ভূঁইয়া জানিয়েছেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর সিয়াম হোসেন রাফি গ্রেপ্তার হওয়ায় এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে।