বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

নীলক্ষেতে বইয়ের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারি, ২০২২, ২:৫৬ পিএম
নীলক্ষেতে বইয়ের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

রাজধানীর নীলক্ষেতে বইয়ের মার্কেটে আগুন লেগেছে। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার পর অগ্নিকাণ্ডের সূত্রপাত।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেন, আমরা আজ সন্ধ্যা ৭ টা ৪৮ মিনিটে নীলক্ষেত বইয়ের দোকানে আগুন লাগার খবর পেয়েছি।

রাত ৮টা ৩৫ মিনিটে সর্বশেষ খবর অনুযায়ী ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নেভানোর কাজ করছিল।

তাৎক্ষণিকভাবে আগুনের কারণ সম্পর্কে জানা যায়নি। তবে একটি দোকানে আগুন লাগার পর তা দ্রুত ছড়িয়ে পড়ে বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে। ইতোমধ্যে অনেক দোকানের বই পুড়ে গেছে। যেসব দোকানে এখনও আগুন ছড়ায়নি, সেসব দোকানের মালিকরা বই সরানোর জন্য চেষ্টা করছেন।

Model Hospital

আগুন থেকে দোকান বাঁচাতে দোকানিদের ছোটাছুটি করতেও দেখা গেছে। এদিকে ঘটনাস্থলে ভিড় করেছেন প্রচুর উৎসুক মানুষ। পুলিশের পাশপাশি ঘটনাস্থলে হাজির হয়েছে র‌্যাবও।

অগ্নিকাণ্ড শুরুর পর থেকে আগুন একটি নির্দিষ্ট জায়গায় থাকলেও রাত সোয়া ৮টার কিছু পর তা আরও ছড়িয়ে পড়ে। নীলক্ষেত বই মার্কেটের লাভলী হোটেল (২য় তলা) থেকে আগুন ছড়াচ্ছে বলে দেখা গেছে।

অন্যান্য মঙ্গলবার এ মার্কেট বন্ধ থাকলেও ২১ ফেব্রুয়ারিতে গতকাল মার্কেট বন্ধ থাকায় আজ খোলা ছিল এটি। কেউ কেউ বলছেন খাবারের দোকান থেকে আগুনের সূত্রপাত, আবার কেউ কেউ বলছেন বইয়ের দোকান থেকেই আগুনের সূত্রপাত।

এদিকে মার্কেটের ভেতরে কয়েকজন আটকাও পড়েছেন। নিউমার্কেট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ সাহেব আলী জানান ভেতরে যারা আটকে পড়েছেন তাদের উদ্ধারে চেষ্টা করা হচ্ছে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলেও জানান তিনি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital